আসফের একটি গীত।

1. ঈশ্বর সত্যিই ইস্রায়েলের সঙ্গে ভালো ব্যবহার করছেন

2. আমার প্রায় পদস্খলন হয়েছিলো এবং আমি পাপ কাজ করতে শুরু করেছিলাম

3. আমি দেখেছি ঐসব দুষ্ট লোকরা কৃতকার্য় হয়েছে এবং তা দেখে ঐসব উদ্ধত লোকদের প্রতি আমি ঈর্ষা করেছিলাম

4. ওরা সবাই বলবান লোক ছিলো

5. ঐসব উদ্ধত লোককে আমাদের মত দুর্ভোগ পোহাতে হয় না

6. তাই ওরা উদ্ধত এবং মানুষকে ঘৃণা করে

7. ঐসব লোক যদি ওদের পছন্দের কিছু দেখে, ওরা গিয়ে তা নিয়ে চলে আসে

8. লোকের সম্পর্কে ওরা নির্মম ও অহিতকর কথাবার্তা বলে

9. ঐসব অহঙ্কারী লোকরা নিজেদের দেবতা বলে ভাবে! ওরা ভাবে ওরাই পৃথিবীর শাসনকর্তা

10. এমনকি ঈশ্বরের লোকরা পর্য়ন্ত সাহায্যের জন্য ওদের কাছে ছুটে যায়

11. ঐ মন্দ লোকরা বলে, “আমরা কি করছি ঈশ্বর তা জানেন না! ঈশ্বর, যিনি পরাত্‌পর, তিনি জানেন না!”

12. ঐ অহঙ্কারী লোকরা প্রচণ্ড দুর্জন, কিন্তু ওরা ধনী এবং ওরা ক্রমশঃ আরো ধনী হয়ে উঠছে

13. তাই আমার আত্মাকে কেন শুদ্ধ হতে হবে? আমি কেন আমার হাত নির্দোষ রাখব?

14. হে ঈশ্বর, সারাদিন ধরে আমি যন্ত্রণা ভোগ করি

15. ঈশ্বর, এই সব বিষযে আমি অন্য লোকদের সঙ্গে কথা বলতে চেয়েছি

16. এই সব বিষয় জন্য আমি আপ্রাণ চেষ্টা করেছি

17. য়তক্ষণ পর্য়ন্ত আমি আপনার মন্দিরে যাই নি, আমি ঈশ্বরের মন্দিরে গেলাম এবং তারপর বুঝতে পারলাম

18. ঈশ্বর, সত্যিই ঐসব লোককে আপনি ভযানক পরিস্থিতির মধ্যে ফেলেছেন

19. হঠাত্‌ই সমস্যা আসতে পারে এবং ঐ অহঙ্কারী লোকরা ধ্বংস হবে

20. প্রভু য়েমন করে আমরা জেগে উঠে স্বপ্নকে ভুলে যাই, ঐসব লোকরা সেই স্বপ্নের মতই বিস্মৃত হবে

21. আমি অত্যন্ত নির্বোধ ছিলাম

22. হে ঈশ্বর, আমি ক্লেশগ্রস্ত ছিলাম এবং আপনার ওপর রাগ করেছিলাম! আমি নির্বোধ ও অজ্ঞ পশুর মত ব্যবহার করেছিলাম

23. আমার যা কিছু দরকার তা আমার আছে! আমি সর্বদাই আপনার সঙ্গে আছি

24. ঈশ্বর, আমায় সুপরামর্শ দিন ও পরিচালিত করুন

25. হে স্বর্গের ঈশ্বর, আমি সর্বদা আপনার সঙ্গে রয়েছি এবং আমি যখন আপনার সঙ্গে রয়েছি তখন এই পৃথিবীতে আমি আর কী চাইতে পারি?

26. আমার এই দেহ মন একদিন ধ্বংস হয়ে যাবে, কিন্তু আমার শিলা, য়াঁকে আমি ভালোবাসি তিনি থাকবেন

27. ঈশ্বর যারা আপনাকে ত্যাগ করেছে তারা হারিযে যাবে

28. আমি জানি, আমি ঈশ্বরের কাছে এসেছি এবং তাঁর কাছাকাছি থাকা আমার পক্ষে ভালো

Bibles

Books

Chapters