উত্তর থেকে আসন্ন ধ্বংস
1. বিন্যামীনের লোক, প্রাণে বাঁচতে চাইলে জেরুশালেম শহর ছেড়ে চলে যাও
2. সিয়োন কুমারী, তুমি হলে সুন্দরী এবং কোমলা
3. মেষপালকরা তাদের মেষপাল নিয়ে জেরুশালেমে এলো
4. “জেরুশালেমকে আক্রমণ করার জন্য তৈরী হও
5. সুতরাং আজ রাতেই এই শহরের ওপর ঝাঁপিয়ে পড়ার জন্যে প্রস্তুত হও! জেরুশালেমের দুর্ভেদ্য প্রাচীর ভেঙ্গে গুঁড়িযে দাও
6. প্রভু সর্বশক্তিমান এই কথাগুলি বললেন: “জেরুশালেমের চারপাশের সমস্ত গাছ কেটে ফেলো
7. একটি কুযো য়েমভাবে জলকে তাজা রাখে, ঠিক তেমন ভাবেই জেরুশালেম তার পাপপূর্ণ কর্মগুলিকে তাজা করে রেখেছে
8. জেরুশালেম এবার সতর্ক হও
9. সর্বশক্তিমান প্রভু আরও বললেন: “য়ে সমস্ত ইস্রায়েলীয়রা এখনও তাদের দেশে পড়ে আছে তাদের একত্রিত করো
10. আমি কাদের সঙ্গে কথা বলব? আমি কাদের সতর্ক করব? কারাই বা আমার কথা শুনবে? ইস্রায়েলীয়রা আমার সতর্কবাণী শুনতে পাচ্ছে না কারণ তাদের কান বন্ধ
11. কিন্তু আমি (যিরমিয়) প্রভুর রোধ বহন করতে করতে ক্লান্ত
12. তাদের ঘর-বাড়ি, জমি-জমা এমন কি তাদের স্ত্রীদের পর্য়ন্ত বিলিযে দেওয়া হোক অন্য লোকদের কাছে
13. “ইস্রায়েলের সমস্ত লোক অবৈধ উপায়ে আরো বেশী বেশী পয়সা চায়
14. আমার লোকেরা কঠিন আঘাত পেয়েছে
15. যাজক এবং ভাব্বাদীদের তাদের কৃতকার্য়ের জন্য লজ্জিত হওয়া উচিত্
16. পাশাপাশি প্রভু জানালেন: “রাস্তার মোড়ে দাঁড়িয়ে তাকাও
17. আমি তোমাদের ওপর নজরদারি করার জন্য এক জনকে বেছে নিয়েছি
18. সুতরাং সমস্ত দেশগুলি শোন, এই দেশগুলির লোকরা তোমরা মন দিয়ে শোন
19. কান পেতে শোন এই পৃথিবীর মানুষ, আমি যিহূদার লোকদের জন্য ধ্বংস আনতে যাচ্ছি
20. প্রভু বললেন, “তোমরা আমার কাছে শিবা দেশ থেকে কেন ধুপ নিয়ে আসো? তোমরা কেন একটি দূর দেশ থেকে আমার কাছে মিষ্ট গন্ধী বচ নিয়ে আসো? তোমাদের হোমবলি আমাকে সুখী করে নি
21. তাই প্রভু যা বললেন তা হল এইরকম: “আমি যিহূদার লোকদের সামনে প্রতিবন্ধক প্রস্তর পেতে দেব
22. প্রভু যা বললেন তা হল: “উত্তর দিক থেকে সৈন্যদল আসছে
23. সৈন্যরা বয়ে আনছে তীরধনুক এবং বর্শা
24. আমরা তাদের সম্পর্কিত খবর শুনেছি
25. বাড়ির বাইরে বা রাস্তায় য়েও না
26. আমার লোকরা, শোক পোশাকগুলি পরে নাও
27. “যিরমিয়, আমি (প্রভু) তোমাকে একজন ধাতু পরীক্ষক হিসেবে তৈরী করেছি
28. এবং প্রত্যেকেই আমার বিরুদ্ধে চলে গিয়েছে
29. তারা হল আগুনের মাধ্যমে রূপাকে খাঁটি করবার চেষ্টায রত শ্রমিকদের মত
30. এদের ‘বাতিল রূপো’ বলে অভিহিত করা হবে