মূসা ও হারুনের বিরুদ্ধে বিদ্রোহ
1. কোরহ, দাথন, অবীরাম এবং ওন মোশির বিরুদ্ধে গেল
2. ঐ চারজন ব্যক্তি ইস্রায়েলের অন্যান্য 250 জন পুরুষকে একত্রিত করে মোশির বিরুদ্ধে গেল
3. তারা মোশি এবং হারোণের বিরুদ্ধে কথা বলার জন্য একসাথে এল
4. মোশি এই কথা শুনে মাটিতে উপুড় হয়ে পড়ল
5. আর সে কোরহ এবং তার অনুসরণকারীদের বলল, “আগামীকাল সকালে প্রভু দেখিয়ে দেবেন কোন্ ব্যক্তি প্রকৃতই তাঁর এবং কে প্রকৃতই পবিত্র
6. সুতরাং কোরহ তুমি এবং তোমার অনুসরণকারী এই কাজ করবে:
7. আগামীকাল ধুনুচি নিয়ে তাতে সুগন্ধি ধূপধূনো রাখবে
8. মোশি কোরহকে এও বলল, “লেবীয়রা দয়া করে আমার কথা শোন
9. এটাই কি য়থেষ্ট নয় যে ইস্রায়েলের ঈশ্বর তোমাদের ইস্রায়েলের মণ্ডলী থেকে আলাদা করে প্রভুর পবিত্র তাঁবুর সেবা করার জন্য এবং মণ্ডলীর সামনে দাঁড়িয়ে তাঁর সেবা করার জন্য তোমাদের তাঁর কাছে নিয়ে এসেছেন?
10. যাজকদের কাজে সাহায্য করার জন্য ঈশ্বর তোমাদের অর্থাত্ লেবীয় গোষ্ঠীভুক্ত লোকদের নিয়ে এসেছিলেন
11. তুমি এবং তোমার অনুসরণকারীরা একত্রিত হয়ে প্রভুর বিরোধিতা করেছো
12. এরপর মোশি ইলীয়াবের পুত্র দাথন এবং অবীরামকে ডাকল
13. এটাই কি য়থেষ্ট নয় যে আপনি উত্তম জিনিসে পরিপূর্ণ শস্য শ্যামলা দেশ থেকে আমাদের নিয়ে এসেছেন যাতে মরুভূমির হত্যা করতে পারেন? আর এখন আপনি আমাদের উপর কর্তৃত্ত্বও করবেন?
14. আমরা কেন আপনাকে অনুসরণ করবো? উত্তম জিনিসে পরিপূর্ণ এমন কোনো দেশে তো আপনি আমাদের নিয়ে আসেন নি
15. এই কারণে মোশি খুবই ক্রুদ্ধ হল
16. এরপর মোশি কোরহকে বলল, “আগামীকাল তুমি এবং তোমার অনুসরণকারীরা প্রভুর সামনে দাঁড়াবে
17. তোমরা প্রত্যেকে একটি করে ধুনুচি এনে তাতে সুগন্ধি ধূপধূনো রাখবে এবং তা ঈশ্বরকে প্রদান করবে
18. সুতরাং প্রত্যেকে একটি ধুনুচি নিয়ে তার ওপর জ্বলন্ত কযলা ও সুগন্ধি ধূপধূনো রাখল
19. কোরহও সমাগম তাঁবুর প্রবেশপথে তাদের বিরুদ্ধে সমস্ত লোককে জড়ো করেছিল
20. প্রভু মোশি ও হারোণকে বললেন,
21. “এই সকল লোকদের থেকে দূরে সরে যাও
22. কিন্তু মোশি এবং হারোণ মাটিতে নতজানু হয়ে অনুনয় করে বলল, “হে ঈশ্বর, আপনি জানেন লোকরা তাদের মনে কি ভাবছে
23. তখন প্রভু মোশিকে বললেন,
24. “কোরহ, দাথন এবং অবীরামের তাঁবু থেকে লোকদের সরে যেতে বলো
25. মোশি উঠে দাঁড়াল এবং দাথন ও অবীরামের কাছে গেল
26. মোশি লোকদের সাবধান করে দিয়ে বলল, “এই সকল মন্দ লোকদের তাঁবু থেকে সরে যাও
27. সেই কারণে কোরহ, দাথন এবং অবীরামের তাঁবু থেকে লোকরা সরে গেল
28. তখন মোশি বলল, “আমি তোমাদের প্রমাণ করে দেখাবো যে প্রভুই আমাকে এইসব কাজ করার জন্য পাঠিয়েছেন এবং আমি এসব নিজের ইচ্ছানুসারে করিনি
29. এই লোকরা এখানে মারা যাবে
30. কিন্তু যদি প্রভু এই লোকদের মৃত্যু একটু ভিন্নভাবে ঘটান অর্থাত্ একটু নতুনভাবে তাহলে তোমরা জানবে যে এই লোকরা সত্যই প্রভুকে অবজ্ঞা করেছিল
31. যখন মোশি এই কথাগুলো বলা শেষ করল, লোকদের পাযের তলার মাটি ফেটে গেল
32. মনে হল যেন পৃথিবী তার মুখটি খুলে তাদের গ্রাস করল
33. ঐসব লোকরা জীবন্ত অবস্থাতেই তাদের কবরে গেল
34. ইস্রায়েলের লোকরা এই মরনোন্মুখ মানুষগুলোর আর্তনাদ শুনতে পেল
35. এরপর প্রভুর কাছ থেকে এক আগুন এসে যারা সুগন্ধি ধূপধূনোর নৈবেদ্য প্রদান করছিল, সেই 250 জন পুরুষকে ধ্বংস করল
36. প্রভু মোশিকে বললেন,
37. “যাজক হারোণের পুত্র ইলীয়াসরকে বলো, যে আগুন এখনও শিখাহীন হয়ে জ্বলছে তার থেকে সমস্ত সুগন্ধি ধূপধূনোর পাত্রগুলো নিয়ে এসো
38. তাদের ধুনুচিগুলো নিয়ে হাতুড়ির সাহায্যে সমতল পাতে পরিণত কর
39. সুতরাং যাজক ইলীযসর পিতলের তৈরী সেই ধুনুচিগুলো নিলেন
40. মোশির মাধ্যমে প্রভু যে ভাবে আজ্ঞা দিয়েছিলেন, তিনি ঠিক সেভাবেই তা করলেন
জনগণের অভিযোগ
41. পরদিন ইস্রায়েলের সমস্ত লোকরা মোশি এবং হারোণের বিরুদ্ধে অভিয়োগ করে বলল, “আপনারা প্রভুর লোকদের হত্যা করেছেন
42. আর ইস্রায়েলের লোকরা মোশি ও হারোণের বিরুদ্ধে একত্র হয়ে যখন সমাগম তাঁবুর দিকে তাকাল, তখন দেখল মেঘ সেটিকে ঢেকে দিয়েছে এবং সেখানে ঈশ্বরের মহিমা প্রকাশিত হচ্ছে
43. তারপর মোশি এবং হারোণ সমাগম তাঁবুর সামনে গেলেন
44. প্রভু মোশিকে বললেন,
45. “ঐ লোকদের থেকে দূরে সরে যাও, যাতে আমি এখনই তাদের ধ্বংস করতে পারি
46. তখন মোশি হারোণকে বলল, “ধুনুচি নিয়ে তাতে বেদী থেকে আগুন নিয়ে রাখো
47. সুতরাং হারোণ মোশির কথামতো কাজ করল
48. লোকদের শুচি করার জন্যে যা দরকার হারোণ ঠিক তাই করলেন এবং তাদের অসুস্থতা আর বাড়ল না
49. কোরহের কারণে যাদের মৃত্যু হয়েছিল তাদের ছাড়াও আরও 14,700 জন লোক অসুস্থতার জন্য মারা গেল
50. সুতরাং ঐ ভয়ঙ্কর অসুস্থতা আর এগোলো না এবং পরে হারোণ পবিত্র তাঁবুর প্রবেশপথে মোশির কাছে গিয়ে গেল