মিশরের ফ্লাইট নিষিদ্ধ
1. তারা যখন গেরুথ কিমহমে বাস করছিল, তখন য়োহানন এবং হোশযিযের পুত্র যাসনিয় সমস্ত সেনা আধিকারিক এবং ক্ষুদ্রতম থেকে সব চেয়ে গুরুত্বপূর্ণ সব লোকদের নিয়ে ভাব্বাদী যিরমিয়র কাছে গিয়েছিল
2. তারা প্রত্যেকে গিয়ে যিরমিয়কে বলেছিল, “যিরমিয়, অনুগ্রহ করে আমাদের কথা শোন
3. যিরমিয় প্রভু তোমার ঈশ্বরকে প্রার্থনা করে বলে দিতে বলো আমরা এখন কি করব, কোথায় যাব?”
4. তখন ভাব্বাদী যিরমিয় উত্তর দিয়েছিল, “আমি বুঝতে পারছি তোমরা আমাকে কি করতে বলছো
5. তখন তারা যিরমিয়কে বলেছিল, “প্রভু তোমার ঈশ্বর আমাদের যা করতে বলবেন তা যদি আমরা না করি তাহলে আমরা আশা করি প্রভু হবেন আমাদের বিরুদ্ধে এক জন সত্যবাদী বিশ্বস্ত সাক্ষী
6. আমরা বাণী পছন্দ করি কি না করি সেটা কোন ব্যাপারই নয়
7. দশ দিন পর প্রভুর বার্তা এসেছিল যিরমিয়র কাছে
8. তখন য়োহানন ও তার সেনা আধিকারিকদের এবং অন্যান্য সমস্ত লোককে ডেকে যিরমিয় বলেছিল,
9. তোমরা আমাকে প্রভুকে জিজ্ঞাসা করতে পাঠিয়েছিলে, “প্রভু, ইস্রায়েলের ঈশ্বর যা বলেছেন তা হল এই:
10. ‘তোমরা যদি যিহূদা দেশে বাস করো, আমি তোমাদের শক্তিশালী করে তুলব- আমি তোমাদের ধ্বংস করব না
11. বাবিলের রাজাকে এখন আর তোমরা ভয় পেও না
12. আমি তোমাদের প্রতি করুণা করব এবং বাবিলের রাজাও তোমাদের প্রতি কৃপা প্রদর্শন করবে
13. কিন্তু তোমরা হয়তো বলবে, ‘আমরা যিহূদায় থাকব না
14. তোমরা হয়তো বলবে, ‘না, আমরা মিশরে গিয়ে বসবাস করব
15. যদি তোমরা এই কথা বলো তাহলে প্রলয়ের রক্ষা পাওয়া যিহূদার লোকরা, শোন, প্রভুর বার্তা শোন
16. তোমরা তরবারিকে ভয় পাও
17. য়ে সমস্ত লোক মিশরে য়েতে এবং সেখানে বাস করতে স্থির করেছিল তাদের মধ্যে এক জনও বেঁচে থাকবে না
18. “প্রভু সর্বশক্তিমান, ইস্রায়েলের ঈশ্বর বলেছেন: ‘আমি জেরুশালেমের বিরুদ্ধে আমার রোধ দেখিয়েছিলাম
19. যিহূদার বেঁচে যাওয়া লোকরা, প্রভু তোমাদের বলেছিলেন: ‘মিশরে য়েও না
20. তোমরা একটা ভুল করছো য়েটা তোমাদের মৃত্যু আনবে
21. তাই আজ আমি তোমাদের প্রভুর বার্তাগুলি বলেছি
22. সুতরাং এখন নিশ্চিতভাবে তোমরা একথা বুঝে নাও: তোমরা যারা মিশরে য়েতে চাও তাদের জীবনে দুর্য়োগ আসবেই