পুরোহিত এবং লেবীয়দের অংশ

1. “লেবি পরিবারগোষ্ঠীর লোকরা ইস্রায়েল জমির কোনো অংশ পাবে না

2. অন্যান্য পরিবারগোষ্ঠীর মতো লেবীয় পরিবারগোষ্ঠীর লোকরা জমির কোনো অংশ পাবে না

3. “যখন তোমরা বলি হিসাবে গোরু অথবা মেষ হত্যা কর, তখন তোমরা যাজকদের এই অংশগুলো অবশ্যই দেবে; কাঁধ, দুই গাল এবং পাকস্থলী

4. তোমাদের সংগৃহীত ফসলের প্রথম অংশ তোমরা যাজকদের অবশ্যই দেবে

5. কেন? কারণ তোমাদের প্রভু ঈশ্বর তোমাদের সমস্ত পরিবারগোষ্ঠীর কথা বিবেচনা করেছিলেন এবং চিরকাল যাজক হিসাবে তাঁর সেবা করার জন্য তিনি লেবি এবং তার উত্তরপুরুষদের মনোনীত করেছিলেন

6. “তোমাদের শহরে বাসকারী কোন লেবীয় যদি তার বাসস্থান ত্যাগ করে, প্রভু য়ে স্থান মনোনীত করেছেন এমন কোন স্থানে বাস করতে আসে, তখন সেখানে

7. প্রভুর সামনে কর্তব্যরত অন্যান্য লেবীয় ভাইদের মতোই এই লেবীয়ও তার প্রভু ঈশ্বরের নামে সেবা করতে পারবে

8. পৈতৃক অধিকার বিক্রি করে সে য়ে মূল্য় পেয়েছে সেটা ছাড়াও সে অন্যান্য লেবীয়দের সঙ্গে খাবারের সমান অংশ পাবে

দুষ্ট প্রথা এড়িয়ে চলুন

9. “প্রভু, তোমাদের ঈশ্বর, তোমাদের য়ে দেশ দিচ্ছেন সেই দেশে তোমরা যখন আসবে, তখন সেখানে অন্যান্য জাতির লোকরা য়ে সকল সাংঘাতিক কাজ করে সেগুলো তোমরা শিখো না

10. তোমাদের বেদীর ওপরের আগুনে তোমরা তোমাদের পুত্রদের অথবা কন্যাদের উত্সর্গ করবে না

11. কাউকে অন্যান্য লোকদের ওপরে যাদুমন্ত্রের প্রযোগ করার চেষ্টা করতে দিও না

12. ঐ সমস্ত কাজ যারা করে, সেইসব লোকদের প্রভু, তোমাদের ঈশ্বর, ঘৃণা করেন

13. তোমরা অবশ্যই প্রভু তোমাদের ঈশ্বরের কাছে সম্পূর্ণরূপে বিশ্বস্ত থাকবে

14. “তোমরা য়ে ঐ সমস্ত জাতির লোকদের তোমাদের দেশ ছেড়ে য়েতে বাধ্য করছ তারা তাদের কথা শোনে যারা যাদুবিদযা চর্চা করে এবং ভবিষ্যত্‌ বলে

মুসার মত একজন নতুন নবী

15. প্রভু, তোমাদের ঈশ্বর, তোমাদের জন্য একজন ভাববাদী পাঠাবেন

16. তোমরা ঈশ্বরের কাছে য়ে চেয়েছিলে সেই অনুযায়ীতিনি এই ভাববাদীকে তোমাদের কাছে পাঠাবেন

17. “প্রভু আমাকে বলেছিলেন, “তারা যা বলেছে তা যথার্থ

18. আমি তাদের কাছে তোমার মতোই একজন ভাববাদী পাঠাব

19. এই ভাববাদী আমার জন্যই বলবে এবং যখন সে কথা বলবে, যদি কোন ব্যক্তি আমার আদেশ না শোনে তাহলে আমি সেই ব্যক্তিকে শাস্তি দেব

20. “কিন্তু একজন ভাববাদী এমন কিছু বলতে পারে যা আমি তাকে বলার জন্য বলি নি

21. তোমরা হয়তো ভাবতে পার, ‘আমরা কি করে জানতে পারবো য়ে ভাববাদী যা বলছে সেগুলো প্রভুর কথা নয়?’

22. যদি কোনো ভাববাদী বলে য়ে সে প্রভুর জন্য বলছে, কিন্তু যা বলছে তা না ঘটে, তাহলেই তোমরা জানবে য়ে প্রভু সেটি বলেন নি

Bibles

Books

Chapters