প্রধান সঙ্গীতজ্ঞের কাছে। তারযুক্ত যন্ত্র সহ। ডেভিডের চিন্তাভাবনা।
বন্ধুদের বিশ্বাসঘাতকতা সম্পর্কে ঈশ্বরের উপর আস্থা রাখুন

1. ঈশ্বর আমার প্রার্থনা শুনুন

2. ঈশ্বর, দয়া করে আমার প্রার্থনা শুনুন এবং উত্তর দিন

3. আমি য়ে সব জিনিষে ভয় পাই আমার শত্রু সেইগুলো বলছে

4. আমার হৃদয়ের ভিতরে ঘাত-প্রতিঘাত হয়ে যাচ্ছে

5. আতঙ্কে আমি কাঁপছি

6. আহা, আমার যদি ঘুঘু পাখীর মত ডানা থাকত! তাহলে আমি উড়ে গিয়ে একটা বিশ্রামের জায়গা খুঁজে বের করতাম

7. আমি মরুভূমির অনেক দূরের কোন জায়গায় চলে য়েতাম

8. আমি ছুট দিতাম

9. প্রভু আমার, ওদের মিথ্যা বলা আপনি বন্ধ করুন

10. এই শহরের প্রতিটি জায়গায় দিনরাত্রি জুড়ে অপরাধ ও ধ্বংসাত্মক কাজ লেগেই রয়েছে

11. রাস্তাগুলোতে অপরাধ বেড়ে গেছে

12. এটা যদি আমার শত্রুরা আমাকে অপমান করতো, আমি সহ্য করতে পারতাম

13. কিন্তু হে আমার সখা, বন্ধু, আপনি বয়ং আমায় আক্রমণ করেছেন

14. যখন আমরা একসঙ্গে ভীড়ের মধ্যে দিয়ে ঈশ্বরের মন্দিরে হেঁটে য়েতাম, তখন নিজেদের গোপন কথা একে অপরের সঙ্গে বিনিময় করে কত নিকটভাবে কথা বলেছি

15. য়েন অত্যন্ত বিস্ময়করভাবে মৃত্যু এসে আমার শত্রুদের গ্রাস করে! পৃথিবী ফাঁক হয়ে যাক্ এবং ওদের জীবন্ত গিলে ফেলুক! কেন? কারণ ওরা সবাই মিলে ভয়ঙ্কর সব কু-পরিকল্পনা করে

16. সাহায্যের জন্য আমি ঈশ্বরকে ডাকবো, প্রভু অবশ্যই আমাকে উদ্ধার করবেন

17. সন্ধ্যায, সকালে, দুপুরে আমি ঈশ্বরের সঙ্গে কথা বলি

18. আমি অনেক যুদ্ধ করেছি

19. ঈশ্বর, আমার কথা শোনেন

20. কিন্তু আমার শত্রুরা ঈশ্বরকে ভয় করে না বা তাঁকে শ্রদ্ধাও করে না

21. ওরা প্রতিশ্রুতি ভঙ্গ করে এবং নিজের বন্ধুদের আক্রমণ করে

22. আমার শত্রুরা খুব মসৃণভাবে কথা বলে, শান্তির কথা বললেও ওরা যুদ্ধের পরিকল্পনা করে

23. তোমার য়োদ্ধাদের প্রভুর কাছে সমর্পণ কর তিনি তোমাদের যত্ন নেবেন

Bibles

Books

Chapters