স্বর্ণের চেয়ে জ্ঞান ভালো
1. মানুষ তার চিন্তা-ভাবনাকে ঠিকমত সাজিয়ে একটি পরিকল্পনা করতে পারে, কিন্তু প্রভুর হাতে জিহ্বাকে নিয়ন্ত্রণ করবার ক্ষমতা আছে
2. লোকরা মনে করে তারা যা করে সেটাই ঠিক, কিন্তু প্রভু তাদের আত্মা পরীক্ষা করেন
3. সব সময় প্রভুর সাহায্য নেবে তাহলেই তুমি সফল হবে
4. সমস্ত বিষয়েই প্রভুর পরিকল্পনা আছে এবং সেই পরিকল্পনা অনুসারে মন্দ লোকের বিনাশ হবে
5. য়ে সমস্ত লোক ভাবে তারা অন্য লোকের তুলনায় শ্রেয় প্রভু তাদের ঘৃণা করেন
6. সত্যিকারের ভালোবাসা ও বিশ্বস্ততা তোমাকে খাঁটি করে তুলবে
7. যদি কোন ব্যক্তি ভালো ভাবে জীবনযাপন করে সে প্রভুর কাছে মনোরম হয় এবং তার শত্রুরাও তার সঙ্গে শান্তি রক্ষা করে চলে
8. ঠকিয়ে প্রচুর লাভ করা অপেক্ষা সঠিক পথে সামান্য লাভ করাও শ্রেয়
9. এক জন ব্যক্তি কি করতে চায় তা নিয়ে পরিকল্পনা করতে পারে কিন্তু বাস্তবে কি ঘটবে তা নির্ধারণ করবেন প্রভু
10. এক জন রাজা যা বলেন সেটাই হয় আইন
11. প্রভু চান সমস্ত মাপকাঠি এবং মাত্র সঠিক হোক এবং ব্যবসায়িক চুক্তিগুলি নিয়মানুযাযী হোক্
12. যারা মন্দ কাজ করে রাজা তাদের ঘৃণা করেন
13. রাজা সত্য ভাষণ শুনতে চান
14. এক জন রাজা রেগে গেলে য়ে কোন লোককে হত্যা করতে পারেন
15. যদি রাজা খুশী থাকেন তবে সবার জীবনই সুখের হবে
16. জ্ঞানের মূল্য সোনার চেয়েও বেশী
17. ভালো লোকরা সারা জীবন খারাপ জিনিস থেকে দূরত্ব রেখে চলে
18. অহংকার ধ্বংসকে এগিয়ে আনে এবং ঔদ্ধত্য পরাজয় আনে
19. উদ্ধত লোকদের সঙ্গে ধনসম্পদ ভাগ করে নেওয়ার চেয়ে বিনযী হওয়া এবং দরিদ্রদের মধ্যে থাকা শ্রেয়
20. য়ে ব্যক্তি অপরের কাছ থেকে শিক্ষাগ্রহণ করে সে লাভবান হবে
21. জ্ঞানী লোকদের মানুষ চিনে নেবে
22. এক জন জ্ঞানী মানুষ সব সময় চিন্তা করে কথা বলে
23. এক জন বিজ্ঞ ব্যক্তি সব সময়ই চিন্তাপূর্ণ কথা বলে এবং সে যা কিছু বলে তা শোনার পক্ষে ভাল ও মূল্যবান
24. দযালু কথাবার্তা সব সময়ই মধুর মত মিষ্টি
25. এমন পথ আছে যা লোকের কাছে সঠিক বলে মনে হলেও তা শুধু মৃত্যুর দিকে নিয়ে যায়
26. এক জন শ্রমিকের ক্ষুধাই তাকে কাজ করায যাতে সে খেতে পায়
27. এক জন অপদার্থ দুষ্ট লোক অন্যায় কাজের পরিকল্পনা করে
28. এক জন সমস্যা সৃষ্টিকারী সব সময় সমস্যার সৃষ্টি করবে
29. এক জন হিংসাত্মক ব্যক্তি তার বন্ধুদের প্রতারণা করে
30. সে যখনই কোন ধ্বংসকারী পরিকল্পনা করে তখন তার চোখ মিটমিট করে
31. যারা সত্ জীবনযাপন করে সাদা চুল তাদের মহিমার মুকুট হয়
32. এক জন বলিষ্ঠ যোদ্ধা হওয়ার থেকে ধৈর্য়্য়শীল হওয়া ভাল
33. মানুষ পাশার দান চেলে তাদের সিদ্ধান্ত স্থির করে