জ্ঞানের সূচনা
1. এই নীতি-কথাগুলি দায়ূদের পুত্র শলোমনের জ্ঞানগর্ভ শিক্ষামালা
2. মানুষকে জ্ঞানী করে তোলা এবং তাদের সঠিক পথের সন্ধান দেওয়াই এই কথাগুলির উদ্দেশ্য
3. এই কথাগুলি লোকদের সঠিক পথ বুঝতে সাহায্য করে
4. যাঁরা জ্ঞান অর্জন করতে চান সেই লোকদের এই কথাগুলি শিক্ষা প্রদান করবে
5. এমনকি জ্ঞানী ব্যক্তিদেরও এই নীতি-কথাগুলি শোনা উচিত্
6. তখন ঐসব লোকরা জ্ঞানপূর্ণ রচনাবলী এবং কাহিনীসমূহ যাদের মধ্যে রূপক অর্থ রযেছে সেগুলো বুঝতে পারবেন
7. প্রভুকে মান্য করা এবং শ্রদ্ধা করাই হল মানুষের সর্বপ্রথম কর্তব্য
মন্দ পরামর্শ এড়িয়ে চলুন
8. আমার পুত্র,তোমার পিতা যখন তোমাকে সংশোধন করেন তখন তাঁর উপদেশ শোন
9. তোমার পিতামাতার দেওয়া শিক্ষাসমূহ তোমার মাথার ওপর একটি সুন্দর মালার মত অথবা একটি কন্ঠহারের মতো য়েটা তোমাকে দেখতে আকর্ষক করে তোলে
10. পুত্র আমার, পাপীরা তোমাকেও পাপের পথে টানতে চেষ্টা করবে
11. ঐসব পাপী লোকরা হয়তো তোমাকে বলবে, “আমাদের দলে এসো! আমরা একটি লোককে হঠাত্ আক্রমণ ও হত্যা করেত যাচ্ছি
12. আমরা তাকে হত্যা করব
13. আমরা সর্বপ্রকার বহুমূল্য সামগ্রী চুরি করব
14. তাই আমাদের সঙ্গে চলে এসো, আমাদের সাহায্য কর
15. পুত্র, ঐ পাপীদের অনুসরণ কোরো না
16. ঐসব খারাপ লোকরা পাপ কাজ করতে সর্বদাই প্রস্তুত
17. লোকরা পাখী ধরতে জাল পাতে
18. তাই পাখীরা কাউকে হত্যা করার আগে তার জন্য লুকিয়ে প্রতীক্ষা করে
19. লোভী লোকরা তাদের নিজেদের কুকর্মের জন্য তাদের জীবন হারায
প্রজ্ঞার আহ্বান
20. শোন! প্রজ্ঞা মানুষকে শিক্ষা দেওয়ার চেষ্টা করছে
21. সে জনবহুল রাস্তার বাঁকগুলিতে চিত্কার করছে
22. “ওহে বোকা লোকরা, আর কতদিন ধরে তোমরা তোমাদের নির্বোধের মত জীবনযাপন করাকে ভালবেসে চলবে? আরও কতকাল প্রজ্ঞাকেউপহাস করা উপভোগ করবে? হীনবুদ্ধিরা কতদিন জ্ঞানকে ঘৃণা করবে?
23. আমার শিক্ষামালার প্রতি তোমাদের যথাযোগ্য মনোয়োগ দেওয়া উচিত্ ছিল
24. “কিন্তু তোমরা আমার কথা শুনতে অস্বীকার করেছিলে
25. তোমরা আমার তিরস্কার গ্রহণ করতে অস্বীকার করেছিলে
26. অতএব, তোমরা যখন সংকটে পড়বে তখন আমি তোমাদের নিয়ে পরিহাস করব
27. সন্ত্রাস ভয়ঙ্কর ঝড়ের মত তোমাদের অতর্কিতে গ্রাস করবে
28. “যখনই এই ধরণের বিপর্য়য ঘটবে তোমরা আমার সাহায্য চাইবে
29. আমি তোমাদের সাহায্য করব না
30. তোমরা আমার উপদেশে কর্ণপাত কর নি
31. তোমরা তোমাদের ইচ্ছে মত বাঁচতে চেয়েছ
32. “নির্বোধরা ধ্বংস হয় কারণ তারা জ্ঞানের পথ অনুসরণ করতে অস্বীকার করে
33. কিন্তু য়ে ব্যক্তি আমাকে মেনে চলে সে নিরাপদে বাস করবে