আম্মনের উপর রায়
1. এই হল প্রভুর বার্তা অম্মোনের লোকদের জন্য
2. প্রভু বলেন, “সময় আসবে যখন রব্বা অম্মোন দেশের রাজধানী, লোকরাও যুদ্ধের শব্দ শুনতে পাবে
3. “হিশ্বোনের মানুষ কাঁদো! কারণ অয় শহর ধ্বংস হয়ে গিয়েছে
4. তোমরা তোমাদের শক্তি নিয়ে বড়াই করছো কিন্তু তোমরা সেই শক্তি হারাবে
5. কিন্তু প্রভু সর্বশক্তিমান বলেছেন: “তোমাদের আমি চারিদিক থেকে সমস্যায় জর্জরিত করে তুলব
6. “অম্মোনের লোকদের বন্দী করে নির্বাসনে পাঠানো হলেও সময় আসবে যখন আমি আবার তাদের ফিরিয়ে আনব
ইদোমের বিচার
7. এই বার্তা হল ইদোম সম্বন্ধে
8. দদানের লোকরা, দৌড়ে গিয়ে লুকিয়ে পড়ো
9. “শ্রমিকরা, যারা দ্রাক্ষাক্ষেত থেকে দ্রাক্ষা সংগ্রহ করে, তারা ক্ষেতে কিছু দ্রাক্ষা ছেড়ে রেখে যায়
10. কিন্তু আমি এষৌযের সব কিছু নিয়ে যাবো
11. তার সন্তানদের দেখাশোনা করবার জন্য কেউ পড়ে থাকবে না
12. প্রভু যা বলেন তা হল এই: “কিছু মানুষ শাস্তির য়োগ্য না হলেও তাদের এই কষ্ট ভোগ করতে হবে
13. প্রভু বলেছেন, “আমি আমার শক্তির দ্বারাই এই প্রতিশ্রুতি করছি: আমি প্রতিশ্রুতি করছি য়ে বস্রা শহর ধ্বংস হবে
14. প্রভুর কাছ থেকে এই বার্তা আমি শুনেছি
15. “ইদোম, আমি তোমাকে গুরুত্বহীন করে দেব
16. ইদোম, তুমি অন্য দেশগুলিকে ভয় দেখিয়েছিলে
17. “ইদোম ধ্বংস হয়ে যাবে
18. সদোম ঘমোরা এবং তার আশপাশের শহরের মতো ইদোমও ধ্বংস হয়ে যাবে
19. “য়র্দন নদীর তীরবর্তী ঝোপ থেকে কখনো কখনো একটি সিংহ বেরিয়ে আসবে
20. ইদোমের লোকদের নিয়ে প্রভু কি করবেন তার পরিকল্পনা শোন
21. ইদোমদের পতনের শব্দে পৃথিবী কেঁপে উঠবে
22. প্রভু হবেন তার শিকারের ওপর উড়ন্ত একটি ঈগল পাখীর মত
দামেস্কের বিচার
23. এই বার্তাটি দম্মেশক সম্বন্ধে:“হমাত্ এবং অর্পদ শহরগুলি আতঙ্কিত কারণ তারা খারাপ খবরটি শুনতে পেয়েছে
24. দম্মেশক শহর দুর্বল হয়ে গিয়েছে
25. “দম্মেশক হল সুখের শহর
26. সুতরাং শহরের যুবকরা মারা যাবে চৌরাস্তার ওপর
27. “আমি দম্মেশক শহরের প্রাচীরে আগুন লাগিয়ে দেব
কেদার ও হাজোরের বিচার
28. এই বার্তা হল কেদর পরিবারগোষ্ঠী এবং হাত্সোরের শাসকবৃন্দের সম্বন্ধে
29. তাদের তাঁবু এবং মেষের পালকে নিয়ে যাওয়া হবে
30. হাত্সোরের লোকরা, তাড়াতাড়ি পালাও লুকোনোর গোপন জায়গা খুঁজে নাও
31. “সেখানে একটি দেশ আছে য়ে নিজেকে নিরাপদ মনে করে
32. শএুবাহিনী তাদের বাছুর ও উট চুরি করে নিয়ে যাবে
33. “হাত্সোর নামের এই দেশটিতে শুধু কুকুর ঘুরে বেড়াবে
এলমের উপর রায়
34. যিহূদার রাজা সিদিকিয়র রাজত্বের শুরুতে ভাব্বাদী যিরমিয় প্রভুর কাছ থেকে একটি বার্তা পেয়েছিল
35. প্রভু সর্বশক্তিমান বলেছেন, “এলমের সব থেকে শক্তিশালী অস্ত্র হল ধনুক
36. আমি এলমের বিরুদ্ধে চারটি বাযুসমূহকে পঠাব
37. আমি তাদের শএুদের চোখের সামনে এলমকে টুকরো টুকরো করে কাটব
38. আমি এলমকে দেখাব য়ে আমার দমন কর্ত্তৃত্ব আছে
39. “কিন্তু ভবিষ্যতে আবার আমি এলমের জন্য শুভ খবর বয়ে আনব