ইসরায়েলের নতুন নেতা জোশুয়া
1. ইস্রায়েলের সমস্ত লোকদের এই সব কথা বলা শেষ হলে,
2. মোশি বললেন, “আমার বযস এখন 120 বছর
3. কিন্তু প্রভু তোমাদের লোকদের সেই দেশে পথ দেখিয়ে নিয়ে যাবেন
4. “প্রভু সীহোন এবং ওগ এই ইমোরীয় রাজাদের ধ্বংস করে তাদের প্রতি এবং তাদের দেশের প্রতি যা করেছিলেন এদের প্রতিও তাই করবেন
5. এই সমস্ত জাতিকে হারাতে প্রভু তোমাদের সাহায্য করবেন
6. দৃঢ় এবং সাহসী হও, ঐ সমস্ত লোকদের ভয় পেও না! কারণ প্রভু, তোমাদের ঈশ্বর, তোমাদের সঙ্গে আছেন
7. তখন মোশি সমস্ত ইস্রায়েলের সামনে যিহোশূয়কে ডেকে বললেন, “শক্ত হও, মনে সাহস আনো
8. প্রভু তোমায় পথ দেখাবেন, তিনি নিজেই তোমার সঙ্গে আছেন
প্রতি সাত বছর পর পর পড়তে হবে আইন
9. তারপর মোশি সেই শিক্ষাগুলি লিখে যাজকদের হাতে দিলেন
10. তারপর মোশি তাদের এই আজ্ঞা দিয়ে বললেন, “প্রত্যেক সাত বছরের শেষে, মুক্তির বছরে অর্থাত্ কুটিরবাস উত্সবের সময়,
11. য়ে সময় ইস্রায়েলের সমস্ত লোক প্রভু তোমাদের ঈশ্বরের মনোনীত স্থানে প্রভুর সাথে সাক্ষাত্ করতে আসবে, সেই সময় তুমি অবশ্যই এই শিক্ষাগুলি লোকদের কাছে পাঠ করবে যাতে তারা তা শুনতে পায়
12. সকল পুরুষ, স্ত্রীলোক, শিশুদের এবং তোমাদের মধ্যে বাসকারী বিদেশীদের অবশ্যই একসাথে জড়ো করবে
13. উত্তরপুরুষরা যদি শিক্ষাগুলি না জেনে থাকে তবে তারাও শুনবে এবং প্রভু, তোমাদের ঈশ্বরকে, সম্মান করতে শিখবে
ইসরায়েলের বিদ্রোহের পূর্বাভাস
14. প্রভু মোশিকে বললেন, “এখন তোমার মৃত্যুর সময় হয়ে এসেছে
15. প্রভু সেই তাঁবুর কাছে মেঘস্তম্ভের দর্শন দিলেন
16. প্রভু মোশিকে বললেন, “তুমি শীঘ্রই মারা যাবে এবং তুমি তোমার পূর্বপুরুষদের কাছে গেলে পর এই লোকরা আমার প্রতি বিশ্বস্ত থাকবে না
17. সেই সময় আমি তাদের উপর অত্যন্ত ক্রুদ্ধ হব এবং তাদের পরিত্যাগ করব
18. সেই সময় আমি তাদের সাহায্য করব না কারণ তারা মন্দ কাজ করবে এবং অন্য দেবতাদের পূজা করবে
19. “তাই এই গানটা লিখে নাও এবং ইস্রায়েলের লোকদের তা শেখাও
20. আমি তাদের পূর্বপুরুষদের য়ে দেশ দেব বলে প্রতিজ্ঞা করেছিলাম, আমি তাদের সেই দেশে নিয়ে যাব
21. তখন তাদের প্রতি বহু ভয়ঙ্কর ঘটনা ঘটবে
22. তাই সেই দিনেই মোশি সেই গান লিখলেন এবং ইস্রায়েলের লোকদের তা শেখালেন
23. তখন প্রভু নূনের পুত্র যিহোশূয়কে বললেন, “শক্ত হও, সাহসী হও
24. এই সমস্ত শিক্ষা মোশি যত্ন সহকারে একটি বইয়ে লিখলেন
25. আর তা লেখা শেষ হলে, তিনি লেবীয়দের একটি আদেশ দিলেন
26. “ব্যবস্থাপুস্তক বই নিয়ে প্রভু তোমাদের ঈশ্বরের চুক্তির সিন্দুকের পাশে রাখ
27. আমি জানি তোমরা খুব একগুঁযে, তোমরা তোমাদের মত করে জীবন কাটাতে চাও
28. তোমার পরিবারগোষ্ঠীর সমস্ত উচ্চপদস্থ কর্মচারী ও নেতাদের এক জায়গায় জড়ো করো
29. আমি জানি আমার মৃত্যুর পর তোমরা মন্দ হয়ে পড়বে
মূসার গান
30. ইস্রায়েলের সমস্ত লোক এক জায়গায় জড়ো হলে মোশি তাদের জন্য এই গানের সবটাই গাইলেন: