ঈশ্বর ধার্মিকদের আশ্রয়

1. প্রভু, আপনিই সেই ঈশ্বর যিনি আসেন এবং লোকেদের শাস্তি দেন

2. আপনিই সারা পৃথিবীর বিচারক

3. প্রভু, দুষ্ট লোকরা আর কতকাল ধরে উল্লাস করবে? আরও কতদিন প্রভু?

4. আরও কতদিন ধরে ওই দুষ্কৃতকারীরা তাদের দুষ্কৃতির বড়াই করে যাবে?

5. প্রভু, ওরা আপনার লোকদের আঘাত করে

6. আমাদের দেশে য়ে সব বিধবা ও বিদেশী থাকে, ওই দুর্জনরা তাদের হত্যা করে

7. ওরা বলে, ওরা য়ে সব মন্দ কাজ করে প্রভু তা দেখেন না! ওরা বলে কি ঘটেছে ইস্রায়েলের ঈশ্বর তাও জানে না

8. তোমরা নিষ্ঠুর লোকরা সত্যই নির্বোধ মানুষ! আর কবে তোমরা শিক্ষা লাভ করবে? তোমরা মন্দ লোকরা সত্যি অপগণ্ড! তোমরা অবশ্যই বোঝবার চেষ্টা কর

9. ঈশ্বর আমাদের কান সৃষ্টি করেছেন, তাই নিশ্চয়ই তাঁরও কান রয়েছে এবং তিনি শুনতেও পান কি ঘটছে! ঈশ্বর আমাদের চোখ দিয়েছেন, তাই নিশ্চিতভাবে কি ঘটছে তা তিনি দেখতে পান!

10. ঈশ্বর ওই লোকদের মধ্যে নিয়মানুবর্তিতা আনবেন

11. মানুষ কি ভাবছে তাও ঈশ্বর জানেন

12. প্রভু য়ে লোককে নিয়মানুবর্তী করেন সে সত্যই সুখী হবে

13. ঈশ্বর, সংকটের সময় য়ে লোক শান্ত থাকে তাকেই আপনি সাহায্য করবেন

14. প্রভু তাঁর লোকদের ত্যাগ করবেন না

15. ন্যায্য বিচার ফিরে আসবে এবং ন্যায়পরায়ণতা নিয়ে আসবে

16. মন্দ লোকদের বিরুদ্ধে লড়াই করার জন্য কেউই আমায় সাহায্য করে নি

17. যদি প্রভু আমায় সাহায্য না করতেন আমি এতদিনে কবরের গর্ভে নীরব হয়ে য়েতাম

18. আমি জানি আমি পতনোন্মুখ ছিলাম, কিন্তু প্রভু তাঁর অনুগামীদের সাহায্য করেছেন

19. আমি প্রচণ্ড চিন্তিত ও বিমর্ষ ছিলাম

20. ঈশ্বর আপনি ক্রুর বিচারকদের সাহায্য করবেন না

21. ওই বিচারকরা ধার্ম্মিক লোকদের আক্রমণ করে

22. কিন্তু পর্বতগুলির সু-উচ্চে প্রভুই আমার নিরাপদ আশ্রয়স্থল

23. মন্দ কাজ করার জন্য ঈশ্বর ওই দুষ্ট বিচারকদের শাস্তি দেবেন

Bibles

Books

Chapters