একজন নির্বাচিত মানুষ

1. “প্রভু, তোমাদের ঈশ্বর, যখন তোমাদের নেতৃত্ব দিয়ে সেই দেশে নিয়ে যাবেন, য়ে দেশে তোমরা অধিগ্রহণের জন্য প্রবেশ করছো, তখন প্রভু তোমাদের সামনে অনেক জাতিকে দূর করে দেবেন - য়েমন হিত্তীয়, গির্গানীয, ইমোরীয়, কনানীয়, পরিষীয়, হিব্বীয় এবং যিবূষীয় তোমাদের থেকে অনেক বড় এবং অনেক শক্তিশালী সাতটি জাতি

2. প্রভু, তোমাদের ঈশ্বর, এই জাতিগুলোকে তোমাদের কাছে সমর্পণ করলে পরে তোমরা তাদের পরাজিত করবে এবং তাদের সম্পূর্ণভাবে ধ্বংস করবে

3. তাদের মধ্যে কাউকে বিয়ে করো না এবং তোমাদের ছেলেমেয়েরাও য়েন ঐসব অন্য জাতির কাউকে বিয়ে না করে

4. কারণ, ঐ সমস্ত লোকরা তোমাদের সন্তানদের আমাকে অনুসরণ করা থেকে অনেক দূরে নিয়ে যাবে

5. “ঐ জাতিগুলির প্রতি তোমরা অবশ্যই এগুলো করবে

6. কারণ তোমরা প্রভুর নিজের লোক

7. তোমরা অন্য জাতির থেকে সংখ্যায় অধিক ছিলে বলে প্রভু তোমাদের ভালোবেসে বেছে নেন নি, কিন্তু তোমরা সমস্ত জাতির মধ্যে সংখ্যায় খুবই কম ছিলে

8. মহত্‌ শক্তির সাহায্যে প্রভু তোমাদের মিশর থেকে বের করে নিয়ে এসেছিলেন

9. “সুতরাং মনে রেখো, প্রভু, তোমাদের ঈশ্বর, হলেন একমাত্র ঈশ্বর এবং তোমরা তাঁর ওপরে আস্থা রাখতে পারো

10. কিন্তু তাঁকে যারা ঘৃণা করে, প্রভু সেই সমস্ত লোকদের শাস্তি দেন

11. সুতরাং আমি আজ তোমাদের য়েগুলো দিলাম, সেই সমস্ত আদেশ, বিধি এবং নিয়ম মেনে চলার ব্যাপারে তোমরা খুবই সতর্ক থাকবে

আনুগত্যের আশীর্বাদ

12. “তোমরা যদি এই সমস্ত বিধিগুলো মেনে চলো এবং সেগুলো পালন করার ব্যাপারে তোমরা যদি যত্ন নাও, তাহলে প্রভু তোমাদের ঈশ্বর তোমাদের সঙ্গে প্রেমের নিয়মে চলবেন, যা তিনি তোমাদের পূর্বপুরুষদের কাছে প্রতিজ্ঞা করেছিলেন

13. তিনি তোমাদের ভালোবাসবেন, আশীর্বাদ করবেন এবং তোমাদের সংখ্যায় বৃদ্ধি করবেন

14. “সমস্ত জাতির থেকে তোমরা বেশী আশীর্বাদ পাবে

15. এবং প্রভু তোমাদের থেকে সমস্ত অসুখ দূর করে দেবেন

16. প্রভু, তোমাদের ঈশ্বর, যাদের পরাজিত করার জন্য তোমাদের সাহায্য করেন, তোমরা সেই সমস্ত লোকদের অবশ্যই ধ্বংস করবে

17. “তোমরা মনে মনে বোলো না, ‘এই সমস্ত দেশের লোকরা আমাদের থেকে শক্তিশালী

18. তোমরা তাদের ভয় করো না

19. তাদের তিনি য়ে সাংঘাতিক সমস্যায় ফেলেছিলেন এবং য়ে সব আশ্চর্য় কাজ করেছিলেন, সেগুলো তোমরা দেখেছিলে

20. “য়ে সমস্ত লোকরা তোমাদের কাছ থেকে পালাবে এবং নিজেদের লুকিয়ে রাখবে, প্রভু তোমাদের ঈশ্বর তাদের খুঁজে বের করার জন্য ভীমরুল পাঠাবেন য়েন অবশিষ্টরাও ধ্বংস হয়

21. ঐ সমস্ত লোকদের সম্পর্কে ভীত হয়ো না

22. প্রভু, তোমাদের ঈশ্বর, ঐ সমস্ত দেশের লোকদের ধীরে ধীরে তোমাদের দেশ ত্যাগ করতে বাধ্য করবেন

23. কিন্তু প্রভু তোমাদের ঈশ্বর, ঐ সমস্ত জাতিগুলিকে তোমাদের হাতে সমর্পণ করবেন এবং তারা যতক্ষণ পর্য়ন্ত না ধ্বংসপ্রাপ্ত হয়, ততক্ষণ পর্য়ন্ত তিনি যুদ্ধ চলাকালীন তাদের বিভ্রান্ত করবেন

24. তাদের রাজাদের পরাজিত করতে প্রভু তোমাদের সাহায্য করবেন

25. “তোমরা অবশ্যই তাদের প্রতিমাগুলি আগুনে পুড়িয়ে ফেলবে

26. তোমরা তোমাদের বাড়ীতে অবশ্যই ঐরকম কোন সাংঘাতিক মূর্ত্তি নিয়ে আসবে না

Bibles

Books

Chapters