লিনেন স্যাশের প্রতীক
1. প্রভু আমাকে যা বলেছেন তা হল: “যিরমিয়, যাও একটি ক্ষৌম কটি বস্ত্র কিনে আনো এবং ওটি তোমার কটিদেশের চারপাশে শক্ত করে জড়াও
2. সুতরাং আমি একটি কটি বস্ত্র কিনে আনলাম
3. দ্বিতীয়বার প্রভুর বার্তা আমার কাছে এলো
4. এই ছিল বার্তা: “যিরমিয়, কিনে আনা কটিটি পরে তুমি ফরাত্ নদীর কাছে যাও
5. সুতরাং আমি প্রভুর কথা মতো ফসু নদীর কাছে গিয়ে কটিটি লুকিয়ে রাখলাম
6. অনেকদিন পরে প্রভু আমাকে বললেন, “যিরমিয়, এখন তুমি আবার ফরাত্ নদীর কাছে গিয়ে লুকোনো কটিটি নিয়ে এসো
7. তখন আমি আবার ফরাতের কাছে গিয়ে পাথরের ফাঁক থেকে কটিটি বের করার পর দেখলাম য়ে ওটা নষ্ট হয়ে গিয়েছে
8. তখন আবার প্রভুর বার্তা আমার কাছে এলো
9. প্রভু যা বলেছিলেন, “য়েমন ঐ কটিটি নষ্ট হয়ে গিয়েছে ঠিক তেমনি আমি যিহূদা এবং জেরুশালেমের অহঙ্কারী মানুষদের ধ্বংস করে দেব
10. আমি যিহূদার সমস্ত দুষ্ট ও অহঙ্কারী লোকদের ধ্বংস করে দেব
11. এক জন ব্যক্তি য়েমন করে কোমরে কটি বস্ত্র জড়ায ঠিক তেমন করে আমি ইস্রায়েল এবং যিহূদার সমস্ত লোককে আমার কোমরের চারপাশে জড়িয়ে নিলাম
ওয়াইন বোতল প্রতীক
12. “যিরমিয়, যিহূদার লোকদের বলো: ‘প্রভু, ইস্রায়েলের ঈশ্বর যা বললেন তা হল: চামড়ার তৈরী প্রত্যেকটি দ্রাক্ষারস রাখার থলি দ্রাক্ষারসে ভরে থাকা উচিত্
13. তখন তুমি তাদের বলবে, ‘প্রভু যা বলেছেন তা হল: আমি এই দেশের সমস্ত লোককে অর্থাত্ দাযূদের সিংহাসনে উপবিষ্ট রাজাদের, যাজকদের, ভাব্বাদীদের এবং জেরুশালেমের সমস্ত লোকদের মত্ততায পূর্ণ করব
14. যিহূদার লোকরা আমার কারণে হোঁচট খাবে এবং পরস্পরের ঘাড়ে পড়বে
বন্দিত্বের আগে অহংকার
15. মনোয়োগ দিয়ে শোন
16. তোমাদের প্রভু ঈশ্বরকে সম্মান করো
17. যদি তোমরা প্রভুর কথা না শোন, তোমাদের অহঙ্কার আমাকে ভীষণ দুঃখ দেবে
18. রাজা এবং তাঁর স্ত্রীকে বলো, “সিংহাসন থেকে নেমে এসো
19. নেগেভের মরু শহরগুলিতে তালা লাগানো হয়েছে এবং কোন ব্যক্তি তা খুলতে পারবে না
20. জেরুশালেম দেখ! উত্তর দিক থেকে শএুরা আসছে
21. প্রভু যখন তোমার কাছে তোমার মেষের পালের হিসেব দিতে বলবেন, তখন তুমি কি বলবে? কথা ছিল তুমি তোমার লোকদের ঈশ্বর সম্বন্ধে শিক্ষা দেবে
22. তুমি হয়তো নিজেকে জিজ্ঞেস করবে, “আমার ক্ষেত্রে এইসব খারাপ ব্যাপারগুলো কেন ঘটল?” তোমার অনেক পাপের জন্য ঐ সব ঘটেছে
23. এক জন কালো চামড়ার মানুষ কখনও তার গায়ের রক্ত পালটাতে পারে না
24. “আমি তোমাকে জোর করে ঘর ছাড়া করবো
25. এসবই তোমাদের ভাগ্য়ে ঘটবে
26. জেরুশালেম আমি তোমাকে উলঙ্গ করে ছাড়ব
27. তোমার ভযাবহ কাজ আমি দেখেছি