বালাম ইস্রায়েলের সুখের পূর্বাভাস দেয়
1. বিলিয়ম দেখলেন যে প্রভু ইস্রাযেলকে আশীর্বাদ করতে পেরে সন্তুষ্ট
2. বিলিয়ম চোখ তুলে মরুভূমির একপ্রান্ত থেকে অপরপ্রান্তের দিকে তাকিযে ইস্রায়েলের সমস্ত লোককে দেখলেন
3. তখন বিলিয়ম এই ভাববানী বললেন:“বিযোরের পুত্র বিলিয়মের কাছ থেকে এই বার্তা
4. আমি ঈশ্বরের কাছ থেকে এই বার্তা শুনেছি
5. “হে যাকোবের লোকরা, তোমাদের তাঁবুগুলো কি সুন্দর! ইস্রায়েলের লোকরা, তোমাদের ঘরগুলো কতো সুন্দর!
6. তোমাদের তাঁবুগুলো তালগাছের সারির মতো, নদীর ধারের কনানের মতো
7. তোমাদের জলের অভাব হবে না, এই জল তোমাদের বীজের বেডে ওঠার কাজে ব্যবহার করা যাবে
8. “ঈশ্বর ঐ সমস্ত লোকদের মিশর থেকে নিয়ে এসেছেন
9. “ইস্রাযেল একটি সিংহের মতো, গুঁড়ি মেরে শুয়ে আছে
10. বালাক বিলিয়মের ওপরে প্রচণ্ড ক্রুদ্ধ হয়ে নিজের হাত ঠুকলেন
11. এখন অবিলম্বে আপনি এই স্থান ত্যাগ করে ঘরে পালান! আমি বলেছিলাম যে আমি আপনাকে খুব ভালো পারিশ্রমিক দেব
12. বিলিয়ম বালাককে বললেন, “স্মরণ করে দেখুন আপনি আমার কাছে লোক পাঠিয়ে যখন আমাকে আসার জন্য বলেছিলেন, তখনই আমি তাদের বলেছিলাম,
13. বালাক তার রূপো এবং সোনায ভরা সবথেকে সুন্দর বাড়ীটি আমায় দিতে পারেন, কিন্তু তবুও আমি কেবল সেই কথাই বলবো যা প্রভু আমাকে বলার জন্য আদেশ করবেন
14. এখন আমি আমার নিজের লোকদের কাছে ফিরে যাচ্ছি, কিন্তু আমি আপনাকে সতর্কবার্তা দেবো
বালামের চতুর্থ ভবিষ্যদ্বাণী
15. তখন বিলিয়ম এই ভাববাণী করে বললেন:“বিযোরের পুত্র বিলিয়মের কাছ থেকে এই বার্তা, আমি যা স্পষ্ট দেখেছি সে সম্পর্কেই বলছি
16. আমি ঈশ্বরের কাছ থেকে এই বার্তা শুনেছি
17. “আমি দেখলাম প্রভু আসছেন, কিন্তু এখন নয়
18. ইস্রাযেল ইদোম দেশ অধিকার করবে এবং সে তার শত্রুর, সেয়ীর দেশটিও অধিকার করবে
19. “যাকোবের পরিবার থেকে একজন নতুন শাসনকর্তা আসবেন
20. এরপর বিলিয়ম অমালেকীয়দের দেখতে পেয়ে এই ভাববাণী বললেন:“সকল জাতির মধ্যে অমালেক হচ্ছে সবথেকে শক্তিশালী
21. এরপর বিলিয়ম কেনীয় লোকদের দেখে এই কথাগুলো বললেন:“তোমরা বিশ্বাস করো যে পর্বতের ওপরের পাখীর বাসার মতোই তোমাদের দেশটিও নিরাপদ
22. কিন্তু প্রভু যেভাবে কেনীয়কে ধ্বংস করেছিলেন, কেনীয় লোকরাও ধ্বংস হয়ে যাবে
23. এরপর বিলিয়ম এই ভাববাণী বললেন:“ঈশ্বর যখন এটি করবেন তখন কে বাঁচবে?
24. কিত্তীমের থেকে অনেক জাহাজ আসবে
25. এরপর বিলিয়ম উঠে বাড়ীতে ফিরে গেলেন