বিভিন্ন নির্দেশনা

1. “তোমরা তোমাদের প্রভু, ঈশ্বরের কাছে খুঁত আছে এমন কোনও গরু বা মেষ বলি দেবে না

2. “প্রভু, তোমাদের ঈশ্বর, তোমাদের য়ে দেশ দিচ্ছেন সেখানে তোমরা তোমাদের গোষ্ঠীর এমন কোন পুরুষ অথবা স্ত্রীলোককে পেতে পার য়ে প্রভুর বিরুদ্ধে পাপ করেছে বা প্রভুর নিয়ম ভঙ্গ করেছে

3. এবং অন্যান্য দেবতার পূজা করেছে, এও হতে পারে য়ে তারা সূর্য়, চন্দ্র অথবা নক্ষত্রের পূজা করেছে

4. যদি তোমরা এই ধরণের কোনো খবর শোনো, তাহলে তোমরা অবশ্যই যত্ন সহকারে খোঁজ খবর নেবে

5. তাহলে য়ে ব্যক্তি সেই খারাপ কাজ করেছিল তাকে তোমরা অবশ্যই শাস্তি দেবে

6. কিন্তু যদি কেবল মাত্র একজন সাক্ষী বলে য়ে সেই ব্যক্তি খারাপ কাজ করেছে, তাহলে সেই ব্যক্তিকে কখনই মৃত্যুদণ্ড দেওয়া উচিত্‌ নয়

7. সেই ব্যক্তিকে হত্যা করার জন্য সাক্ষীর অবশ্যই প্রথমে পাথর ছুঁড়বে

8. “এমন কিছু সমস্যা থাকতে পারে যা তোমাদের আদালতের পক্ষে বিচার করা খুবই শক্ত

9. যাজকরা সবাই লেবি পরিবারগোষ্ঠীর

10. সেখানে প্রভুর বিশেষ স্থানে তাঁরা তাদের সিদ্ধান্ত তোমাদের জানাবেন

11. তোমরা তাদের সিদ্ধান্ত স্বীকার করবে এবং ঠিক ঠিক ভাবে তাঁদের আদেশ অনুসরণ করবে

12. “কোন লোক যদি সেই সময় তোমাদের প্রভু, ঈশ্বরের সেবায রত কোন বিচারক অথবা যাজকের কথা মেনে চলতে অস্বীকার করে, তাহলে সেই ব্যক্তিকে তোমরা অবশ্যই শাস্তি দেবে

13. সমস্ত লোক এই শাস্তির কথা শুনবে এবং ভীত হবে এবং এরপর তারা আর জেদী হবে না

রাজাদের পরিচালনার নীতি

14. “প্রভু, তোমাদের ঈশ্বর, তোমাদের য়ে দেশ দিচ্ছেন তোমরা সেই দেশে প্রবেশ করবে

15. যখন সেটা ঘটে তখন প্রভু যাকে পছন্দ করবেন নিশ্চিতভাবে তাঁকেই রাজা হিসেবে নির্বাচন করো

16. রাজা তার নিজের জন্য কখনই প্রচুর ঘোড়া রাখবে না এবং আরও ঘোড়া পাওয়ার জন্য সে কখনই লোকদের মিশরে পাঠাবে না

17. এছাড়া রাজা কখনও য়েন অনেক স্ত্রী গ্রহণ না করে

18. “এবং রাজা যখন শাসন করতে শুরু করবে তখন একটা বইয়ে সে অবশ্যই বিধিগুলি লিখে রাখবে

19. রাজা তার কাছে এই বইটি রাখবে এবং সারা জীবন অবশ্যই সেই বইটি পড়বে

20. য়েন রাজা এমন না ভাবে য়ে সে তার নিজের লোকদের থেকে ভালো

Bibles

Books

Chapters