প্রধান সঙ্গীতজ্ঞের কাছে। ডেভিডের একটি গীত।
মিথ্যা অভিযুক্তদের বিচারের জন্য আবেদন

1. ঈশ্বর, আমার প্রার্থনা শোনা থেকে বিরত হবেন না!

2. দুষ্ট লোকরা আমার সম্পর্কে মিথ্যা কথা বলছে

3. লোকেরা আমার সম্পর্কে অপ্রীতিকর কথাবার্তা বলছে

4. আমি ওদের ভালোবেসেছিলাম, কিন্তু ওরা আমায় ঘৃণা করে

5. আমি ওইসব লোকেরা জন্য ভাল কাজই করেছিলাম কিন্তু ওরা আমার প্রতি মন্দই করেছে

6. আমার শত্রু য়ে মন্দ কাজ করেছে তার জন্য ওকে শাস্তি দিন

7. বিচারককে এই সিদ্ধান্ত নিতে দিন য়ে আমার শত্রু ভুল করেছে এবং সে দোষী

8. আমার শত্রুর শীঘ্রই মৃত্যু হোক

9. আমার শত্রুর সন্তানদের অনাথ এবং তার স্ত্রীকে বিধবা করে দিন

10. ওরা য়েন ঘর বাড়ী হারিযে ভিখারী হয়ে যায়

11. আমার শত্রু যার কাছে ঋণী সে য়েন ওর সব কিছু নিয়ে নেয

12. কামনা করি, কোন লোক য়েন আমার শত্রুর প্রতি সদয় না হয়

13. আমার শত্রুকে সম্পূর্ণরূপে ধ্বংস করে দিন

14. প্রভু য়েন আমার শত্রুর পূর্বপুরুষদের পাপ সম্পর্কে অবগত হোন

15. আমি আশাকরি প্রভু চিরদিন ওই সব পাপগুলো স্মরণে রাখবেন

16. কেন? কারণ ওই মন্দ লোকটা কোনদিন কোন ভালো কাজ করে নি

17. ওই লোকটা সর্বদাই অন্যদের অভিশাপ দিতে ভালবাসত

18. অভিশাপ য়েন ওর বস্ত্র হয়

19. দুষ্ট লোকে য়ে পোশাক পরে অভিশাপগুলো য়েন সেই পোশাকসমূহ হয় এবং অভিশাপই য়েন ওদের কোমরবন্ধ হয়

20. আমার শত্রুর প্রতি প্রভু য়েন এসব করেন

21. প্রভু, আপনি আমার সদাপ্রভু

22. আমি নিছক একজন অসহায় দরিদ্র মানুষ

23. আমি এমন অনুভব করি য়েন, বেলা শেষের লম্বা ছায়ার মত আমার জীবন শেষ হয়ে গেছে

24. ক্ষুধার কারণে আমার হাঁটু দুটো দুর্বল

25. মন্দ লোকরা আমায় অপমান করে

26. প্রভু আমার ঈশ্বর, আমায় সাহায্য করুন

27. তখন ওই লোকরা জানতে পারবে য়ে আপনি আমায় সাহায্য করেছিলেন

28. ওই মন্দ লোকরা আমায় অভিশাপ দেয়

29. আমার শত্রুদের বিব্রত করে দিন! ওদের বস্ত্রাবরণ হিসেবে ওরা য়েন ওদের লজ্জাই পরিধান করে

30. আমি প্রভুকে ধন্যবাদ দিই

31. কেন? কারণ অসহায় লোকদের পাশে প্রভু দাঁড়ান

Bibles

Books

Chapters