ইস্রায়েল এবং জুদা পুনরুদ্ধার

1. ঈশ্বরের কাছ থেকে যিরমিয়র কাছে এই বার্তা এসেছিল

2. ইস্রায়েলের ঈশ্বর প্রভু বললেন, “আমি যা বলেছি, যিরমিয়, তুমি তা একটি খাতায় লিখে রাখো

3. যা বলছি তা কর কারণ এমন দিন আসবে য়েদিন আমি ইস্রায়েল এবং যিহূদার লোকদের নির্বাসন থেকে ফিরিয়ে আনব

4. প্রভু ইস্রায়েলের এবং যিহূদার লোকদের সম্বন্ধে এই বার্তা উচ্চারণ করেছিলেন

5. প্রভু যা বলেছিলেন তা হল:“আমরা শুনতে পাচ্ছি ভয় পেয়ে লোকরা কাঁদছে! লোকরা ভীত! সেখানে কোন শান্তি নেই!

6. “এই প্রশ্নটি করো এবং তার সম্বন্ধে ভাবো: একজন পুরুষ কি একটি শিশুকে জন্ম দিতে পারে? নিশ্চয়ই নয়

7. “যাকোবের জন্য এটা একটা ভীষণ গুরুত্বপূর্ণ সময়

8. এই হল সর্বশক্তিমান প্রভুর বার্তা: “সেই সময় আমি ইস্রায়েল ও যিহূদার লোকদের কাঁধে চাপানো জোযাল সরিয়ে নেব

9. তারা আর কোন বিদেশী রাজ্যের সেবা করবে না

10. “সুতরাং যাকোব, আমার ভৃত্যদের ভয় পেও না!” “ইস্রায়েল ভয় পেও না

11. যিহূদা ও ইস্রায়েলের লোকরা আমি তোমাদের সঙ্গে আছি

12. প্রভু বললেন: “এমন কোন আঘাত আছে কি যা সারে না? ইস্রায়েল এবং যিহূদার লোকেরা, তোমাদের ক্ষত এমন য়ে তা সারবে না

13. এমন কোন ব্যক্তি নেই য়ে তোমাদের ক্ষতের যত্ন নিতে পারে

14. তোমরা বহু দেশের সঙ্গে বন্ধুত্ব পাতিযেছিলে কিন্তু তোমাদের দিকে তারা প্রযোজনের সময় ফিরেও তাকাযনি

15. ইস্রায়েল ও যিহূদার লোকরা কেন তোমরা তোমাদের ক্ষত নিয়ে এতো চিত্কার করেছো? ক্ষতের যন্ত্রণা তো হবেই এবং কেউ তা সারাতে পারবে না

16. আমি প্রভু, তোমাদের ধ্বংস করেছিলাম

17. আমি তোমাদের আবার স্বাস্থ্য়বান করে তুলব

18. প্রভু বলেছেন: “যাকোব পরিবারগোষ্ঠীর লোকরা বর্তমানে নির্বাসিত হলেও তারা ফিরে আসবে এবং আমি যাকোবের বাড়ীগুলির ওপর করুণা দেখাব

19. আবার শহরটি গমগম করবে লোকদের গানে ও প্রশংসায

20. “অনেক আগে য়েমন ইস্রায়েলের পরিবার ছিল তেমনই হবে যাকোবের পরিবার

21. তাদের নিজেদের এক জনই নেতৃত্ব দেবে

22. তোমরা হবে আমার লোক আর আমি হব তোমাদের ঈশ্বর

23. প্রভু ভীষণ রুদ্ধ ছিলেন! তিনি দুষ্ট ব্যক্তিদের শাস্তি দিয়েছিলেন

24. প্রভুর রোধ প্রশমিত হবে না যতক্ষণ না য়েরকম পরিকল্পনা করেছেন সেই ভাবে শাস্তি দেন

Bibles

Books

Chapters