যিহূদার রাজাদের বিরুদ্ধে ভবিষ্যদ্বাণী
1. প্রভু বললেন: “যিরমিয়, রাজপ্রাসাদে যাও
2. ‘যিহূদার রাজা, প্রভুর বার্তা শোন
3. প্রভু বললেন: যা ঠিক তাই করো
4. যদি এই নির্দেশগুলো তোমরা মেনে চলো তাহলে এগুলি ঘটবে: দাযূদের সিংহাসনে য়ে সব রাজারা অধিষ্ঠিত রয়েছে তারা জেরুশালেম শহরের ফটক দিয়ে আসা চালিযে যাবে
5. কিন্তু যদি এই নির্দেশগুলি মানা না হয়, তাহলে প্রভু বলেছেন: আমি, প্রভু, প্রতিশ্রুতি দিচ্ছি রাজার প্রাসাদ ধ্বংস হয়ে যাবে এবং সব কিছু জঞ্জালের স্তূপে পরিণত হবে
6. যিহূদার রাজার রাজপ্রাসাদের সম্বন্ধে প্রভু যা বলেছেন তা হল:“এই প্রাসাদ হল গিলিয়দের অরণ্যের মতো উচ্চ
7. আমি ধ্বংসকারীদের এই প্রাসাদ ধ্বংস করতে পাঠাব
8. “অনেক জাতির লোকরা এই শহরের পাশ দিয়ে য়েতে য়েতে একে অন্যকে প্রশ্ন করবে, ‘মহান শহর জেরুশালেমের ওপর প্রভু এমন একটা সাংঘাতিক কাণ্ড কেন করলেন?’
9. এই হবে তাদের প্রশ্োনর উত্তর: যিহূদার লোকরা তাদের প্রভু ঈশ্বরের সঙ্গে য়ে চুক্তি হয়েছিল তা তারা অমান্য করেছিল বলে ঈশ্বর জেরুশালেমকে ধ্বংস করেছেন
10. মৃত রাজাদের জন্য না কেঁদে বরং য়ে রাজাকে এই জায়গা ছেড়ে চলে য়েতে হবে তার জন্য কাঁদো
যোশিয়ার পুত্রদের কাছে বার্তা
11. য়োশিযের পুত্র শল্লুম (য়েহোযাজ) সম্বন্ধে প্রভু যা বলেছেন তা হল, (য়োশিয মারা যাবার পর তার পুত্র শল্লুম যিহূদার রাজা হয়েছিল
12. মিশরের লোকেরা তাকে যেখানে ধরে নিয়ে গিয়েছে সেখানেই তার মৃত্যু হবে
13. রাজা যিহোয়াকীমের জীবনে খারাপ সময় ঘনিয়ে আসছে
14. যিহোয়াকীম বলল, “আমি নিজের জন্য একটি বিশাল প্রাসাদ তৈরী করব
15. যিহোয়াকীম, তোমার প্রাসাদে অসংখ্য এরস বৃক্ষের কাঠ তোমাকে মহান রাজা করে দিতে পারবে না
16. য়োশিয গরীব দুঃখী লোকদের পাশে দাঁড়িয়েছিল বলে তার সঙ্গে খারাপ কোন ঘটনা ঘটেনি
17. যিহোয়াকীম, তোমার চোখ দুটো শুধু তোমার লাভের দিকটাই দেখে
18. সুতরাং য়োশিযর পুত্র যিহোয়াকীমকে প্রভু এই কথাগুলি বললেন: “যিহূদার লোকেরা কখনও যিহোয়াকীমের জন্য কাঁদবে না
19. জেরুশালেমের লোকরা যিহোয়াকীমকে কবর দেবে একটি মৃত গাধার সত্কারের ভঙ্গিতে
20. “যিহূদা, যাও লিবানোনের পাহাড়ে উঠে চিত্কার করে কাঁদো যাতে তোমাদের সেই কান্নার রোল বসনের পাহাড় থেকে শোনা যায়
21. “যিহূদা, তুমি নিজেকে নিরাপদ মনে করেছিলে কিন্তু আমি তোমাকে সতর্ক করেছিলাম! তোমায় সতর্ক করেছিলাম কিন্তু আমার কথা শোননি
22. যিহূদা আমি তোমাকে য়ে শাস্তি দেব তা আসবে ঝড়ের মতো এবং সেই ঝড় তোমার সমস্ত মেষপালকদের উড়িযে নিয়ে যাবে
23. “রাজা, তুমি পাহাড়ের একেবারে ওপরে এরস বৃক্ষের তৈরী সুদৃশ্য প্রাসাদে বাস করো
কনিয়ার কাছে বার্তা
24. প্রভু বললেন, “আমি আছি এটা য়েমন নিশ্চিত্,” এই হল প্রভুর বার্তা, “তেমনি ভাবে আমি এটা করব
25. যিহূদারাজ কনিয, তুমি যাদের ভয়ে ভীত সেই বাবিলের রাজা নবূখদ্রিত্সরের ও বাবিলের লোকদের হাতে আমি তোমাকে তুলে দেব
26. আমি তোমাকে ও তোমার মাকে এমন এক দেশে পাঠিয়ে দেব য়েটা তোমাদের কারোরই জন্মস্থান নয়
27. যিহোয়াকীণ তুমি যদি স্বদেশ কাতর হয়ে যাও এবং তোমার নিজের দেশে ফিরেও য়েতে ইচ্ছা কর, তুমি কখনও ফিরে যাবার অনুমতি পাবে না
28. কনিয হল এক ভাঙ্গা পাত্রের মত যাকে কোন মানুষ বাতিল করে ফেলে দিয়েছে
29. ভূমি, যিহূদার দেশ, প্রভুর বার্তা শোন
30. প্রভু বললেন, “কনিয সম্বন্ধে এই কথাগুলো লিখে নাও