প্রথম ফল এবং দশমাংশের নৈবেদ্য
1. “প্রভু, তোমাদের ঈশ্বর, য়ে দেশ দিচ্ছেন সেই দেশে তোমরা শীঘ্রই প্রবেশ করবে
2. প্রভুর দেওয়া সেই দেশে শস্য সংগ্রহ করার সময় তোমরা অবশ্যই প্রথম ফসল সংগ্রহ করে ঝুড়িতে রাখবে
3. সেই সময় য়ে যাজক সেখানে পরিচর্য়ায রয়েছেন তাঁর কাছে গিয়ে বলবে, ‘প্রভু আমাদের পূর্বপুরুষদের কাছে একটি প্রতিজ্ঞা করেছিলেন, য়ে তিনি আমাদের এই দেশ দিতে চলেছেন
4. “তখন যাজক তোমার হাত থেকে সেই ঝুড়ি নিয়ে তা প্রভু, তোমার ঈশ্বরের বেদীর সামনে রাখবেন
5. তখন সেখানে তোমার প্রভু ও ঈশ্বরের সামনে তুমি বলবে: ‘আমার পিতৃপুরুষ একজন অরামীয় পর্য়টক ছিলেন
6. মিশরীয়রা আমাদের সাথে খারাপ ব্যবহার করল
7. তখন আমরা আমাদের পূর্বপুরুষদের প্রভু ও ঈশ্বরের কাছে প্রার্থনা জানালাম এবং তাদের বিষয়ে অভিযোগ করলাম
8. তখন প্রভু তাঁর মহান ক্ষমতা ও শক্তি এবং নানা চিহ্ন ও অদ্ভূত লক্ষণ দ্বারা আমাদের মিশর থেকে বের করে নিয়ে এলেন
9. এইভাবে তিনি আমাদের এই স্থানে বের করে আনলেন এবং উত্তম বিষয়ে পরিপূর্ণ এমন এই দেশ দিলেন
10. এখন হে প্রভু তুমি য়ে দেশ দিয়েছ তার প্রথম ফসল আমি তোমার কাছে এনেছি
11. তারপর তুমি এক সঙ্গে সেই সব উত্তম জিনিস নিয়ে খাওয়াদাওযা ও আনন্দ করবে যা প্রভু, তোমার ঈশ্বর তোমায় ও তোমার পরিবারকে দিয়েছেন
12. “প্রত্যেক তৃতীয় বছরে তুমি তোমার উত্পন্ন দ্রব্য়ের এক দশমাংশ ওজন করবে, তারপর সেই দশমাংশ লেবীয়দের, তোমার দেশে বাসকারী বিদেশীদের এবং বিধবা ও পিতৃহীনদের দেবে
13. তুমি অবশ্যই প্রভু, তোমার ঈশ্বরকে বলবে, ‘আমি আমার বাড়ী থেকে উত্পন্ন দ্রব্য়ের পবিত্র অংশ নিয়ে এসে তা লেবীয়দের, বিদেশীদের, পিতৃহীন ও বিধবাদের দিয়েছি
14. শোকের সময় আমি সেই খাদ্য ভোজন করি নি
15. তোমার পবিত্র আবাস স্বর্গ থেকে দেখ, তোমার প্রজা ইস্রায়েলকে আশীর্বাদ কর এবং তোমার দেওয়া এই দেশকে আশীর্বাদ কর - ঠিক য়েমন দেশ আমাদের দেবে বলে তুমি আমাদের পূর্বপুরুষদের কাছে প্রতিশ্রুতি দিয়েছিলে অর্থাত্ অনেক উত্তম বিষয়ে পরিপূর্ণ এক দেশ
ঈশ্বরের বিশেষ লোক
16. “আজ এই সমস্ত বিধি ও নিয়ম পালন করার জন্য প্রভু তোমাদের ঈশ্বর তোমাদের আদেশ করছেন
17. আজ তোমরা প্রভুকে তোমাদের ঈশ্বর বলে স্বীকার করেছ এবং তাঁর ইচ্ছানুসারে জীবনযাপন করার প্রতিজ্ঞা করেছ
18. আর আজ প্রভু ও এই অঙ্গীকার করছেন
19. এবং প্রভু তাঁর সৃষ্ট সমস্ত জাতির মধ্যে প্রশংসা, য়শ ও সম্মানের দিক থেকে তোমাকে শ্রেষ্ঠ করবেন