ইস্রায়েলীয়দের মিশরে শাস্তি দেওয়া হবে
1. মিশরে বসবাসকারী যিহূদার লোকদের জন্য প্রভুর বার্তা এসেছিল যিরমিয়র কাছে
2. প্রভু সর্বশক্তিমান ইস্রায়েলের ঈশ্বর বলেছেন, “তোমরা ইতিমধ্যে দেখতে পেয়েছো জেরুশালেম ও যিহূদার শহরগুলিকে আমি কি ভাবে ধ্বংসস্তূপে পরিণত করেছি
3. ঐ শহরগুলির লোকরা অসত্ কার্য়কলাপসমূহের মধ্যে লিপ্ত ছিল, সেই কারণেই আমি ঐ শহরগুলিকে ধ্বংস করে দিয়েছি
4. আমি তাদের কাছে বার বার আমার ভাব্বাদীদের পাঠিয়েছিলাম, ভাব্বাদীরা আমারই অনুচর
5. কিন্তু ঐ লোকরা ভাব্বাদীদের কথা মন দিয়ে শোনে নি
6. তাই আমি আমার রোধ দেখিয়েছিলাম
7. তাই প্রভু সর্বশক্তিমান ইস্রায়েলের ঈশ্বর বলেছেন, “কেন তোমরা মূর্ত্তিদের পূজা করে নিজেদের সর্বনাশ ডেকে আনছো? তোমাদের জন্যই যিহূদার পরিবার ছিন্নমূল, তোমাদের জন্যই স্ত্রী, পুরুষ এবং শিশুদের যিহূদা থেকে আলাদা করা হয়েছে
8. কেন তোমরা মূর্ত্তি তৈরী করে আমাকে রুদ্ধ করে তোল? এখন আবার তোমরা মিশরের মূর্ত্তিকে নৈবেদ্য সাজিযে পূজো করে আমায় রুদ্ধ করে তুলেছো
9. তোমরা কি তোমাদের পূর্বপুরুষরা যা অসত্ কর্মগুলি করেছিল তা ভুলে গিয়েছো? ভুলে গিয়েছো যিহূদার রাজা ও রানীরা কত পাপ কাজ করেছিল? যিহূদা দেশে ও জেরুশালেমের রাস্তাগুলোয তোমাদের স্ত্রীরা ও তোমরা য়ে পাপগুলো করেছিলে সেগুলোর কথা কি ভুলে গিয়েছো?
10. এমন কি আজ পর্য়ন্ত যিহূদার লোকরা নিজেদের নম্র বিনীত করে তুলল না
11. সুতরাং প্রভু সর্বশক্তিমান ইস্রায়েলের ঈশ্বর বলেছেন: “আমি তোমাদের জীবনে ভয়ঙ্কর কিছু ঘটানোর সিদ্ধান্ত নিয়েছি
12. সামান্য কিছু যিহূদার জীবিত মানুষ (যিহূদা ধ্বংসের পর যারা বেঁচে গিয়েছিল) রয়ে গিয়েছিল তারাই মিশরে চলে এসেছে
13. মিশরে যারা চলে এসেছে তাদের আমি চরম শাস্তি দেব
14. মিশরে চলে আসা যিহূদার জীবিত মানুষরা কেউ আমার শাস্তি থেকে পালিয়ে বাঁচতে পারবে না
15. মিশরে বাস করা যিহূদার অধিকাংশ মহিলা নৈবেদ্য সাজিযে মূর্ত্তি পূজা করতো
16. “তুমি য়ে প্রভুর বার্তা আমাদের বলেছিলে তা আমরা শুনব না
17. আমরা স্বর্গের রানীকেই আমাদের নৈবেদ্য উত্সর্গ করার জন্য প্রতিশ্রুতিবদ্ধ
18. কিন্তু আমরা যখন তার পূজা বন্ধ করেছি তখনই আমাদের জীবনে সমস্যা ঘনীভূত হয়ে উঠেছে
19. এখন এই স্বামীদের স্ত্রীরাও যিরমিয়কে বলে উঠল, “আমাদের স্বামীরা জানতো য়ে আমরা কি করছি
20. তখন যিরমিয় সেই পুরুষ এবং মহিলাদের সঙ্গে কথা বলেছিল
21. যিরমিয় তাদের বলেছিল, “প্রভু সব কিছু মনে রাখেন, যিহূদা ও জেরুশালেমের রাস্তায় তোমরা অন্য দেবতাদের উদ্দেশ্যে বলি দিয়েছিলে
22. তোমাদের পাপ কাজগুলি প্রভু আর সহ্য করতে পারছিলেন না
23. তোমরা অন্য দেবতাদের উদ্দেশ্যে উত্সর্গ করেছিলে বলে, প্রভুর বিরুদ্ধে পাপ কর্ম করেছিলে বলে, প্রভুকে মান্য করনি বলে, প্রভুর শিক্ষামালা অনুসরণ করনি বলে এবং তাঁর চুক্তিতে তোমরা তোমাদের প্রতিশ্রুতি রক্ষা করনি বলে তোমাদের জীবনে ঐ বিপর্য়য ঘটেছিল
24. তখন যিরমিয় ঐ পুরুষ ও মহিলাদের বলেছিল: “যিহূদার লোকরা যারা আজ মিশরে এসে থাকছো তারা মন দিয়ে প্রভুর বার্তা শোন:
25. প্রভু সর্বশক্তিমান ইস্রায়েলের ঈশ্বর বলেছেন: ‘হে নারী তোমরা বলেছিলে, “আমরা আমাদের প্রতিশ্রুতি ভঙ্গ করব না
26. মিশরে বাস করা যিহূদার লোকরা প্রভুর বার্তা শোন: আমি আমার মহান নামের শপথ নিচ্ছি: মিশরে বাস করা যিহূদার কোন মানুষ আর কখনো আমার নামে প্রতিশ্রুতি করতে পারবে না
27. “‘যিহূদার সেই লোকগুলিকে আমি লক্ষ্য করছি
28. কিছু লোক পালিয়ে যাবে
29. প্রভু বলেন: ‘আমি য়ে তোমাদের এখানে, এই মিশরে, শাস্তি দেব তার একটা প্রমাণ দেব
30. এটাই তোমাদের কাছে প্রমাণ করবে য়ে আমি যা কিছু বলি তা সত্য হবে