ধার্মিকরা সিংহের মতো সাহসী
1. মন্দ লোকরা সব কিছুকেই ভয় পায়
2. একটি বিদ্রোহী দেশে অনেক অযোগ্য নেতা থাকে যারা খুব অল্পদিনের জন্য শাসন করে
3. য়ে শাসক দরিদ্র প্রজাদের ওপর অত্যাচার করে সে হল সেই ভারী বৃষ্টির মতো যা শস্য নষ্ট করে
4. তুমি যদি আইন না মানো তাহলে তুমি মন্দ লোকদের পক্ষ নাও
5. মন্দ লোক ন্যায় বোঝে না
6. ধনী ও অসত্ হওয়া অপেক্ষা দরিদ্র ও সত্ হওয়া ভাল
7. য়ে আইন মেনে চলে সে বুদ্ধিমান
8. তুমি যদি দরিদ্রদের ঠকিয়ে চড়া হারে তাদের থেকে সুদ নিয়ে ধনী হও তাহলে তোমার ঐশ্বর্য় অন্য আরেক জন এসে অধিকার করে নেবে, য়ে দরিদ্রদের প্রতি দযালু
9. য়ে ব্যক্তি ঈশ্বরের শিক্ষামালায় কান দেয় না, তার প্রার্থনা ঈশ্বর দ্বারা গ্রাহ্য হবে না
10. এক জন মন্দ লোক একজন ভাল লোককে সংকটে ফেলবার পরিকল্পনা করতে পারে, কিন্তু সে তার নিজের ফাঁদে নিজেই পড়বে
11. ধনী লোকরা সব সময় নিজেদের জ্ঞানী মনে করে
12. ভালো লোক নেতা হলে সকলেই সুখী হয় কিন্তু মন্দ লোককে নেতা নির্বাচন করলে সব লোক লুকিয়ে পড়ে
13. য়ে ব্যক্তি পাপ গোপন করে সে কখনও সফল হয় না
14. য়ে ব্যক্তি প্রভুকে শ্রদ্ধা করে সে তার আশীর্বাদ পায়
15. যখন এক জন দুষ্ট শাসক অসহায় লোকদের ওপর শাসন করে তখন সে হয়ে ওঠে একটি হিংস্র ভালুক বা একটি সিংহের মত য়ে যুদ্ধ করতে প্রস্তুত
16. য়ে শাসক জ্ঞানী নয় তিনি তাঁর অধীনস্থ মানুষদের আঘাত করবেন
17. য়ে ব্যক্তি খুনের দাযে অপরাধী সে কখনও শান্তি পাবে না
18. যদি এক জন মানুষ সঠিক পথে থাকে তবে সে নিরাপদে থাকবে
19. য়ে মানুষ কঠোর পরিশ্রম করে সে প্রচুর খেতে পাবে
20. য়ে ব্যক্তি ঈশ্বরকে অনুসরণ করে ঈশ্বর তাকে আশীর্বাদ করবেন
21. এক জন বিচারকের ন্যায়পরাযণ হওয়া উচিত্
22. একজন স্বার্থপর মানুষ শুধুই ধনলাভ করতে চায়
23. তুমি যদি কাউকে তার ভুল ধরিয়ে দিয়ে সাহায্য কর তাহলে সে তোমার ওপর খুশী হবে
24. কিছু মানুষ তাদের পিতামাতার কাছ থেকে চুরি করে
25. একজন স্বার্থপর মানুষ সমস্যার সৃষ্টি করে
26. য়ে মানুষ নিজের ওপর বিশ্বাস রাখে সে মূর্খ
27. যদি কোন ব্যক্তি দরিদ্রদের দান করে তবে তার যা প্রয়োজন তাই সে পাবে
28. যদি এক জন মন্দ লোককে শাসক হিসেবে নির্বাচন করা হয় তাহলে সবাই লুকিয়ে পড়ে