সার্বভৌম প্রভুর প্রশংসার একটি গান
1. প্রভু শাসন করেন, তাই পৃথিবী সুখী
2. ঘন কালো মেঘ প্রভুকে ঘিরে রয়েছে
3. একটা আগুন প্রভুর আগে আগে যায় এবং তাঁর শত্রুদের ধ্বংস করে
4. তাঁর বিদ্য়ুত্ আকাশে ঝলক দিয়ে ওঠে
5. পর্বতও প্রভুর সামনে মোমের মত গলে যায়
6. আকাশ তাঁর ধার্ম্মিকতার কথা বলে! প্রত্যেকে তাঁর মহিমা দেখুক!
7. লোকরা তাদের মূর্ত্তিকে পূজা করে
8. সিয়োন, শোন এবং সুখী হও! যিহূদার শহরসমূহ, সুখী হও! কেন? কারণ ঈশ্বর যথায়থ সিদ্ধান্ত নেন
9. হে পরাত্পর প্রভু, প্রকৃতই আপনি পৃথিবীর শাসনকর্তা
10. যারা প্রভুকে ভালোবাসে তারা মন্দকে ঘৃণা করবে
11. ধার্ম্মিক লোকদের ওপর আলো ও সুখ উদ্ভাসিত হয়
12. হে ধার্ম্মিক লোকরা, প্রভুতে সুখী হও! তাঁর পবিত্র নামের সম্মান কর!