ইসরায়েলের প্রথম আদমশুমারি
1. প্রভু সমাগম তাঁবুতে মোশির সঙ্গে কথা বলেছিলেন
2. ইস্রায়েলের সমস্ত লোকসংখ্যা গণনা করো
3. তুমি এবং হারোণ ইস্রায়েলের পুরুষদের মধ্যে যাদের বয়স 20 বছর অথবা তার বেশী তাদের সকলকেই গণনা করবে
4. প্রত্যেকটি পরিবারগোষ্ঠী থেকে একজন ব্যক্তি তোমাকে সাহায্য করবে
5. এই নামগুলি হচ্ছে সেইসব লোকর যারা তোমার পাশে থাকবে এবং তোমাকে সাহায্য করবে:রূবেণের পরিবারগোষ্ঠী থেকে শদেযূরের পুত্র ইলীষূর;
6. শিমিয়োনের পরিবারগোষ্ঠী থেকে সূরীশদ্দযের পুত্র শলুমীয়েল
7. যিহূদার পরিবারগোষ্ঠী থেকে অম্মীনাদবের পুত্র নহশোন;
8. ইষাখরের পরিবারগোষ্ঠী থেকে সূযারের পুত্র নথনেল
9. সবূলূনের পরিবারগোষ্ঠী থেকে হেলোনের পুত্র ইলীয়াব;
10. য়োষেফের উত্তরপুরুষ ইফ্রয়িমের পরিবারগোষ্ঠী থেকে অম্মীহূদের পুত্র ইলীশামা;মনঃশির পরিবারগোষ্ঠী থেকে পদাহসূরের পুত্র গমলীযেল;
11. বিন্যামীনের পরিবারগোষ্ঠী থেকে গিদিযোনির পুত্র অবীদান;
12. দানের পরিবারগোষ্ঠী থেকে অম্মীশদ্দযের পুত্র অহীযেষর;
13. আশেরের পরিবারগোষ্ঠী থেকে অক্রণের পুত্র পগীযেল;
14. গাদের পরিবারগোষ্ঠী থেকে দ্য়ুযেলের পুত্র ইলীয়াসফ;
15. নপ্তালীর পরিবারগোষ্ঠী থেকে ঐননের পুত্র অহীরঃ
16. ওপরে উল্লিখিত ব্যক্তিরা তাদের গোষ্ঠীর নেতা
17. যারা সর্বময কর্তা হিসেবে মনোনীত হয়েছিল, মোশি এবং হারোণ তাদেরই বেছে নিল
18. এবং মোশি ও হারোণ ইস্রায়েলের সমস্ত লোকদের একসঙ্গে জড়ো করল
19. প্রভু যা আদেশ করেছিলেন মোশি ঠিক তাই করেছিল
20. তারা রূবেণের পরিবারগোষ্ঠীর গণনা করেছিল
21. রূবেণের পরিবারগোষ্ঠীতে মোট পুরুষের সংখ্যা ছিল 46,500 জন
22. তারা শিমিযোনের পরিবারগোষ্ঠী গণনা করেছিল: 20 বছর বয়স্ক অথবা তার উর্দ্ধে সমস্ত পুরুষ যারা সেনাবাহিনীতে কাজ করতে সক্ষম, তাদের প্রত্যেকের নাম তাদের পরিবার এবং পরিবারগোষ্ঠী অনুসারে তালিকাভুক্ত করা হয়েছিল
23. শিমিযোনের পরিবারগোষ্ঠীর মোট পুরুষের সংখ্যা ছিল 59,300 জন
24. তারা যাদের পরিবারগোষ্ঠীর গণনা করেছিল 20 বছর বয়স্ক অথবা তার উর্দ্ধে সমস্ত পুরুষ যারা সেনাবাহিনীতে কাজ করতে সক্ষম, তাদের প্রত্যেকের নাম তাদের পরিবার ও পরিবারগোষ্ঠী অনুসারেই তালিকাভুক্ত করা হয়েছিল
25. যাদের পরিবারগোষ্ঠীর মোট পুরুষের সংখ্যা ছিল 45,650 জন
26. তারা যিহূদা পরিবারগোষ্ঠীর গণনা করেছিল
27. যিহূদার পরিবারগোষ্ঠীর মোট পুরুষের সংখ্যা ছিল 74,600 জন
28. তারা ইষাখরের পরিবারগোষ্ঠীর গণনা করেছিল
29. ইষাখরের পরিবারগোষ্ঠীর মোট পুরুষের সংখ্যা ছিল 54,400 জন
30. তারা সবুলূনের পরিবারগোষ্ঠী গণনা করেছিল
31. সবূলূনের পরিবারগোষ্ঠী মোট পুরুষের সংখ্যা ছিল 57,400 জন
32. তারা ইফ্রয়িমের গোষ্ঠীর গণনা করেছিল
33. ইফ্রয়িমের পরিবারগোষ্ঠীর মোট পুরুষের সংখ্যা ছিল 40,500 জন
34. তারা মনঃশি পরিবারগোষ্ঠীর গণনা করেছিল
35. মনঃশি পরিবারগোষ্ঠীর মোট পুরুষের সংখ্যা ছিল 32,200 জন
36. তারা বিন্যামীন পরিবারগোষ্ঠীর গণনা করেছিল
37. বিন্যামীনের পরিবারগোষ্ঠীর মোট সংখ্যা ছিল 35,400 জন
38. তারা দানের পরিবারগোষ্ঠীর গণনা করেছিল
39. 3 দানের পরিবারগোষ্ঠীর মোট পুরুষের সংখ্যা ছিল 62,700 জন
40. তারা আশের পরিবারগোষ্ঠীর গণনা করেছিল
41. আশের পরিবারগোষ্ঠীর মোট পুরুষের সংখ্যা ছিল 41,500 জন
42. তারা নপ্তালির পরিবারগোষ্ঠীর গণনা করেছিল
43. নপ্তালির পরিবারগোষ্ঠীর মোট পুরুষের সংখ্যা ছিল 53,400 জন
44. মোশি, হারোণ এবং ইস্রায়েলের বারোজন সর্বময কর্তা এই লোকসংখ্যা গণনা করেছিল
45. তারা 20 বছর বয়স্ক অথবা তার চেয়ে বেশী বয়সের প্রত্যেক পুরুষের গণনা করেছিল, যারা সেনাবাহিনীতে কাজ করতে সক্ষম
46. তালিকায সর্বসাকুল্যে মোট পুরুষের সংখ্যা ছিল 6,03,550 জন
47. ইস্রায়েলের অন্যান্য লোকদের সঙ্গে লেবীয় পরিবারগোষ্ঠীভুক্ত পরিবারদের গণনা করা হয় নি
48. প্রভু মোশিকে বললেন:
49. “লেবির পরিবারগোষ্ঠীর লোকদের গণনা করবে না অথবা ইস্রায়েলের অন্যান্য লোকদের তালিকার অন্তর্ভুক্ত করবে না
50. লেবীয়দের চুক্তির পবিত্র তাঁবুর এবং তার সমস্ত জিনিসের দায়িত্ব রাখ
51. যখনই পবিত্র তাঁবু স্থানান্তরিত হবে, লেবীয়রাই এটাকে স্থানান্তরিত করবে
52. ইস্রায়েলের লোকরা তাদের আলাদা গোষ্ঠীতে শিবির স্থাপন করবে
53. লেবীয়রা চুক্তির পবিত্র তাঁবুর চারপাশে তাদের শিবির স্থাপন করবে
54. সুতরাং প্রভু মোশিকে যা আদেশ করেছিলেন, ইস্রায়েলের লোকরা সেই অনুসারে সব কিছু করেছিল