প্রেম এবং বাধ্যতা পুরস্কৃত

1. “সুতরাং তোমরা অবশ্যই প্রভু, তোমাদের ঈশ্বরকে, ভালবাসবে

2. আজ মনে কর তোমাদের শিক্ষা দেওয়ার জন্য প্রভু, তোমাদের ঈশ্বর, য়ে সমস্ত মহত্‌ কাজগুলো করেছেন

3. মিশরে তিনি মিশরের রাজা ফরৌণ এবং তার সমস্ত দেশের প্রতি য়ে সব অলৌকিক কাজ করেছিলেন, সেগুলো তোমরা দেখেছিলে

4. মিশরের সৈন্যদের প্রতি - তাদের ঘোড়াগুলোর এবং রথগুলোর তিনি কি করেছিলেন সেগুলো তোমরা দেখেছিলে

5. এই স্থানে না আসা পর্য়ন্ত মরুভূমিতে প্রভু তোমাদের ঈশ্বর তোমাদের জন্য কি করেছিলেন সেই সমস্ত জিনিস তোমরা দেখেছিলে

6. রূবেণের পরিবারগোষ্ঠীর ইলীয়াসরের পুত্র দাথন এবং অবীরাম এর প্রতি প্রভু কি করেছিলেন সেটা তোমরা দেখেছিলে, যখন ভূমি মুখের মতো খুলে গিয়ে ঐ সমস্ত লোকদের গ্রাস করেছিল, সেই ঘটনা ইস্রায়েলের সমস্ত লোক দেখেছিল

7. প্রভু য়ে সমস্ত মহত্‌ কাজগুলো করেছিলেন সেগুলো তোমরাই দেখেছিলে, তোমাদের সন্তানরা নয়!

8. “সুতরাং আমি আজ তোমাদের য়ে সমস্ত আজ্ঞাগুলো বললাম, সেগুলো তোমরা অবশ্যই মানবে

9. তাহলেই তোমরা সেই দেশে অনেকদিন বেঁচে থাকবে

10. তোমরা য়ে দেশ অধিকার করতে চলেছ সেটি সেই মিশর দেশের মত নয় য়ে দেশ থেকে তোমরা বের হয়ে এসেছিলে

11. কিন্তু তোমরা য়ে দেশ খুব শীঘ্রই অধিকার করবে তাতে অনেক পর্বত এবং উপত্যকা আছে এবং দেশটি তার রয়োজনীয় জল পায় আকাশের বৃষ্টি থেকে

12. প্রভু, তোমাদের ঈশ্বর, সেই দেশ সম্পর্কে যত্নবান

13. “প্রভু বলেন, ‘আমি আজ তোমাদের য়ে আজ্ঞাগুলো দিলাম সেগুলো তোমরা নিশ্চয়ই খুব সতর্কভাবে শুনবে

14. যদি তোমরা এটি করো তাহলে আমি ঠিক সময়ে তোমাদের দেশের জন্য বৃষ্টি পাঠাবো

15. এবং আমি তোমাদের পশুদের জন্য তোমাদের মাঠগুলোতে ঘাস জন্মাব, তাতে তোমাদের যথেষ্ট পরিমাণ খাদ্যের সংস্থান হবে

16. “কিন্তু সাবধান! য়েন তোমাদের হৃদয় ভ্রান্ত না হয় এবং তোমরা ঘুরে অন্যান্য দেবতাদের সেবা এবং পূজা না কর

17. তা করলে ঈশ্বর তোমাদের প্রতি ভীষণ ক্রুদ্ধ হবেন

18. “আমি তোমাদের য়ে আজ্ঞাগুলো দিলাম সেগুলো তোমরা মনে রাখবে

19. এই বিধিগুলো তোমাদের সন্তানদেরও শেখাও

20. তোমাদের বাড়িগুলির দরজার খুঁটির ওপরে এবং ফটকগুলির ওপরে এই আজ্ঞাগুলোক লিখে রাখ

21. তাহলে প্রভু তোমাদের পূর্বপুরুষদের কাছে য়ে দেশের জন্য প্রতিজ্ঞা করেছিলেন, সেই দেশে তোমরা এবং তোমাদের সন্তানরা উভয়েই দীর্ঘদিন বেঁচে থাকবে

22. “আমি তোমাদের য়ে আজ্ঞাগুলো অনুসরণ করতে বলেছিলাম সেগুলো মেনে চলার ব্যাপারে তোমরা খুব সতর্ক হবে: প্রভু, তোমাদের ঈশ্বরকে, ভালোবাসো, তাঁর নির্দেশিত সব পথগুলো অনুসরণ কর এবং তাঁর প্রতি বিশ্বস্ত থাক

23. তাহলে তোমরা যখন সেই দেশের ভিতরে যাবে, প্রভু তখন অন্যান্য জাতির লোকদের সেই দেশ থেকে তাড়িয়ে দেবেন

24. য়েখান দিয়ে তোমরা হাঁটবে সেই সমস্ত স্থান তোমাদের হবে

25. কোনো ব্যক্তি তোমাদের বিরুদ্ধে দাঁড়াতে সক্ষম হবে না

26. “আজ আমি তোমাদের আশীর্বাদ অথবা অভিশাপ এ দুটির মধ্যে য়ে কোনো একটি পছন্দ করতে দিচ্ছি

27. আজ আমি তোমাদের য়েগুলো বলেছি, প্রভু তোমাদের ঈশ্বরের সেই আজ্ঞাগুলো যদি তোমরা শোন এবং মান্য করো তাহলে তোমরা আশীর্বাদ পাবে

28. কিন্তু তোমরা যদি প্রভু তোমাদের ঈশ্বরের, আজ্ঞা না শোন এবং না মানো এবং আমি আজ তোমাদের য়ে ভাবে আদেশ করলাম সেভাবে জীবনধারণ না করে অন্যান্য দেবতাদের অনুসরণ করো, তবে তোমরা অভিশাপগ্রস্ত হবে

29. “তোমরা য়ে দেশ অধিকার করতে যাচ্ছ সেই দেশে প্রভু, তোমাদের ঈশ্বর, তোমাদের নেতৃত্ব দিয়ে নিয়ে গেলে তোমরা গরিষীম পর্বতের শিখরে যাবে এবং সেখান থেকে লোকদের উদ্দেশ্যে আশীর্বাদ বাণী পড়বে এবং তারপর তোমরা এবল পর্বতের শিখরে যাবে এবং সেখান থেকে লোকদের প্রতি অভিশাপসূচক বার্তা পড়বে

30. যর্দন উপত্যকায বসবাসকারী কনানীয় লোকদের দেশে যর্দন নদীর অপর পারে এই পর্বতমালা অবস্থিত

31. তোমরা যর্দন নদী অতিক্রম করে যাবে

32. আমি আজ তোমাদের য়ে সমস্ত বিধিসমুহ এবং নিয়মসমূহ দিলাম সেই সমস্ত তোমরা অবশ্যই খুব সতর্কভাবে মেনে চলবে

Bibles

Books

Chapters