ডেভিডের একটি গীত।
যারা প্রভুর সাথে বসবাস করতে পারে তাদের চরিত্র
1. প্রভু, কে আপনার পবিত্র তাঁবুতে থাকতে পারে? কে আপনার পবিত্র পর্বতে থাকতে পারে?
2. একমাত্র সেই ব্যক্তি য়ে পবিত্রভাবে জীবনযাপন করে, য়ে সত্ কাজ করে, য়ে অন্তর থেকে সত্য কথা বলে সেই আপনার পবিত্র পর্বতে বাস করতে পারে
3. এই ধরণের লোক, অন্যান্য মানুষ সম্পর্কে খারাপ কথা বলে না
4. ঈশ্বরকে যারা ঘৃণা করে সেই লোক, তাদের সম্মান করে না
5. যদি সেই লোক কাউকে টাকা দেয়, সে সেই ঋণের জন্য সুদ চায় না