ঈশ্বরের শব্দের শ্রেষ্ঠত্বের উপর ধ্যান
1. সেই সব লোক যারা সত্ ও শুদ্ধ জীবনযাপন করে তারা সুখী
2. যারা প্রভুর চুক্তি মানে তারা সুখী
3. ওই সব লোক কোন মন্দ কাজ করে না
4. প্রভু, আপনি আমাদের আজ্ঞা দিয়েছেন এবং আপনি আমাদের ওই আজ্ঞাসমূহ পুরোপুরি মানতে বলেছেন
5. প্রভু, সবসময় আমি যদি আপনার বিধি মানি,
6. তাহলে আমি যখন আপনার আদেশগুলি নিয়ে চিন্তা করব তখন আমি লজ্জিত হবো না
7. তাহলে আমি প্রকৃতই আপনাকে সম্মান করতে পারবো, যখন আমি আপনার ন্যায্য বিধিগুলি সমীক্ষা করব
8. প্রভু আমি আপনার আজ্ঞাগুলো পালন করবো তাই আমাকে ছেড়ে যাবেন না!
9. একজন যুবক কি করে শুদ্ধ জীবনযাপন করবে? আপনার আদেশসমুহ মেনে সে এরকম করতে পারবে
10. সমগ্র অন্তর দিয়ে আমি প্রভুর সেবা করতে চেষ্টা করি
11. আপনার শিক্ষামালা আমি যত্ন করে অনুধাবন করি, যাতে আমি আপনার বিরুদ্ধে পাপ না করি
12. হে প্রভু, আপনি ধন্য
13. আমি আপনার সব প্রাজ্ঞ সিদ্ধান্তের কথা বলবো
14. আমি য়ে কোন জিনিসের চেয়ে আপনার চুক্তিসমুহ জানতে বেশী উপভোগ করি
15. আমি আপনার নিয়মের আলোচনা করি
16. আমি আপনার বিধিসমুহ উপভোগ করি
17. আপনার দাস, এই য়ে আমি আমার প্রতি ভাল ব্যবহার করুন, যাতে আমি বেঁচে থাকতে পারি এবং আপনার আজ্ঞাসমুহ মানতে পারি
18. প্রভু আমার চোখ খুলে দিন
19. প্রভু, এই দেশে আমি একজন বিদেশী
20. সব সময়েই আমি আপনার সিদ্ধান্তগুলো অনুধাবন করতে চাই
21. প্রভু, আপনি অহঙ্কারী লোকদের সমালোচনা করেন
22. আমাকে লজ্জিত এবং বিব্রত করবেন না
23. নেতারা পর্য়ন্ত আমার সম্পর্কে মন্দ কথা বলেছে
24. আপনার চুক্তি আমার নিকট বন্ধু
25. আমি খুব শীঘ্রই মারা যাবো
26. আমার জীবন সম্পর্কে আমি আপনাকে বলেছি এবং আপনি আমায় উত্তর দিয়েছেন
27. প্রভু আপনার বিধি বুঝতে আমায় সাহায্য করুন
28. আমি দুঃখী এবং শ্রান্ত
29. হে প্রভু, আমাকে ওই প্রবঞ্চনাময় জীবন থেকে দূরে রাখুন
30. হে প্রভু, আমি আপনার প্রতি বিশ্বস্ত থাকতে স্থির করেছি
31. হে প্রভু, আপনার চুক্তিতে আমি নিশ্চল থাকবো
32. আমি আনন্দের সঙ্গে আপনার আজ্ঞাগুলো মানবো
33. প্রভু, আমাকে আপনার বিধি শিক্ষা দিন, আমি সেগুলো মেনে চলবো
34. আমাকে বুঝতে সাহায্য করুন, আমি আপনার শিক্ষামালাগুলো মানবো. আমি সম্পূর্ণভাবে সেগুলো পালন করবো
35. হে প্রভু, আপনার আজ্ঞাসমুহের পথে আমায় পরিচালিত করুন
36. কি করে ধনী হওয়া যায় সেই চিন্তার থেকে, আপনার চুক্তি সম্পর্কে চিন্তা করতে আমায় সাহায্য করুন
37. প্রভু, অসার বিষযের দিকে আমাকে তাকাতে দেবেন না
38. আপনার দাসের জন্য য়ে প্রতিশ্রুতি দিয়েছিলেন তা পালন করুন, যার ফলে লোকরা আপনাকে শ্রদ্ধা করে
39. য়ে লজ্জাকে আমি ভয় পাই তা আপনি নিরসন করুন
40. দেখুন আমি আপনার আজ্ঞাগুলো ভালোবাসি
41. প্রভু, আমার প্রতি আপনার প্রকৃত প্রেম প্রদর্শন করুন
42. তাহলে য়ে লোকরা আমায় অপমান করেছে তাদের জন্য আমি একটা উত্তর খুঁজে পাবো
43. আপনার সত্য শিক্ষা সম্পর্কে আমাকে সর্বদাই বলতে দিন
44. প্রভু, আমি চিরদিন আপনার শিক্ষামালাগুলো অনুসরণ করবো
45. তাহলে আমি মুক্ত হবো
46. এমন কি রাজাদের সামনেও আমি নির্ভয়ে আপনার নীতি কি বলে সে সম্বন্ধে বলব
47. হে প্রভু, আপনার আজ্ঞাগুলি আমি ভালবাসি এবং ওগুলোতে আমি আনন্দ পাই
48. প্রভু, আপনার আজ্ঞাগুলোর প্রশংসা করি
49. প্রভু আমার প্রতি আপনার প্রতিশ্রুতির কথা মনে রাখবেন
50. আমি দুর্দশাগ্রস্ত ছিলাম, আপনি আমায় স্বস্তি দিয়েছেন
51. যারা ভাবে ওরা নিজেরা আমার চেয়ে ভালো, তারা আমাকে ক্রমাগত অপমান করেছে
52. আমি সর্বদাই আপনার প্রাজ্ঞ সিদ্ধান্তসমূহ স্মরণ করি
53. যখন দেখি, দুর্জন মানুষ আপনার শিক্ষা অনুসরণ করা থেকে বিরত হয়েছে, তখন আমি ক্রুদ্ধ হই
54. আপনার বিধিগুলোই আমার গৃহেসঙ্গীত
55. প্রভু, রাতে আমি আপনার নাম স্মরণ করি
56. এটা সম্ভব হয়েছে তার কারণ, আমি যত্ন করে আপনার আজ্ঞা পালন করি
57. প্রভু, আপনার আজ্ঞা পালন করাকেই আমার জীবনের কর্তব্য বলে স্থির করেছি
58. প্রভু, আমি সম্পূর্ণভাবে আপনার ওপর নির্ভর করি
59. নিজের জীবন সম্পর্কে আমি খুব সতর্কভাবে চিন্তা করেছি এবং আমি আপনার চুক্তিতে ফিরে এসেছি
60. কোনও বিলম্ব না করে আমি আপনার আজ্ঞাগুলি পালন করার জন্য তাড়াতাড়ি ফিরে এসেছি
61. একদল মন্দ লোক আমার সম্পর্কে বাজে কথা বলেছে
62. আপনার সুসিদ্ধান্তর জন্য, মাঝ রাতে উঠে আমি আপনাকে ধন্যবাদ দিই
63. যারা আপনার উপাসনা করে আমি তাদের প্রত্যেকের কাছে বন্ধুস্বরূপ
64. প্রভু, আপনার প্রকৃত প্রেম পৃথিবীকে পূর্ণ করে
65. হে প্রভু, আমার জন্য আপনার এই দাসের জন্য আপনি অনেক মঙ্গল করেছেন
66. প্রভু, প্রাজ্ঞ সিদ্ধান্ত গ্রহণের জন্য আমায় প্রজ্ঞা দিন
67. দুর্দশায় পড়ার আগে আমি অনেক ভুল কাজ করেছি
68. হে ঈশ্বর, আপনি মঙ্গলময় এবং আপনি ভালো কাজসমূহ করেন
69. লোকরা যারা ভাবে ওরা আমার চেয়ে ভালো তারা আমার সম্পর্কে বাজে কথা এবং মিথ্যা কথা বলেছে
70. ঐ সব লোক খুবই নির্বোধ
71. আমি য়ে ভুগেছিলাম তা ভালোই হয়েছিল, কারণ আমি আপনার বিধিগুলো শিখেছিলাম
72. প্রভু, আপনার শিক্ষামালাগুলো আমার পক্ষে হিতকর
73. হে প্রভু, আপনি আমায় সৃষ্টি করেছেন এবং আপনি নিজের হাত দিয়ে আমায় অবলম্বন দিয়েছেন
74. প্রভু, আপনার অনুগামীরা আমায় দেখে এবং আমায় শ্রদ্ধা করে
75. প্রভু, আমি জানি আপনার সিদ্ধান্তগুলো সুন্দর এবং আপনি য়ে আমায় শাস্তি দিয়েছিলেন তা আপনার পক্ষে যথায়থ ছিলো
76. এখন আপনার প্রকৃত প্রেম দিয়ে আমায় আরাম দিন
77. হে প্রভু, আমার ওপর আপনার করুণা বর্ষন করুন এবং আমায় বাঁচতে দিন
78. লোকে, যারা নিজেদের আমার চেয়ে উত্তম বলে মনে করে তারা আমার সম্পর্কে মিথ্যা কথা বলেছে
79. আশা করি আপনার অনুগামীরা আমার কাছে ফিরে আসবে এবং তারা আপনার চুক্তি সম্পর্কে জানবে
80. প্রভু আপনার আজ্ঞাগুলো আমাকে নিখুঁতভাবে পালন করতে দিন, তাহলে আমি আর লজ্জিত হব না
81. আমি প্রায় মৃত, আপনি আমায় রক্ষা করবেন এই প্রতীক্ষায আছি
82. আপনি য়ে প্রতিশ্রুতি দিয়েছিলেন তা দেখতে দেখতে আমার দুচোখ ক্লান্ত হয়ে গেছে
83. যদি আমি কখনও আবর্জনাস্তুপে শূন্য মদের পিপার মত পরিত্যক্ত হই তখনও আমি আপনার বিধিগুলো ভুলবো না
84. আমি কতদিনই বা বাঁচবো? হে প্রভু, যারা আমায় নির্য়াতিত করেছে, সেইসব লোকেদের আপনি কবে শাস্তি দেবেন?
85. কিছু উদ্ধত লোক তাদের মিথ্যার দ্বারা আমায় বিদ্ধ করেছে এবং তাও আপনার শিক্ষামালার বিরুদ্ধে
86. প্রভু লোকে আপনার সব আজ্ঞা বিশ্বাস করতে পারে
87. ঐ লোকরা আমাকে প্রায় ধ্বংস করে দিয়েছে
88. প্রভু আমার প্রতি আপনার প্রকৃত প্রেম প্রদর্শন করুন এবং আমায় বাঁচতে দিন
89. হে প্রভু, আপনার বাণী চিরকাল থাকে
90. চিরদিনের জন্যই আপনি বিশ্বস্ত
91. এখনও পর্য়ন্ত এই পৃথিবী য়ে অস্তিত্বশীল রয়েছে, তার কারণ আপনার বিধি
92. আপনার শিক্ষামালাগুলো যদি আমার কাছে বন্ধুর মত না হত তাহলে আমার দুর্গতিই আমায় শেষ করে দিতো
93. আমি আপনার আজ্ঞাগুলি কখনই ভুলবো না, কারণ সেগুলো আমাকে বাঁচতে দিয়েছে
94. প্রভু, আমি আপনারই, তাই আমাকে রক্ষা করুন! কেন? কারণ আপনার আজ্ঞাগুলি মানতে আমি আপ্রাণ চেষ্টা করি
95. দুষ্ট লোকরা আমায় ধ্বংস করতে চেয়েছিলো
96. আপনার বিধি ছাড়া সব কিছুরই সীমা আছে
97. হে প্রভু, আমি আপনার শিক্ষামালাগুলো ভালোবাসি
98. প্রভু আপনার আজ্ঞাগুলো আমাকে আমার শত্রুদের থেকে জ্ঞানী করেছে
99. আমার সকল শিক্ষকের চেয়ে আমি জ্ঞানী, কারণ আমি আপনার চুক্তি অধ্যয়ন করি
100. সমস্ত প্রাচীন নেতাদের চেয়ে আমি বেশী বিজ্ঞ কারণ আমি আপনার সব আজ্ঞাগুলি মান্য করি
101. আমি প্রতিটি মন্দ কাজ থেকে নিজেকে দূরে রেখেছিলাম
102. হে প্রভু, আপনি আমার শিক্ষক, তাই আমি আপনার বিধিসমূহ পালন করা থেকে বিরত হব না
103. আপনার বাক্যগুলো আমার মুখে মধুর চেয়েও মিষ্টি লাগে
104. আপনার শিক্ষামালা আমাকে জ্ঞানী করেছে, তাই ভ্রান্ত শিক্ষাকে আমি ঘৃণা করি
105. প্রভু, আপনার বাক্যগুলো প্রদীপের মত আমার পথকে আলোকিত করে
106. আপনার বিধিগুলো ভালো
107. প্রভু দীর্ঘদিন ধরে আমি ভুগেছি
108. প্রভু আমার প্রশংসা গ্রহণ করুন এবং আপনার বিধিগুলো শেখান
109. আমার জীবন সর্বদাই সঙ্কটাপন্ন
110. দুষ্ট লোকরা আমায় ফাঁদে ফেলতে চেয়েছিলো
111. প্রভু, আমি চিরদিন আপনার চুক্তি অনুসরণ করবো
112. আপনার বিধিগুলো পালন করার জন্য আমি অবশ্যই সর্বদা আপ্রাণ চেষ্টা করবো
113. প্রভু, যারা আপনার প্রতি পুরোপুরি নিষ্ঠাবান নয় তাদের আমি ঘৃণা করি
114. আমায় রক্ষা করুন, আমায় আড়াল করে রাখুন
115. প্রভু, দুষ্ট লোককে আমার কাছে আসতে দেবেন না
116. হে প্রভু, আপনার প্রতিশ্রুতি মত আমায় সহায়তা দিন এবং আমি অবশ্যই বাঁচবো
117. প্রভু, আমায় সাহায্য করুন, আমি রক্ষা পাবো
118. হে প্রভু, যারা আপনার বিধি ভঙ্গ করে তাদের সবার কাছ থেকে আপনি সরে আসুন
119. প্রভু, দুষ্ট লোকদের আবর্জনার মত আপনি পৃথিবীতে ছুঁড়ে ফেলে দিন
120. প্রভু, আমি আপনাকে ভয় করি
121. যা সঠিক এবং ভালো আমি তাই করেছি
122. আপনার দাস, আমার প্রতি ভাল ব্যবহার করবার প্রতিশ্রুতি করুন
123. হে প্রভু, আপনার সাহায্যের আশায থেকে এবং আপনার সাহায্যের আশায থেকে এবং আপনার সুন্দর বাক্যের প্রত্যাশায আমার দু চোখ ক্লান্ত
124. আমি আপনার দাস
125. আমি আপনার দাস
126. প্রভু এখন আপনার কিছু করার সময় এসেছে
127. প্রভু আপনার বিধিগুলোকে আমি সব থেকে খাঁটি সোনার চেয়েও ভালোবাসি
128. আপনার সব আজ্ঞা আমি খুব যত্ন করে পালন করি
129. হে প্রভু, আপনার চুক্তি সত্যিই বিস্ময়কর
130. যখন লোকেরা আপনার বানীসমুহ বুঝতে শুরু করে, তা একটি আলোর মত য়েটা তাদের সঠিক পথে বেঁচে থাকার পথ দেখায়
131. হে প্রভু, আমি সত্যিই আপনার আজ্ঞাগুলো অধ্যযন করতে চাই
132. ঈশ্বর আমার দিকে দেখুন, আমার প্রতি সদয় হন, যারা আপনার নাম ভালোবাসে তাদের পক্ষে যা হিতকর তাই করুন
133. প্রভু, আপনার প্রতিশ্রুতি মত আমায় পরিচালিত করুন
134. হে প্রভু, য়ে সব লোক আমায় আঘাত করে তাদের হাত থেকে আমায় রক্ষা করুন এবং আমি আপনার আজ্ঞা মান্য করবো
135. প্রভু, আপনার দাসকে গ্রহণ করুন এবং আমাকে আপনার বিধি শিক্ষা দিন
136. লোকে আপনার শিক্ষামালাকে মান্য করে না
137. হে প্রভু, আপনি মঙ্গলময় এবং আপনার বিধিগুলোও ন্যায্য ও সত্
138. আপনার চুক্তিতে আপনি আমাদের জন্য ভালো এবং ন্যায্য বিধিসমুহ দিয়েছেন
139. আমার প্রবল উদ্দীপনা আমায় ধ্বংস করে দিচ্ছে
140. আমরা য়ে আপনার বাক্যকে বিশ্বাস করতে পারি, আমাদের কাছে সেই প্রমাণ আছে এবং আমি তা ভালোবাসি
141. আমি একজন তরুণ লোক এবং লোকে আমায় সম্মান করে না
142. আপনার ধার্ম্মিকতা চিরন্তন এবং আপনার শিক্ষাগুলিকে বিশ্বাস করা যায়
143. আমার সমস্যা এবং দুঃসময় ছিল
144. আপনার চুক্তি চিরকালের জন্য ভালো ও ন্যায্য
145. হে প্রভু, আমার সর্বান্তঃকরণ দিয়ে আমি আপনাকে ডাকছি, আমায় উত্তর দিন! আমি আপনার সমস্ত আজ্ঞাগুলি মান্য করব
146. প্রভু, আমি আপনাকে ডাকছি
147. আপনার কাছে প্রার্থনা করার জন্য আমি খুব সকালে উঠি
148. আপনার কথা অধ্যযনের জন্য আমি অনেক রাত পর্য়ন্ত জেগে থাকি
149. হে প্রভু, আপনি প্রেমময় এবং ন্যায়পরায়ণ
150. দুষ্ট লোকরা আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করছে
151. প্রভু, আপনি আমার কাছেই আছেন এবং আপনার সব আজ্ঞাই বিশ্বাস করা চলে
152. দীর্ঘদিন আগে আমি আপনার চুক্তি থেকে জেনেছি য়ে আপনার শিক্ষামালা হবে চিরন্তন
153. প্রভু, আমার দুর্দশা দেখুন এবং আমায় উদ্ধার করুন
154. হে প্রভু, আমার জন্য আপনি লড়াই করুন এবং আমায় রক্ষা করুন
155. দুষ্ট লোকরা জয় করতে পারবে না, কারণ তারা আপনার বিধি অনুসরণ করে না
156. প্রভু, আপনি অত্যন্ত সদয়
157. আমার অনেক শত্রু আছে যারা আমাকে আঘাত করতে চায়, কিন্তু আমি আপনার চুক্তি অনুসরণ করা থেকে বিরত হই নি
158. আমি ঐ বিশ্বাসঘাতকদের দেখি
159. দেখুন, আপনার আজ্ঞা পালনের জন্য আমি আপ্রাণ চেষ্টা করছি
160. একেবারে শুরু থেকে আপনার প্রত্যেকটি বাক্যকেই নির্ভর করা যাবে
161. শক্তিশালী নেতারা বিনা কারণে আমায় আক্রমণ করেছিলো
162. হে প্রভু, আপনার বাক্যসমুহ আমাকে খুশী করে, একটি লোক প্রচুর সম্পদ খুঁজে পেলে য়েমন সুখী হয় তেমন সুখী
163. আমি মিথ্যাকে ঘৃণা করি! আমি ওসব সহ্য করতে পারি নি
164. আপনার ভালো ও ন্যায্য বিধিগুলোর জন্য আমি দিনে সাতবার আপনার প্রশংসা করি
165. যারা আপনার শিক্ষাকে ভালোবাসে সেই লোকেরা প্রকৃত শান্তি খুঁজে পাবে
166. রভু, আপনি আমায় রক্ষা করবেন আমি এই জন্য প্রতীক্ষা করছি
167. আমি আপনার চুক্তি অনুসরণ করেছি
168. আমি আপনার আজ্ঞা এবং আপনার চুক্তি অনুসরণ করেছি
169. প্রভু আমার আনন্দ গীত শুনুন
170. প্রভু, আমার প্রার্থনা শুনুন
171. আমায় আপনি আপনার বিধিগুলো শিখিয়েছেন
172. আপনার বাক্যে আমাকে সাড়া দিতে দিন এবং আমাকে আমার গান গাইতে দিন
173. আমি স্থির করেছি আপনার আজ্ঞাই মান্য করবো
174. হে প্রভু, আমি চাই আপনি আমায় রক্ষা করুন
175. আমাকে বাঁচতে দিন এবং আপনার প্রশংসা করতে দিন প্রভু
176. হারিযে যাওয়া মেষের মত আমি ঘুরে বেড়াচ্ছিলাম অতি দূরে