তোমার ঈশ্বর সদাপ্রভুকে স্মরণ কর
1. “তোমরা অবশ্যই সমস্ত আজ্ঞাগুলো মেনে চলবে য়েগুলো আজ আমি তোমাদের দিলাম
2. প্রভু তোমাদের ঈশ্বর, 40 বছর ধরে মরুভূমিতে য়ে ভ্রমণের নেতৃত্ব দিয়েছেন, সেটার কথা তোমরা অবশ্যই মনে রাখবে
3. প্রভু তোমাদের নম্র করেছিলেন এবং তোমাদের ক্ষুধার্ত করেছিলেন
4. এই গত 40 বছরে তোমাদের জামাকাপড় পুরানো হয় নি এবং তোমাদের পাও ফোলে নি, কারণ প্রভু তোমাদের রক্ষা করেছিলেন
5. তোমরা অবশ্যই মনে রাখবে য়ে প্রভু তোমাদের ঈশ্বর, তোমাদের শিক্ষা দিচ্ছিলেন ও সংশোধন করছিলেন য়েমন একজন পিতা তার পুত্রকে শিক্ষা দেয় এবং সংশোধন করে
6. “তোমরা অবশ্যই প্রভু তোমাদের ঈশ্বরের আজ্ঞাগুলো মেনে চলে তাঁকে অনুসরণ এবং শ্রদ্ধা করবে
7. প্রভু তোমাদের ঈশ্বর তোমাদের এক উত্তম দেশে নিয়ে য়েতে চলেছেন - য়ে দেশে অনেক নদী এবং জলপ্রবাহ আছে
8. সেই দেশে গম এবং বার্লি, দ্রাক্ষালতা, ডুমুর গাছ এবং ডালিম আছে
9. সেখানে তোমাদের খাদ্যের অভাব হবে না এবং তোমাদের প্রযোজনীয সমস্ত কিছুই তোমরা পাবে
10. তোমরা যা খেতে চাও তা পেয়ে তৃপ্ত হবে এবং সেই সুন্দর দেশটি তোমাদের দেবার জন্য তোমরা তোমাদের প্রভু ঈশ্বরের প্রশংসা করবে
11. “সতর্ক হও
12. তাহলে তোমাদের খাওয়ার জন্য পর্য়াপ্ত পরিমাণ খাবার থাকবে এবং তোমরা সুন্দর বাড়ী বানাবে এবং তাতে বাস করবে
13. তোমাদের গরু, মেষ এবং ছাগলগুলো সংখ্যায় বাড়বে
14. যখন সেগুলো হয়, সেসময় যাতে তোমরা অহঙ্কারী না হও সে ব্যাপারে তোমরা অবশ্যই সতর্ক থাকবে
15. সেই বিশাল এবং সাংঘাতিক মরুভূমির মধ্য দিয়ে প্রভু তোমাদের নেতৃত্ব দিয়েছিলেন
16. মরুভূমিতে প্রভু তোমাদের মান্না খাইযেছিলেন - য়েটা তোমাদের পূর্বপুরুষরা কোনোদিন দেখে নি
17. তোমরা মনে মনেও বোলো না, ‘আমি আমার নিজের শক্তি এবং সামর্য়্থের দ্বারা এই সমস্ত সম্পদ পেয়েছিলাম
18. প্রভু, তোমাদের ঈশ্বরকে, স্মরণ করো কারণ তিনিই তোমাদের ঐ সম্পদ লাভ করার জন্য শক্তি দিয়েছিলেন, য়েন তোমাদের পূর্বপুরুষদের সঙ্গে তিনি য়ে চুক্তি করেছিলেন সেটিকে রক্ষা করতে পারেন, ঠিক য়েমন তিনি আজও করছেন
19. “প্রভু তোমাদের ঈশ্বরকে কখনও ভুলো না
20. প্রভু তোমাদের জন্য অন্যান্য জাতিগুলোকে ধ্বংস করছেন; কিন্তু তাঁর কথা না শুনলে তোমরাও ঠিক তাদের মতোই ধ্বংস হবে!