মোয়াবে ইসরায়েলের হার্লট্রি

1. শিটীমের কাছে ইস্রায়েলের লোকরা শিবির স্থাপন করেছিল

2. মোয়াবের স্ত্রীলোকরা লোকদের সেখানে আসার জন্য এবং তাদের মূর্ত্তিদের কাছে উত্সর্গে য়োগদানের জন্য আমন্ত্রণ জানালো

3. এইভাবে ইস্রায়েলের লোকরা বাল্-পিযোরের মূর্ত্তির পূজা শুরু করল

4. প্রভু মোশিকে বললেন, “এইসব লোকদের সমস্ত নেতাদের নিয়ে এসো এবং তাদের প্রভুর সামনে হত্যা কর যাতে সমস্ত লোকরা দেখতে পায়

5. সেই কারণে মোশি ইস্রায়েলের বিচারকদের বললেন, “তোমরা প্রত্যেকে তোমাদের পরিবারগোষ্ঠী থেকে সেই লোকগুলিকে খুঁজে হত্যা করো যারা পিযোরের বালের মূর্ত্তি পূজা করেছে

6. আর দেখ ঠিক সেই সময় একজন ইস্রায়েলীয় এক মিদিয়নীয়া স্ত্রীলোককে বাড়ীতে তার পরিবারের কাছে নিয়ে এল

7. ইলিয়াসরের পুত্র এবং যাজক হারোণের পৌত্র ছিলেন পীনহস

8. তারপর ইস্রায়েলীয় লোকটিকে অনুসরণ করে তাঁবুতে গিয়ে তাঁর বর্শার সাহায্যে সেই ইস্রায়েলীয় লোকটিকে এবং সেই মিদিয়নীয়া স্ত্রীলোকটিকে হত্যা করলেন

9. মোট 24,000 লোক এই মহামারীতে মারা গিয়েছিল

10. প্রভু মোশিকে বললেন,

11. “আমি আমার লোকদের অন্তর্জ্বালায জ্বলছি; আমি চাই তারা কেবলমাত্র আমার থাকবে

12. পীনহসকে বলো যে, আমি তার সঙ্গে শান্তির চুক্তি করবো

13. এটি হলো চুক্তি; সে এবং তারপরে তার পরিবারের সদস্যরা সকল সময়ই যাজক হবে, কারণ ঈশ্বর সম্পর্কে তার এক তীব্র টান আছে এবং সে এমন কাজ করেছে যাতে ইস্রায়েলের লোকরা পবিত্র হয়!”

14. মিদিয়নীয়া স্ত্রীলোকটির সঙ্গে যে ইস্রায়েলীয় লোকটি হত হয়েছিল সে ছিল সালুর পুত্র সিম্রি

15. যে মিদিয়নীয়া স্ত্রীলোকটি হত হয়েছিল তার নাম ছিল কস্বী

16. প্রভু মোশিকে বললেন,

17. “মিদিয়নীয় লোকদের প্রতি শত্রু মনোভাব পোষণ কর এবং তাদের হত্যা করো

18. কারণ তারা তোমার সাথে শত্রুতা করেছে

Bibles

Books

Chapters