কানানে প্রবেশের পূর্ববর্তী আদেশ

1. মোশি ইস্রায়েলের লোকদের এই বার্তা দিয়েছিলেন

2. সেযীর পর্বতমালার মধ্য দিয়ে হোরেব (সীনয়) পর্বত থেকে কাদেশ বর্ণেয় পর্য়ন্ত য়েতে মাত্র এগারো দিন লাগে

3. কিন্তু ইস্রায়েলের লোকদের মিশর ত্যাগ করার পর থেকে তাদের এই স্থানে আসা পর্য়ন্ত 40 বত্সর অতিক্রান্ত হয়েছে

4. 0তম বত্সরের একাদশ মাসের প্রথম দিনে মোশি লোকদের সঙ্গে কথা বললেন

5. ইস্রায়েলের লোকরা যর্দন নদীর পূর্বদিকে মোয়াবে থাকাকালীন মোশি ঈশ্বরের আদেশগুলির বিস্তারিত ব্যাখ্যা করতে শুরু করলেন

6. “হোরেব পর্বতে প্রভু, আমাদের ঈশ্বর আদেশ করে বলেছিলেন, ‘তোমরা যথেষ্ট সময় এই পর্বতে বাস করেছো

7. ইমোরীয় লোকরা যেখানে বাস করে সেই পাহাড়ী দেশে যাও

8. দেখো, আমি তোমাদের সেই দেশ দিচ্ছি

উপজাতীয় নেতাদের নিয়োগ করা হয়েছে

9. মোশি বললেন, “সেই সময় আমি বলেছিলাম য়ে আমার একার পক্ষে তোমাদের ভার নেওয়া সম্ভব নয়

10. প্রভু, তোমাদের ঈশ্বর, লোকসংখ্যা আরও বৃদ্ধি করেছেন, আর তাই আজ তোমাদের সংখ্যা আকাশের অগণিত তারার মতো

11. প্রভু, তোমাদের পূর্বপূরুষদের ঈশ্বর, তোমাদের সংখ্যা এখন যা রয়েছে তার থেকে 1,000 গুণ বৃদ্ধি করুন

12. কিন্তু আমি একা তোমাদের দায়িত্ব নিতে পারবো না এবং তোমাদের সকল সমস্যার সমাধান করতে পারবো না

13. সেই কারণে তোমরা প্রত্যেক পরিবারগোষ্ঠী থেকে কয়েকজন লোককে বেছে নাও, আমি তাদের তোমাদের নেতা হিসাবে মনোনীত করব

14. “তোমরা বলেছিলে, ‘আপনি যা বলেছেন সেটা করাই ভালো হবে

15. “সুতরাং তোমাদের পরিবারগোষ্ঠী থেকে তোমাদের নির্বাচিত জ্ঞানী এবং সম্মানিত লোকদের নিয়ে আমি তাঁদের তোমাদের নেতা হবার জন্য নিযুক্ত করেছিলাম

16. “সেই সময়, আমি ঐ সকল বিচারকদের বলেছিলাম, ‘নিজের লোকদের মধ্যে য়ে সব যুক্তিতর্কের আদান প্রদান হবে সেগুলো ভালো করে শুনো

17. বিচার করার সময় কখনই একজন ব্যক্তিকে অন্যের থেকে বেশী গুরুত্বপূর্ণ মনে করবে না

18. সেই একই সময়, আমি তোমাদের অবশ্য করণীয অন্যান্য কর্তব্য সম্পর্কেও বলেছিলাম

ভূমিতে প্রবেশ করতে ইসরায়েলের অস্বীকৃতি

19. “তখন আমরা আমাদের প্রভু ঈশ্বরকে মান্য করেছিলাম

20. তখন আমি তোমাদের বলেছিলাম, ‘তোমরা এখন ইমোরীয়দের পার্বত্য দেশে এসেছো

21. দেখো, ওটি ওখানেই আছে

22. “কিন্তু তোমরা সকলে আমার কাছে এসে বলেছিলে, ‘প্রথমে দেশটিকে অনুসন্ধান করে দেখার জন্য কিছু লোককে আমরা পাঠাই

23. “আমার এই প্রস্তাব ভাল লেগেছিল

24. এরপর তারা সেই জায়গা ত্যাগ করে পার্বত্য দেশের ওপরে উঠেছিল এবং তাঁরা ইষ্কোল উপত্যকায এসে এটির অনুসন্ধান করেছিল

25. তারা সেই দেশ থেকে কিছু ফল সংগ্রহ করে সেগুলো নিয়ে আমাদের কাছে ফিরে এসে এই সংবাদ দিয়ে বলল, ‘প্রভু, আমাদের ঈশ্বর, য়ে দেশ দিচ্ছেন, সে উত্তম দেশ!’

26. “কিন্তু তোমরা সেই দেশের অভ্যন্তরে য়েতে অস্বীকার করেছিলে

27. তোমরা তোমাদের তাঁবুতে অভিযোগ করে বলেছিলে, ‘প্রভু আমাদের ঘৃণা করেন! তিনি আমাদের মিশর থেকে বের করে নিয়ে এসেছিলেন যাতে ইমোরীয়রা আমাদের ধ্বংস করতে পারে!

28. আমরা এখন কোথায় য়েতে পারি? আমাদের ভাইরা (বারোজন চর) তাদের তথ্যের দ্বারা আমাদের ভীত করেছে

29. “তখন আমি তোমাদের বলেছিলাম, ‘তোমরা মনঃক্ষুন্ন হয়ো না! ঐ সকল লোকদের সম্পর্কে ভীত হয়ো না!

30. প্রভু তোমাদের ঈশ্বর, তোমাদের আগে আগে যাবেন এবং তোমাদের হয়ে যুদ্ধ করবেন

31. তোমরা সেখানে এবং মরুভূমিতে তাঁকে তোমাদের সম্মুখে য়েতে দেখেছিলে

32. “কিন্তু তা সত্ত্বেও তোমরা তোমাদের প্রভু ঈশ্বরের ওপরে আস্থা রাখতে পারো নি!

33. অথচ তোমাদের ভ্রমণের সময় তোমাদের শিবির স্থাপনের উপযুক্ত জায়গা খুঁজে বের করার জন্য তিনিই তোমাদের আগে গিয়েছিলেন

ইসরায়েলের বিদ্রোহের শাস্তি

34. “তোমাদের অভিযোগ প্রভু শুনেছিলেন এবং তিনি এতে প্রচণ্ড ক্ষুব্ধ হয়েছিলেন

35. “তোমাদের পূর্বপুরুষদের কাছে আমি য়ে প্রতিজ্ঞা করেছিলাম, সেই উত্তম দেশে তোমরা মন্দ লোকরা যারা এখন বেঁচে আছো, তারা কেউই প্রবেশ করবে না

36. কেবলমাত্র যিফন্নির পুত্র কালেব সেই দেশ দেখতে পাবে

37. “তোমাদের জন্য প্রভু আমার ওপরও ক্রুদ্ধ হয়েছিলেন

38. কিন্তু তোমার সহায়ক, নূনের পুত্র যিহোশূয় ঐ দেশে প্রবেশ করতে পারবে

39. “এবং প্রভু আমাদের বলেছিলেন, ‘তোমরা বলেছিলে, তোমাদের সন্তানরা তোমাদের শত্রুদের দ্বারা অপহৃত হবে; কিন্তু ঐ সন্তানরা ঐ দেশে প্রবেশ করবে

40. কিন্তু তোমরা সূফ সাগরে যাওয়ার রাস্তা ধরে মরুভূমিতে ফিরে যাও

41. “তখন তোমরা বলেছিলে, ‘মোশি, আমরা প্রভুর বিরুদ্ধাচারণ করে পাপ করেছি; কিন্তু এখন আমরা যাব এবং যুদ্ধ করবো, ঠিক য়েমনটি আমাদের প্রভু ঈশ্বর, আমাদের আগে আজ্ঞা করেছিলেন

42. “কিন্তু প্রভু আমাকে বলেছিলেন, ‘লোকদের ওপরে য়েতে এবং সেখানে গিয়ে যুদ্ধ করতে বারণ করো, কারণ আমি তাদের সঙ্গে থাকবো না এবং তারা তাদের শত্রুদের কাছে পরাজিত হবে!’

43. “আমি তোমাদের সেই কথা বললাম, কিন্তু তোমরা শোন নি

44. কিন্তু সেখানে বসবাসকারী ইমোরীয় লোকরা তোমাদের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য বেরিয়ে এসেছিল

45. তখন তোমরা ফিরে এসেছিলে এবং প্রভুর কাছে সাহায্যের জন্য কেঁদেছিলে

46. আর তোমরা কাদেশে দীর্ঘ সময় অতিবাহিত করে

Bibles

Books

Chapters