মূসা আনুগত্য আদেশ
1. “হে ইস্রায়েলীয়রা, আমি তোমাদের য়ে বিধি এবং আদেশ শেখাব সেগুলো খুব মন দিয়ে শোন
2. আমি তোমাদের য়ে আদেশ দিয়েছি তার সঙ্গে তোমরা কোন কিছু য়োগ কোর না এবং তার থেকে কোনো কিছু বাদ দিও না
3. “তোমরা দেখেছ, প্রভু বাল পিযোরে কি করেছিলেন
4. কিন্তু তোমরা সকলে যারা তোমাদের প্রভু ঈশ্বরের অনুগামী হয়েই থেকেছিলে, তারা আজও বেঁচে আছ
5. “প্রভু আমার ঈশ্বর আমাকে য়ে আজ্ঞা দিয়েছিলেন, সেই বিধি এবং শাসন সম্পর্কে আমি তোমাদের শিখিযেছিলাম
6. খুব সতর্কভাবে এই বিধিগুলোকে মেনে চলবে
7. “কারণ এমন কোন্ মহান জাতি রয়েছে যাদের ঈশ্বর নিকটেই থাকেন এবং আমাদের প্রভু ঈশ্বরের মত ডাকলেই কাছে আসেন?
8. আজ আমি তোমাদের য়ে শিক্ষামালা দিচ্ছি, সেরকম ভাল ও ন্যায় বিধি ও নিয়মাবলী কোন জাতির আছে?
9. কিন্তু সাবধান, নিজের বিষয়ে সতর্ক দৃষ্টি রেখো পাছে তোমরা যা দেখেছ তার কোনো কিছুই ভুলে যাও এবং পাছে তা তোমাদের জীবনকালে মন থেকে মুছে যায়
10. মনে করো সে দিনের কথা, য়েদিন হোরেব পর্বতে তোমরা তোমাদের প্রভু ঈশ্বরের সম্মুখে দাঁড়িয়েছিলে
11. তোমরা কাছে এসেছিলে এবং পাহাড়ের পাদদেশে দাঁড়িয়েছিলে
12. তখন প্রভু আগুনের মধ্যে থেকে তোমাদের সঙ্গে কথা বলেছিলেন
13. প্রভু তাঁর চুক্তির কথা তোমাদের বলেছিলেন এবং দশটি আজ্ঞা দিয়ে তোমাদের সেগুলো মেনে চলতে বলেছিলেন
14. সেই সময় তোমরা য়ে দেশে প্রবেশ করতে এবং অধিগ্রহণ করতে যাচ্ছ, সেখানে মেনে চলার জন্য বিধি এবং নিয়ম সম্পর্কেও তোমাদের শিক্ষা দেওয়ার জন্য প্রভু আমাকে আদেশ করেছিলেন
মূর্তিপূজা থেকে সাবধান
15. “হোরেব পর্বতে আগুনের মধ্য থেকে য়েদিন প্রভু তোমাদের সঙ্গে কথা বলেছিলেন, সেদিন তোমরা তাঁকে দেখতে পাও নি
16. সুতরাং খুব সাবধান! জীবিত কোনো কিছুর আকৃতিতে মূর্ত্তি অথবা খোদাই করা প্রতিমা তৈরী করে তোমরা পাপ করো না এবং নিজেদের ধ্বংস করো না
17. পৃথিবীর কোনো পশুর মতো অথবা আকাশে ওড়ে এমন কোনো পাখির মতো দেখতে কোনো প্রতিমূর্ত্তি তৈরী করো না
18. মাটির বুকে ভর দিয়ে চলে এমন কোনো কিছুর মতো অথবা সমুদ্রের কোনো মাছের মতো প্রতিমূর্ত্তি তৈরী করো না
19. তোমরা আকাশের দিকে তাকিযে সূর্য়, চন্দ্র, তারা এবং আকাশের সমস্ত বাহিনী দেখতে পেলে সতর্ক থাকবে
20. কিন্তু প্রভু তোমাদের লোহা গলানোর গরম চুল্লী সেই মিশর থেকে বের করে এনে তাঁর নিজের বিশেষ লোক হিসেবে মনোনীত করেছিলেন
21. “প্রভু তোমাদের কারণে আমার ওপরে ক্ষুব্ধ হয়েছিলেন এবং প্রতিজ্ঞা করেছিলেন য়ে আমাকে যর্দন নদী অতিক্রম করে য়েতে দেবেন না
22. সুতরাং আমি এখানে এই দেশে অবশ্যই মারা যাব
23. সেই নতুন দেশে, তোমরা খুবই সতর্ক থাকবে য়ে তোমাদের প্রভু ঈশ্বর তোমাদের সঙ্গে য়ে চুক্তি করেছিলেন সেটি তোমরা ভুলবে না
24. কারণ প্রভু তোমাদের ঈশ্বর গ্রাসকারী আগুনের মতো, তিনি নিজের গৌরব রক্ষা করতে উদ্য়োগী!
25. “তোমরা দীর্ঘ সময় দেশে বাস করবে
26. সুতরাং আমি তোমাদের এখনই সাবধান করছি
27. প্রভু তোমাদের বিভিন্ন জাতির মধ্যে ছড়িয়ে দেবেন এবং প্রভু তোমাদের যেখানে পাঠাবেন সেই দেশগুলোতে যাওয়ার জন্য তোমাদের খুব অল্প সংখ্যকই জীবিত থাকবে
28. সেখানে তোমরা পুরুষদের তৈরী দেবতাদের সেবা করবে - কাঠের অথবা পাথরের তৈরী দ্রব্যসামগ্রী যা দেখতে, শুনতে, খেতে অথবা ঘ্রাণ নিতে পারে না!
29. কিন্তু সেখানে ঐ অন্যান্য দেশগুলোতে তোমরা তোমাদের প্রভু ঈশ্বরের অনুসন্ধান করবে এবং তোমরা যদি সর্বান্তঃকরণে এবং সম্পূর্ণ আত্মা দিয়ে তাঁর অনুসন্ধান করো, তাহলে তাঁকে খুঁজে পাবে
30. যখন তোমরা সমস্যার মুখোমুখি হবে, যখন তোমরা বিপদে পড়বে, যখন ঐ সকল ঘটনা তোমাদের প্রতি ঘটবে - তখন তোমরা তোমাদের প্রভু ঈশ্বরের কাছে ফিরে আসবে এবং তাঁর আদেশ পালন করবে
31. তোমাদের প্রভু ঈশ্বর হলেন ক্ষমাপরাযণ ঈশ্বর
32. “এরকম মহত্ কোনও কিছুর কথা কি কেউ কখনও শুনেছে? না! অতীতের দিকে ফিরে তাকাও
33. তোমরা ঈশ্বরকে আগুনের মধ্য থেকে তোমাদের সঙ্গে কথা বলতে শুনেছিলে এবং তোমরা এখনও বেঁচে আছ
34. এবং অন্য কোনোও দেবতা কি কখনও আরেকটি জাতির ভেতর থেকে নিজের জন্য একটি জাতিকে নেবার চেষ্টা করেছে? না! কিন্তু তোমরা নিজেরা দেখেছ য়ে তোমাদের প্রভু ঈশ্বর এই সকল চমত্কার কাজ করেছিলেন
35. প্রভু তোমাদের ঐ সব দেখিয়েছিলেন যাতে তোমরা জানতে পার য়ে তিনি হলেন ঈশ্বর
36. তিনি তোমাদের স্বর্গ থেকে তাঁর কন্ঠস্বর শোনালেন যাতে তোমাদের শিক্ষা দিতে পারেন
37. “প্রভু তোমাদের পূর্বপুরুষদের ভালোবাসতেন, তাই তোমাদের অর্থাত্ তাদের উত্তরপুরুষদের মনোনীত করেছিলেন
38. যখন তোমরা আরও এগোচ্ছিলে সেই সময় প্রভু তোমাদের থেকে বৃহত্ এবং আরও বেশী শক্তিশালী জাতিগুলিকে তাড়িয়ে দিয়েছিলেন
39. “সুতরাং আজ তোমরা অবশ্যই মনে করবে এবং মেনে নেবে য়ে প্রভুই হলেন ঈশ্বর
40. এবং আজ আমি তোমাদের তাঁর য়ে বিধি এবং আজ্ঞাসমূহ দিলাম সেগুলো তোমরা অবশ্যই মেনে চলবে
জর্ডানের পূর্বে শরণার্থী শহর
41. এরপর মোশি যর্দন নদীর পূর্বদিকের তিনটি শহর বেছে নিলেন
42. যদি কোনো ব্যক্তি দুর্ঘটনাক্রমে অপর কোনো এক ব্যক্তিকে হত্যা করে, তাহলে সে ঐ তিনটি শহরের য়ে কোনো একটিতে পালিয়ে য়েতে পারে এবং তাকে মৃত্যুদণ্ড দেওয়া হবে না
43. মোশি য়ে তিনটি শহর বেছেছিলেন সেগুলো ছিল: রূবেণের পরিবারগোষ্ঠীর জন্য উচ্চসমভূমিতে অবস্থিত বেত্ সর, গাদের পরিবারগোষ্ঠীর জন্য গিলিয়দে অবস্থিত রামোত্, মনঃশির পরিবারগোষ্ঠীর জন্য বাশনে অবস্থিত গোলন
ঈশ্বরের আইনের ভূমিকা
44. মোশি ইস্রায়েলের লোকদের ঈশ্বরের ব্যবস্থাগুলি দিয়েছিলেন
45. লোকরা মিশর থেকে বেরিয়ে আসার পরে মোশি প্রভুর এই শিক্ষামালা, নিয়মাবলী এবং আজ্ঞাগুলি তাদের দিয়েছিলেন
46. যখন তারা বৈত্পিযোরের অন্য পারে যর্দন নদীর পূর্বদিকের উপত্যকায ছিলেন, সেই সময় মোশি তাদের এই বিধিগুলো দিয়েছিলেন
47. তারা সীহোন অধিকার করেছিলেন
48. এই জমি অর্ণোন উপত্যকার সীমানায অরোযার থেকে সীওন (হর্মোণ) পর্বত পর্য়ন্ত বিস্তৃত ছিল
49. যর্দন নদীর পূর্বদিকের সমগ্র যর্দন উপত্যকা এই দেশের অন্তর্ভুক্ত ছিল