জেরেমিয়াকে যাজক হতে ডাকা হয়েছিল

1. এইগুলি হল যিরমিয়র বার্তাসমূহ

2. যিহূদার রাজা আমোনের পুত্র য়োশিযর ত্রযোদশ বছরের রাজত্বকালেপ্রভু প্রথম যিরমিয়র সঙ্গে কথা বলেছিলেন

3. য়োশিযর পুত্র সিদিকিয়র একাদশ বছরের রাজত্বকাল পর্য়ন্ত অর্থাত্‌ ঐ বছরের পঞ্চম মাসে বন্দীদের জেরুশালেম থেকে নিয়ে আসার সময় পর্য়ন্ত যিরমিয় ঈশ্বরের কাছ থেকে বার্তা পেয়েছিলেন

নবীকে ডাকা হয়

4. য়িরমিযের কাছে প্রভুর বার্তা পৌঁছালো

5. প্রভুর বার্তা ছিল এই রূপ: “তোমাকে আমি তোমার মাতৃগর্ভে রূপ দেবার আগেই জানতাম

6. যিরমিয় তখন বললেন, “কিন্তু প্রভু সর্বশক্তিমান, আমি তো কথাই বলতে জানি না

7. কিন্তু প্রভু আমাকে বললেন,“নিজেকে বালক বল না, যেখানে আমি তোমাকে পাঠাবো সেখানেই তোমাকে য়েতে হবে

8. কাউকে কখনও ভয় পাবে না

9. তারপর প্রভু তাঁর বাহু প্রসারিত করে আমার ঠোঁট স্পর্শ করে বললেন, “যিরমিয়, আমি আমার শব্দ তোমার ঠোঁটে স্থাপন করলাম

10. আজ থেকে আমি তোমাকে এই জাতিগুলির এবং রাজ্যগুলির ভার দিলাম

11. প্রভুর এই বার্তা আমার কাছে এল: “যিরমিয়, কি দেখতে পাচ্ছো তুমি?”আমি প্রভুকে বললাম, “বাদাম কাঠের তৈরী একটি লাঠি দেখতে পাচ্ছি

12. প্রভু আমাকে বললেন, “তুমি ঠিকই দেখেছ এবং তোমার প্রতি আমার কথাগুলো যাতে সত্য হয় তার সম্বন্ধে নিশ্চিত হবার জন্য আমি লক্ষ্য রাখছি

13. আবার প্রভুর বার্তা আমার কাছে এসে পৌঁছালো: “যিরমিয়, এবার তুমি কি দেখতে পাচ্ছো?”আমি উত্তর দিলাম, “একটি ফুটন্ত গরম জলভর্তি পাত্র দেখতে পাচ্ছি

14. প্রভু আমাকে বললেন, “উত্তর দিক থেকে ভযানক কিছু ঘটতে চলেছে

15. খুব অল্প কালের মধ্যে, আমি উত্তর দিকের দেশগুলির সমস্ত লোকদের ডাকব

16. এবং আমি আমার লোকদের বিরুদ্ধেই রায় ঘোষণা করব

17. “সুতরাং যিরমিয় তৈরী হও

18. আর আমি আজ থেকে তোমাকে দুর্ভেদ্য এক নগরীর মতো তৈরী করব

19. সারা দেশের মানুষ তোমার সঙ্গে লড়াই করলেও, তোমাকে কেউ হারাতে পারবে না

Bibles

Books

Chapters