কেনানে গুপ্তচর পাঠানো হয়েছে

1. প্রভু মোশিকে বললেন,

2. “কনান দেশের জমি অনুসন্ধানের জন্য কিছু লোক পাঠিয়ে দাও

3. সুতরাং পারণ মরুভূমিতে বাস করার সময় মোশি প্রভুর আদেশ অনুসারে ইস্রায়েলের এই সব নেতাদের পাঠিয়ে দিয়েছিল

4. ঐসব নেতাদের নামগুলো হল এই:রূবেণের পরিবারগোষ্ঠী থেকে সক্কুরের পুত্র শম্মুযা

5. শিমিযোনের পরিবারগোষ্ঠী থেকে হোরির পুত্র শাফট

6. যিহূদার পরিবারগোষ্ঠী থেকে য়িফুন্নির পুত্র কালেব

7. ইষাখর পরিবারগোষ্ঠী থেকে য়োষেফের পুত্র য়িগাল

8. ইফ্রয়িম পরিবারগোষ্ঠী থেকে নূনের পুত্র হোশেয়

9. বিন্যামীন পরিবারগোষ্ঠী থেকে রাফুর পুত্র পল্টি

10. সবূলূন পরিবারগোষ্ঠী থেকে সোদির পুত্র গদ্দীযেল

11. য়োষেফের পরিবারগোষ্ঠী থেকে (মনঃশি) সুষির পুত্র গদ্দি

12. দান পরিবারগোষ্ঠী থেকে গমল্লির পুত্র অম্মীযেল

13. আশের পরিবারগোষ্ঠী থেকে মীখায়েলের পুত্র সথুর

14. নপ্তালি পরিবারগোষ্ঠী থেকে বপ্সির পুত্র নহ্বি

15. গাদের পরিবারগোষ্ঠী থেকে মাখির পুত্র গ্য়ুযেল

16. মোশি উল্লিখিত ব্যক্তিদের সেই দেশ দেখতে এবং জায়গাটি সম্বন্ধে ধারণা অর্জন করতে পাঠিয়েছিল

17. মোশি তাদের কনান দেশ অনুসন্ধান করতে পাঠিয়ে বলেছিল, “প্রথমে নেগেভের মধ্য দিয়ে যাও এবং তারপরে পাহাড়ী দেশে ঢুকে পড়ো

18. দেখো, জায়গাটি কেমন দেখতে

19. তারা যেখানে বসবাস করছে সেই জায়গাটি সম্বন্ধে জানো

20. এবং দেশটির সম্পর্কে অন্যান্য বিষযও জেনে নাও - যেমন সেখানকার জমি উর্বর না অনুর্বর? সেখানে গাছ আছে কি না? এছাড়াও সেই জায়গা থেকে ফিরে আসার সময় সেখান থেকে কিছু ফল নিয়ে আসার চেষ্টা করো

21. সুতরাং তারা সেই দেশ অনুসন্ধান করতে চলে গেল

22. তারা নেগেভের মধ্য দিয়ে দেশে প্রবেশ করে হিব্রোণে গেল

23. এরপর তারা ইষ্কোল উপত্যকায গিয়ে সেখানে একটি দ্রাক্ষা গাছের শাখা কাটল

24. ঐ জায়গাটির নাম ছিল ইষ্কোল উপত্যকা, কারণ ঐ জায়গাতেই ইস্রায়েলের লোকরা দ্রাক্ষার থোকাগুলো কেটেছিল

25. 40 দিন ধরে গুপ্তচররা সেই দেশ অনুসন্ধান করল

26. ইস্রায়েলের গুপ্তচররা সেই সময় কাদেশের কাছে পারণ মরুভূমিতে শিবির স্থাপন করেছিল

27. তারা মোশিকে বলল, “আমরা সেই দেশে গেলাম যেখানে আপনি আমাদের পাঠালেন

28. কিন্তু ওখানে যারা বসবাস করে তারা খুবই শক্তিশালী

29. অমালেকের লোকরা নেগেভে বাস করে

30. মোশির কাছে যারা বসেছিল, কালেব তখন তাদের চুপ করতে বলল

31. কিন্তু তার সঙ্গে অন্য যারা গিয়েছিল তারা বলল, “আমরা ঐ লোকদের সঙ্গে লড়াই করতে পারবো না

32. এবং ঐ লোকরা ইস্রায়েলের অন্যান্য সমস্ত লোকদের বলল যে ঐ দেশের লোকদের পরাস্ত করার পক্ষে তারা য়থেষ্ট শক্তিশালী নয়

33. আমরা সেখানে দৈত্যাকার নেফিলিম লোকদের দেখেছি

Bibles

Books

Chapters