সার্বভৌম প্রভুর প্রশংসা তাঁর সৃষ্টি এবং ভবিষ্যদ্বাণীর জন্য
1. হে আমার আত্মা প্রভুর প্রশংসা কর! হে প্রভু আমার ঈশ্বর, আপনি মহান! মহিমা এবং সম্মান সহ সজ্জিত
2. য়েমন করে মানুষ জামাকাপড় পরে, তেমন করে আপনি আলোক পরিধান করেন
3. ঈশ্বর তার ওপরে আপনি আপনার গৃহ নির্মাণ করেছেন
4. ঈশ্বর, আপনার দূতদের আপনি বাতাসের মত এবং আপনার দাসদের আগুনের মত করে সৃষ্টি করেছেন
5. ঈশ্বর, পৃথিবীকে আপনি তার শক্ত ভিতের ওপর নির্মাণ করেছেন, তাই পৃথিবী কখনও পড়ে যাবে না
6. কম্বলের মত আপনি তাকে জল দিয়ে ঢেকে দিয়েছেন
7. কিন্তু আপনি নির্দেশ দিয়েছিলেন তাই জলও সরে গিয়েছিলো
8. সেই জলরাশি পর্বতসমূহ থেকে বয়ে গিয়ে পড়েছিলো উপত্যকার মধ্যে এবং তারপর তার জন্য য়ে নির্দিষ্ট জায়গা আপনি তৈরী করেছিলেন সেখানে ঝরে পড়েছিলো
9. আপনিই সমুদ্রের সীমা নির্ধারণ করেছেন
10. ঈশ্বর, আপনিই প্রস্রবণের জলকে নদীর ধারায প্রবাহিত করিয়েছেন
11. সেই জলধারা সব বন্য প্রাণীদের পানীয় জল দেয়
12. জলের ধারে বুনো পাখিরা বাস করতে আসে, কাছাকাছি গাছের ডালে বসে তারা গান গায
13. ঈশ্বর, পর্বত বেযে বৃষ্টি পাঠান
14. পশুদের জন্য তিনি ঘাস দিয়েছেন
15. য়ে দ্রাক্ষারস আমাদের সুখী করে, য়ে তেল আমাদের চামড়া নরম রাখে, য়ে খাদ্য আমাদের শক্তিশালী করে সে সবই ঈশ্বর আমাদের দেন
16. লিবানোনের মস্ত বড় এরস গাছগুলো ঈশ্বরের
17. ওই গাছগুলোতে চড়ুই থেকে শুরু করে সারস পর্য়ন্ত সব পাখি বাসা করেছে
18. উঁচু পর্বতে বুনো ছাগলরা থাকে
19. হে ঈশ্বর, কবে ছুটি শুরু হবে তা বলে দেওয়ার জন্য আপনি আমাদের চাঁদ দিয়েছেন
20. রাত্রি হবার জন্য আপনি অন্ধকার সৃষ্টি করেছেন, সেই সময় হিংস্র পশুরা বেরিয়ে আসে এবং ঘুরে বেড়ায
21. আক্রমণের সময় সিংহ গর্জন করে ওঠে, ঈশ্বর য়ে খাদ্য তাদের দেন তা য়েন তারা গর্জন করে চাইতে থাকে
22. তারপর সূর্য় ওঠে এবং পশুরা তাদের ঘরে গিয়ে বিশ্রাম করে
23. তারপর লোকরা য়ে যার কাজে যায় এবং তারা সন্ধ্যা পর্য়ন্ত কাজ করে
24. হে ঈশ্বর, আপনি অনেক বিস্ময়কর কাজ করেছেন
25. সাগরের দিকে দেখ তা কত বড়! সাগরের মধ্যে কত রকম ছোট এবং বড় প্রাণীসমূহ আছে যা গোনা যায় না!
26. আপনার সৃষ্ট লিবিয়াথন যখন সমুদ্রে খেলা করে, তখন জাহাজসমূহ সমুদ্র পারাপার করে
27. ঈশ্বর, ওই সব জিনিসই আপনার ওপর নির্ভর করে
28. সব জীবন্ত প্রাণীকেই আপনি তাদের আহারের খাদ্য দেন
29. কিন্তু যখন আপনি ওদের থেকে বিমুখ হন ওরা ভয় পেয়ে যায়
30. কিন্তু যখন আপনি আপনার আত্মাকে পাঠালেন, প্রভু, তখন ওরা আবার স্বাস্থ্য়বান হল
31. প্রভুর মহিমা চিরদিন বিরাজ করুক! ঈশ্বর যা সৃষ্টি করেছেন তা তিনি উপভোগ করুন
32. প্রভু যদি একবার পৃথিবীর দিকে তাকান পৃথিবী কেঁপে যাবে
33. আমার সারা জীবন আমি ঈশ্বরের উদ্দেশ্যে গান গাইব
34. আমি যা বলেছি, তা য়েন ঈশ্বরকে সন্তুষ্ট করে
35. পাপ য়েন পৃথিবী থেকে অদৃশ্য হয়ে যায়