রাজা এবং পরাজিত
1. “আমরা ফিরেছিলাম এবং বাশনের রাস্তা ধরে গিয়েছিলাম
2. প্রভু আমাকে বলেছিলেন, ‘ওগ সম্পর্কে ভীত হয়ো না
3. “সেই কারণে প্রভু আমাদের ঈশ্বর বাশনের রাজা ওগকে পরাজিত করতে সাহায্য করেছিলেন
4. সেই সময় ওগের অধিকারে য়ে সমস্ত শহর ছিল তার সবগুলোই আমরা অধিকার করেছিলাম
5. এই সমস্ত শহরগুলো খুবই শক্তিশালী ছিল
6. হিষ্বোনের রাজা সীহোনের শহরগুলিকে আমরা য়েভাবে ধ্বংস করেছিলাম, সেভাবেই এদেরও ধ্বংস করেছিলাম
7. কিন্তু ঐ সমস্ত শহরের সমস্ত গোরু এবং সমস্ত মূল্য়বান দ্রব্যসামগ্রী আমরা নিজেদের জন্য রেখে দিয়েছিলাম
8. “সেই প্রকারে, আমরা দুজন ইমোরীয় রাজার কাছ থেকে তাদের দেশ অধিগ্রহণ করেছিলাম
9. (সীদোনের লোকরা হর্মোণ পর্বতকে বলে সিরিযোন, কিন্তু ইমোরীয়রা এটিকে বলতো সনীর
10. উঁচু সমতলভূমির সমস্ত শহরগুলোকে এবং গিলিয়দ অধিগ্রহণ করেছিলাম
11. অবশিষ্ট রফাযীয়দের মধ্যে কেবলমাত্র বাশনের রাজা ওগ ছিলেন
জর্ডানের পূর্ব ভূমি বিভক্ত
12. “সেই কারণে আমরা সেই দেশ আমাদের জন্য অধিকার করেছিলাম
13. মনঃশির পরিবারগোষ্ঠীর অর্ধেকাংশকে আমি গিলিয়দের অপর অর্ধেক এবং বাশনের সম্পূর্ণ অঞ্চল প্রদান করেছিলাম
14. গশূরীয লোকদের এবং মাখাথীয লোকদের সীমানা পর্য়ন্ত সেই অঞ্চল বিস্তৃত ছিল
15. “আমি মাখীরকে গিলিয়দ প্রদান করেছিলাম
16. এবং রূবেণের পরিবারগোষ্ঠীকে এবং গাদ-এর পরিবারগোষ্ঠীকে আমি সেই দেশ প্রদান করেছিলাম, য়েটি গিলিয়দে শুরু হয়েছে
17. মরুভূমির কাছের যর্দন নদী ছিল তাদের পশ্চিম সীমানা
18. “সেই সময়, আমি তোমাদের এই আদেশ দিয়েছিলাম; ‘প্রভু তোমাদের ঈশ্বর তোমাদের যর্দন নদীর পূর্বদিকের্ দেশ বাস করার জন্য দিয়েছেন
19. তোমাদের স্ত্রীরা, তোমাদের সন্তানরা এবং তোমাদের সমস্ত গবাদিপশু (আমি জানি তোমাদের অনেক গবাদিপশু আছে) অবশ্যই এই শহরগুলিতে থাকবে, য়েটা আমি তোমাদের দিয়েছি
20. কিন্তু তোমরা অবশ্যই তোমাদের ইস্রায়েলীয় আত্মীযবর্গকে সাহায্য করবে, যতক্ষণ পর্য়ন্ত না তারা যর্দন নদীর অপর পারে তাদের প্রভুর দেওয়া দেশ অধিগ্রহণ করে
21. “তখন আমি যিহোশূয়কে বলেছিলাম, ‘প্রভু তোমাদের ঈশ্বর এই দুজন রাজার কি দশা করেছেন সেটা তুমি স্বচক্ষে দেখেছ
22. এই সকল দেশের রাজাদের ভয় পেও না, কারণ প্রভু তোমাদের ঈশ্বর তোমাদের জন্য যুদ্ধ করবেন
মূসা ভূমিতে প্রবেশ করতে নিষেধ করেছেন
23. “এরপর আমার বিশেষ কিছু করার জন্য আমি প্রভুর কাছে প্রার্থনা করেছিলাম
24. ‘প্রভু আমার মনিব, আমি তোমার সেবক
25. কৃপা করে আমাকে যর্দন নদী পার হতে এবং সেই উত্তম দেশ প্রত্যক্ষ করতে দাও
26. “কিন্তু তোমাদের জন্য প্রভু আমার ওপরে ক্ষুব্ধ হয়েছিলেন
27. পিস্গা পর্বতের সর্বোচ্চ শিখরে যাও
28. তুমি অবশ্যই যিহোশূয়কে নির্দেশ দেবে
29. “সেই কারণে, বৈত্-পিযোরের অপর দিকের উপত্যকাতেই আমরা থেকেছিলাম