জীবনের ভ্যানিটি
1. এগুলি হল, উপদেশকের কথা যিনি ছিলেন দায়ূদের পুত্র এবং জেরুশালেমের রাজা
2. সবই এত অর্থহীন! তাই উপদেশকের মতে সবই অসার, সবই সময়ের অপচয!
3. মানুষ সূর্য়ের নীচে য়ে কঠিন পরিশ্রম করে সে কি তার কোন ফল পায়? না!
4. বংশপরম্পরা পর্য়ায়এমে আসে এবং যায়
5. সূর্য় ওঠে আবার অস্ত যায়
6. বাতাস দক্ষিণে বয় এবং উত্তরেও বয়
7. সব নদী বার বার একই দিকে বয়ে চলে
8. সব কথাই ক্লান্তিকর
9. সব জিনিসই সৃষ্টির সময় য়েমন ছিল সে রকমই থেকে যায়
10. এমন কোন কিছু নেই যাকে কোন ব্যক্তি নতুন বলতে পারে! য়ে জিনিসকে মানুষ নতুন বলবে তা আমাদের জন্মের আগে থেকেই বর্তমান
11. যা অনেক আগে ঘটে গেছে সে ঘটনা লোকে মনে রাখে না
প্রজ্ঞার দুঃখ
12. আমি উপদেশক, আমি ছিলাম জেরুশালেমের অন্তর্গত ইস্রায়েলের রাজা
13. সূর্য়ের নীচে যা কিছু ঘটে তাকে আমি প্রজ্ঞা দ্বারা জানতে চেয়েছিলাম
14. আমি দেখেছিলাম সূর্য়ের নীচে যা কিছু করা হয় তা সবই অসার, সময়ের অপচয় মাত্র
15. যা কিছু বাঁকা তাকে পালেট সোজা করা সম্ভব নয়
16. আমি নিজেকে বলেছিলাম, “জেরুশালেমে আমার পূর্বে য়েসব ব্যক্তি ছিলেন, তাঁদের সকলের চেয়েও আমি বেশী প্রজ্ঞাবিশিষ্ট হয়েছি
17. আমি জানতে চেয়েছিলাম জ্ঞান ও বিদ্যা কি ভাবে অজ্ঞানতার চেয়ে ভালো
18. জ্ঞানের সঙ্গে আসে হতাশা