ইস্রায়েলের অবশিষ্টাংশ সংরক্ষিত
1. প্রভু এই কথাগুলি বলেছিলেন, “সে সময় আমি ইস্রায়েলের সমস্ত পরিবারবর্গের ঈশ্বর হব
2. প্রভু বলেছেন: “যারা শএুর তরবারির আক্রমণ থেকে পালিয়ে বেঁচ্ছেিল তারা মরুভূমিতেই আরাম খুঁজে পাবে
3. বহুদূর থেকে প্রভু লোকদের দৃষ্টিগোচরে আসবেন
4. “ইস্রায়েল, আমার কনে, তোমাকে আবার নতুন করে তৈরী করব
5. ইস্রায়েলের কৃষক, তোমরা আবার দ্রাক্ষা চাষ করবে
6. একটা নির্দিষ্ট সময়ে পাহারাদার এই বাণী চিত্কার করে বলবে: ‘চলো, সিয়োনে গিয়ে আমাদের প্রভু, আমাদের ঈশ্বরের উপাসনা করি!’ এমন কি ইফ্রযিম পার্বত্য প্রদেশে পাহারাদাররাও ঐ বাণী চিত্কার করে বলবে
7. প্রভু বললেন, “সুখী হও! যাকোবের জন্য গান গাও! ইস্রায়েলের জন্য চিত্কার করো
8. মনে রেখো, আমি ইস্রায়েলকে ঐ উত্তরের দেশ থেকে ফিরিয়ে নিয়ে আসব
9. তারা কাঁদতে কাঁদতে ফিরে আসবে কিন্তু আমি তাদের সমস্ত রকম সুযোগ সুবিধা দেব
10. “জাতিসমূহ, প্রভুর কথাগুলি শোন! সমুদ্রের ধারে দূর দেশগুলিতে এই বার্তা বল
11. প্রভু যাকোব পরিবারকে ফিরিয়ে আনবেন
12. সিয়োনের শিখরে উঠে আসবে ইস্রায়েলের মানুষ
13. যুবতীরা আনন্দে নৃত্য করবে
14. আমি তাদের যাজকদের প্রচুর খাদ্য দেব
ইফ্রয়িমের প্রতি করুণা
15. প্রভু বললেন, “রামা থেকে কান্না ও দুঃখের শব্দ শোনা যাবে
16. কিন্তু প্রভু বললেন, “কান্না থামাও
17. ইস্রায়েল, তোমার জন্য আশা আছে
18. ইফ্রযিমের কান্না আমি শুনতে পেয়েছি
19. প্রভু আমি আপনার কাছ থেকে দূরে সরে গিয়েছিলাম কিন্তু আমি আমার ভুল বুঝতে পেরেছি
20. ঈশ্বর বললেন, “তুমি কি জানো ইফ্রযিম আমার প্রিয পুত্র? আমি তাকে ভালোবাসি
21. “ইস্রায়েলবাসী, রাস্তার সংকেত চিহ্নগুলিকে স্থাপন কর
22. অবিশ্বস্ত কন্যা, কতদিন তুমি এভাবে ঘুরে বেড়াবে? কবে তুমি ঘরে ফিরবে?” “প্রভু যখন দেশে কোন নতুন কিছু সৃষ্টি করেন (তখন) এক জন পুরুষকে এক জন মহিলা ঘিরে থাকে
Judah এর ভবিষ্যত সমৃদ্ধি
23. ইস্রায়েলের ঈশ্বর প্রভু সর্বশক্তিমান বললেন: “যিহূদার লোকদের জন্য আমি আবার ভাল কিছু করব
24. “যিহূদার সমস্ত শহরে শান্তি বিরাজ করবে
25. যারা ক্লান্ত এবং অসুস্থ তাদের আমি বিশ্রাম ও শক্তি য়োগাব এবং যারা দুঃখিত ছিল তাদের ইচ্ছাসমূহ পূর্ণ করব
26. একথা শোনার পর আমি (যিরমিয়) জেগে উঠে চারি দিকে তাকালাম
27. এই হল প্রভুর বার্তা
28. অতীতে আমি ইস্রায়েল ও যিহূদার ওপর নজর রেখেছিলাম কিন্তু সেটা ছিল তাদের ভেঙ্গে ফেলবার জন্য
29. “লোকরা আর কখনও বলবে না:পিতামাতা টক দ্রাক্ষা খেযেছিল, কিন্তু তাদের সন্তানরা টক স্বাদ পেয়েছিল
30. না, প্রত্যেক ব্যক্তি তার নিজের পাপের জন্যই মারা যাবে
একটি নতুন চুক্তি
31. প্রভু এই কথাগুলি বলেছেন: “সময় আসছে যখন আমি নতুন একটি চুক্তি করব যিহূদা ও ইস্রায়েলের পরিবারের সঙ্গে
32. আমি তাদের পূর্বপুরুষদের সঙ্গে য়ে চুক্তি করেছিলাম এটা সেরকম নয়
33. “ভবিষ্যতে, আমি এই বন্দোবস্ত ইস্রায়েলীয়দের সঙ্গে করব
34. “লোকদের তাদের প্রতিবেশীদের অথবা তাদের আত্মীযদের প্রভুকে জানতে শেখাবার কোন প্রয়োজন পড়বে না
35. প্রভু বললেন: “দিনের রৌদ্র কিরণ প্রভুর সৃষ্টি এবং প্রভু সৃষ্টি করেছেন চাঁদ, তারাদের ঔজ্জ্বল্য
36. প্রভু একথাগুলি বললেন, “ইস্রায়েলের উত্তরপুরুষ একটি জাতি হওয়া থেকে বিরত হবে
37. প্রভু বললেন: “ইস্রায়েলের উত্তরপুরুষকে আমি কখনও অস্বীকার করব না
38. এই হল প্রভুর বার্তা, “দিন আসছে যখন প্রভুর জন্য জেরুশালেম শহর পুনর্নিমিত হবে
39. শহরের সীমান্তরেখা টানা হবে প্রান্তিক ফটক থেকে সোজাসুজি গারেব পাহাড় পর্য়ন্ত, তারপর সেই রেখা ঘুরে যাবে গোযা পয়সু3
40. উপত্যকাটি, যেখানে মৃতদেহগুলি ও ছাই ইতস্ততঃ ছড়ানো রয়েছে, প্রভুর কাছে পবিত্র হয়ে উঠবে