পুরোহিত এবং লেবীয়দের দায়িত্ব
1. প্রভু হারোণকে বললেন, “পবিত্র স্থানের বিরুদ্ধে যে কোনোরকম ভুল কাজের জন্য তুমি, তোমার পুত্ররা এবং তোমার পিতার পরিবারের সকল ব্যক্তি দায়ী থাকবে
2. তুমি তোমার পরিবারগোষ্ঠী থেকে অন্যান্য লেবীয় লোকদেরও নিয়ে এসো যাতে তারা তোমার সাথে য়োগ দিতে পারে
3. লেবি পরিবার থেকে আসা ঐসব লোকরা তোমার অধীনে থাকবে
4. তারা তোমাকে সঙ্গ দেবে এবং তোমার সঙ্গে কাজ করবে
5. “পবিত্র স্থান এবং বেদীর তত্ত্বাবধান করার জন্য তুমি দাযবদ্ধ কারণ আমি ইস্রায়েলের লোকদের ওপরে আর ক্রুদ্ধ হতে চাই না
6. ইস্রায়েলের লোকদের মধ্য থেকে আমি নিজে একমাত্র লেবীয় গোষ্ঠীভুক্তদেরই বেছে নিয়েছি
7. কিন্তু হারোণ, কেবলমাত্র তুমি এবং তোমার পুত্ররাই যাজক হিসাবে সেবা করতে পারো
যাজকদের সমর্থনের জন্য অফার
8. এরপর প্রভু হারোণকে বললেন, “দেখ ইস্রায়েলের লোকরা আমাকে যে বিশেষ উপহারগুলো দিয়েছে, তার রক্ষণাবেক্ষণের দায়িত্ব আমি নিজেই তোমাকে দিয়েছি
9. লোকরা উত্সর্গের জন্য জিনিসপত্র, শস্য নৈবেদ্য, পাপার্থক বলি এবং দোষার্থক বলির নৈবেদ্য নিয়ে আসবে
10. কেবলমাত্র অতি পবিত্র স্থানে তোমরা ঐসব দ্রব্য সামগ্রী ভক্ষণ কোরো
11. “এবং ইস্রায়েলের লোকরা দোলনীয় নৈবেদ্য স্বরূপ যে সব উপহারসামগ্রী আমাকে দেয, সেগুলোও তোমাদের
12. “তাদের ক্ষেতে উত্পন্ন প্রথম সবচেয়ে উত্কৃষ্ট অলিভ তেল, নতুন দ্রাক্ষারস, শস্য যা তারা আমার উদ্দেশ্যে উত্সর্গ করে তা আমি তোমাদের দিলাম
13. দেশের সমস্ত প্রথম ফসল যা তারা প্রভুর উদ্দেশ্যে নিয়ে আসে তা তোমাদের হবে
14. “ইস্রায়েলে যে সকল দ্রব্যসামগ্রী প্রভুকে দেওয়া হবে সেগুলো তোমারই
15. “স্ত্রীলোকের প্রথম সন্তান এবং পশুর প্রথম সন্তান অবশ্যই প্রভুকে দান করতে হবে
16. যখন শিশুটির বয়স এক মাস, তখন তারা অবশ্যই তার দাম দেবে
17. “কিন্তু তুমি প্রথমজাত গোরু মেষ অথবা ছাগলের মুক্তির জন্য কোনো মূল্য দেবে না
18. কিন্তু ঐসব পশুর মাংস তোমার
19. লোকরা পবিত্র উপহারস্বরূপ যে সব দ্রব্যসামগ্রী প্রদান করে, আমি প্রভু হিসাবে সে সবই তোমাকে দিলাম
20. প্রভু হারোণকে এও বললেন, “তুমি জমির কোনো অংশই পাবে না
লেবীয়দের সমর্থনের জন্য দশমাংশ
21. “ইস্রায়েলের লোকরা তাদের যা কিছু আছে তার এক দশমাংশ আমাকে দেবে
22. কিন্তু এখন থেকে সমাগম তাঁবুর কাছে ইস্রায়েলের অন্যান্য লোকরা অবশ্যই যাবে না
23. লেবীয় গোষ্ঠীভুক্ত লোকরা, যারা সমাগম তাঁবুতে কাজ করে তারা এর বিরুদ্ধে যে কোনোরকম পাপ কাজের জন্যে দায়ী
24. কিন্তু ইস্রায়েলের লোকরা তাদের যা কিছু আছে তার সব কিছুর এক দশমাংশ আমাকে দেবে
লেবীয়দের দশমাংশ
25. প্রভু মোশিকে বললেন,
26. “লেবীয় গোষ্ঠীভুক্ত লোকদের বলো, ইস্রায়েলের লোকরা, তাদের অধিকারে যা আছে, তার সবকিছুর এক দশমাংশ প্রভুকে দেবে
27. ফসল কাটার পর যেমন শস্য এবং য়ন্ত্রের সাহায্যে দ্রাক্ষার রস বের করা হয় সেই রকমভাবে তোমার দাম তোমার পক্ষে গণনা করা হবে
28. “এই ভাবে ইস্রায়েলের অন্যান্য লোকদের মতো, তোমরাও প্রভুকে তোমার নৈবেদ্য প্রদান করবে
29. যখন ইস্রায়েলের লোকরা তাদের অধিকারভুক্ত সবকিছুর এক দশমাংশ তোমাকে দেবে, তখন তুমি অবশ্যই তার মধ্য থেকে সর্বাপেক্ষা উত্কৃষ্ট এবং পবিত্রতম অংশটি বেছে নেবে
30. “সুতরাং লেবীয় গোষ্ঠীভুক্ত লোকদের বলো, “ইস্রায়েলের লোকরা ফসল কাটার পরে শস্যের এবং দ্রাক্ষারসের এক দশমাংশ তোমাদের দেবে
31. বাকী অংশটি তুমি এবং তোমার পরিবারের সদস্যরা খেতে পারবে
32. এবং যদি তুমি সব সময়ই সব থেকে উত্কৃষ্ট অংশটি প্রভুকে দিয়ে দাও, তাহলে তুমি কোনো সময়ই দোষী হবে না