প্রধান সঙ্গীতজ্ঞের কাছে। প্রভুর দাস ডেভিডের একটি গীত, যিনি প্রভুর কাছে এই গানের কথা বলেছিলেন যেদিন প্রভু তাকে তাঁর সমস্ত শত্রুদের হাত থেকে এবং শৌলের হাত থেকে উদ্ধার করেছিলেন। এবং সে বলেছিল:
ঈশ্বর সার্বভৌম পরিত্রাতা
1. তিনি বললেন, “প্রভু আমার শক্তি, আমি আপনাকে ভালোবাসি!”
2. প্রভুই আমার শিলা, আমার দুর্গ, আমার নিরাপদ আশ্রয়স্থল
3. ওরা আমায় উপহাস করেছে
4. আমার শত্রুরা আমায় হত্যা করতে চাইছিল! আমার চারপাশে ছিল মৃত্যুর দড়ি
5. আমার চারপাশে ছিল কবরের রজ্জুগুলি
6. ফাঁদে বদ্ধ হয়ে, আমি প্রভুর কাছে সাহায্য চাইলাম
7. সারা পৃথিবী কেঁপে উঠলো, পর্বতের ভিতগুলো পর্য়ন্ত নড়ে উঠেছিল
8. ঈশ্বরের নাক দিয়ে ধোঁযা বেরিয়ে এলো
9. আকাশমণ্ডল বিদীর্ণ করে প্রভু নীচে নেমে এলেন! একটি ঘন কালো মেঘের ওপর তিনি দাঁড়িয়েছিলেন
10. বাতাসের পাখায় চড়ে তিনি আকাশের এক প্রান্ত থেকে আর এক প্রান্তে উড়ে বেড়াচ্ছিলেন
11. প্রভু একটা ঘন কালো মেঘের মধ্যে লুকিয়েছিলেন, সেই মেঘ তাঁকে তাঁবুর মত ঘিরেছিল
12. তারপর মেঘ ভেদ করে ঈশ্বরের আলোকময় ঔজ্জ্বল্য বেরিয়ে এলো
13. আকাশ থেকে প্রভু বিদ্য়ুতের মত ঝলসে উঠলেন! পরাত্পরের রব শোনা গেল
14. প্রভু তাঁর তীরসমূহনিক্ষেপ করে শত্রুদের ছত্রভঙ্গ করে দিলেন
15. প্রভু আপনি উচ্চস্বরে আপনার আজ্ঞা দিলেন এবং তীব্র বেগে বাতাস বইতে শুরু করলো
16. প্রভু ওপর থেকে নীচে পৌঁছলেন এবং আমাকে রক্ষা করলেন
17. আমার শত্রুরা আমার চেয়ে শক্তিশালী ছিলো
18. আমি সমস্যার মধ্যে নিমজ্জিত ছিলাম এবং আমার শত্রুরা আমায় আক্রমণ করেছিল
19. প্রভু আমায় ভালোবাসেন, তাই তিনি আমায় উদ্ধার করলেন. তিনি আমায় নিরাপদ আশ্রয়ে নিয়ে গেলেন
20. আমি নিস্পাপ, তাই প্রভু আমাকে আমার য়োগ্য পুরস্কার দেবেন
21. কেন? কারণ আমি প্রভুর নির্দেশ পালন করেছি! আমি ঈশ্বরের বিরুদ্ধে কোন পাপ করি নি
22. আমি সর্বদাই প্রভুর নির্দেশসমূহ স্মরণে রাখি
23. তাঁর সামনে আমি সর্বদাই সত্ ও বিশুদ্ধ ছিলাম
24. এই কারণে প্রভু আমাকে আমার পুরস্কার দেবেন! কেন? কারণ আমি নির্দোষ! প্রভু দেখেছেন, আমি কোন গর্হিত কাজ করি নি
25. প্রভু, যদি কোন লোক প্রকৃতই আপনাকে ভালোবাসে আপনিও তাঁর প্রতি প্রকৃত ভালোবাসা প্রদর্শন করুন
26. হে প্রভু, যারা ভাল এবং শুচি তাদের কাছে আপনিও ভাল এবং শুচি
27. প্রভু, নম্র লোকদের আপনি সাহায্য করেন
28. প্রভু, আপনিই আমার প্রদীপ জ্বালান
29. আপনার সাহায্যে হে প্রভু, আমি সৈন্যদের সঙ্গে ছুটতে পারি
30. ঈশ্বর সর্বদাই যা সঠিক তাই করে থাকেন
31. প্রভু ছাড়া আর অন্য কোন ঈশ্বর নেই
32. ঈশ্বর আমায় শক্তি দেন
33. ঈশ্বর আমাকে হরিণের মত দ্রুত দৌড়তে সাহায্য করেন
34. ঈশ্বর আমাকে যুদ্ধের কৌশল শিক্ষা দেন, তাই আমার বাহুগুলি একটি শক্তিশালী ধনুকে ছিলা পরাতে পারে
35. ঈশ্বর আপনি আমায় রক্ষা করেছেন এবং জয়ী হতে সাহায্য করেছেন
36. আমার পা এবং গোড়ালি শক্ত করে দিন, য়েন আমি হোঁচট না খেয়ে দ্রুত দৌড়তে পারি
37. আমি য়েন আমার শত্রুদের তাড়া করতে পারি এবং তাদের ধরে ফেলতে পারি
38. আমি আমার শত্রুদের পরাজিত করবো
39. ঈশ্বর, যুদ্ধে আপনিই আমাকে শক্তিশালী করেছেন
40. আমার শত্রুদের পরাজিত করতে আপনি আমায় সাহায্য করেছেন এবং আমি আমার বিরোধীদের বিনষ্ট করেছি!
41. আমার শত্রুরা সাহায্যের জন্য চিত্কার করেছিল
42. আমি আমার শত্রুদের মেরে টুকরো টুকরো করে দিয়েছি
43. যারা আমার বিরুদ্ধে য়ুদ্ধ করছে আমাকে তাদের হাত থেকে রক্ষা করুন
44. সেই সব লোক আমার সম্পর্কে শোনামাত্রই আমার আজ্ঞাকারী হবে
45. ঐসব বিদেশীরা ভয়ে শুকিয়ে যাবে
46. প্রভু জীবন্ত! আমি আমার শিলার প্রশংসা করি
47. ঈশ্বর আমার জন্য আমার শত্রুদের শাস্তি দিয়েছেন
48. প্রভু, আপনি শত্রুর হাত থেকে আমায় বাঁচিয়েছেন
49. হে প্রভু, এই কারণে আমি সকল জাতির কাছে আপনার প্রশংসা করি
50. প্রভু তাঁর মনোনীত রাজাকে বহু যুদ্ধে জয়ী হতে সাহায্য করেন! তাঁর মনোনীত রাজার প্রতি তিনি প্রকৃত ভালোবাসা দেখান