নেতাদের অফার
1. মোশি পবিত্র তাঁবুর স্থাপনের কাজ সম্পন্ন করে এটিকে প্রভুর কাছে উত্সর্গ করল
2. এরপর ইস্রায়েলের নেতাগণ প্রভুকে তাদের নৈবেদ্য প্রদান করল
3. এই সব লোকরা প্রভুর কাছে উপহার এনেছিল
4. প্রভু মোশিকে বললেন,
5. “নেতাদের কাছ থেকে এই সব উপহারসামগ্রী গ্রহণ করো
6. তাম্প মোশি শকটগুলি এবং গরুগুলোকে গ্রহণ করে ঐগুলো লেবীয় পরিবারভুক্তদের দিয়ে দিয়েছিল
7. মোশি গের্শোন গোষ্ঠীভুক্ত লোকদের দুটি গাড়ী এবং চারটি গরু দিয়েছিল
8. এরপর মোশি মরারি গোষ্ঠীভুক্ত লোকদের চারটি গাড়ী এবং আটটি গরু দিয়েছিল
9. মোশি কহাতের পরিবারগোষ্ঠীকে একটিও গরু অথবা গাড়ি দেয নি, কারণ তাদের কাজ ছিল পবিত্র দ্রব্যসামগ্রী নিজেদের কাঁধেই বহন করা
10. মোশি বেদীকে অভিষেক করেছিল
11. প্রভু মোশিকে বললেন, “বেদীটিকে উত্সর্গ করার জন্যে প্রত্যেকদিন একজন করে নেতা তার উপহার নিয়ে আসবে
12. প্রথম দিন যে নেতা তাঁর উপহার নিয়ে আসলেন তিনি হলেন যিহূদা-গোষ্ঠীর নেতা অম্মীনাদবের ছেলে নহশোন।
13. তাঁর উপহার ছিল শস্য-উৎসর্গের জন্য তেলের ময়ান দেওয়া মিহি ময়দায় ভরা ধর্মীয় মাপের এক কেজি তিনশো গ্রাম ওজনের একটা রূপার থালা এবং একই জিনিষে ভরা সাতশো গ্রাম ওজনের একটা রূপার বাটি;
14. ধূপে ভরা একশো গ্রাম ওজনের একটা সোনার ছোট থালা;
15. পোড়ানো-উৎসর্গের জন্য একটা ষাঁড়, একটা ভেড়া, একটা এক বছরের বাচ্চা-ভেড়া;
16. পাপ-উৎসর্গের জন্য একটা পাঁঠা;
17. যোগাযোগ-উৎসর্গের জন্য দু’টা ষাঁড়, পাঁচটা ভেড়া, পাঁচটা পাঁঠা ও পাঁচটা এক বছরের বাচ্চা-ভেড়া। এগুলো ছিল অম্মীনাদবের ছেলে নহশোনের উপহার।
18. দ্বিতীয় দিনে ইষাখর-গোষ্ঠীর নেতা সূয়ারের ছেলে নথনেল তাঁর উপহার নিয়ে আসলেন।
19. তাঁর উপহার ছিল শস্য-উৎসর্গের জন্য তেলের ময়ান দেওয়া মিহি ময়দায় ভরা ধর্মীয় মাপের এক কেজি তিনশো গ্রাম ওজনের একটা রূপার থালা এবং একই জিনিষে ভরা সাতশো গ্রাম ওজনের একটা রূপার বাটি;
20. ধূপে ভরা একশো গ্রাম ওজনের একটা সোনার ছোট থালা;
21. পোড়ানো-উৎসর্গের জন্য একটা ষাঁড়, একটা ভেড়া, একটা এক বছরের বাচ্চা-ভেড়া;
22. পাপ-উৎসর্গের জন্য একটা পাঁঠা;
23. যোগাযোগ-উৎসর্গের জন্য দু’টা ষাঁড়, পাঁচটা ভেড়া, পাঁচটা পাঁঠা ও পাঁচটা এক বছরের বাচ্চা-ভেড়া। এগুলো ছিল সূয়ারের ছেলে নথনেলের উপহার।
24. তৃতীয় দিনে সবূলূন-গোষ্ঠীর নেতা হেলোনের ছেলে ইলীয়াব তাঁর উপহার নিয়ে আসলেন।
25. তাঁর উপহার ছিল শস্য-উৎসর্গের জন্য তেলের ময়ান দেওয়া মিহি ময়দায় ভরা ধর্মীয় মাপের এক কেজি তিনশো গ্রাম ওজনের একটা রূপার থালা এবং একই জিনিষে ভরা সাতশো গ্রাম ওজনের একটা রূপার বাটি;
26. ধূপে ভরা একশো গ্রাম ওজনের একটা সোনার ছোট থালা;
27. পোড়ানো-উৎসর্গের জন্য একটা ষাঁড়, একটা ভেড়া, একটা এক বছরের বাচ্চা-ভেড়া;
28. পাপ-উৎসর্গের জন্য একটা পাঁঠা;
29. যোগাযোগ-উৎসর্গের জন্য দু’টা ষাঁড়, পাঁচটা ভেড়া, পাঁচটা পাঁঠা ও পাঁচটা এক বছরের বাচ্চা-ভেড়া। এগুলো ছিল হেলোনের ছেলে ইলীয়াবের উপহার।
30. চতুর্থ দিনে রূবেণ-গোষ্ঠীর নেতা শদেয়ূরের ছেলে ইলীষূর তাঁর উপহার নিয়ে আসলেন।
31. তাঁর উপহার ছিল শস্য-উৎসর্গের জন্য তেলের ময়ান দেওয়া মিহি ময়দায় ভরা ধর্মীয় মাপের এক কেজি তিনশো গ্রাম ওজনের একটা রূপার থালা এবং একই জিনিষে ভরা সাতশো গ্রাম ওজনের একটা রূপার বাটি;
32. ধূপে ভরা একশো গ্রাম ওজনের একটা সোনার ছোট থালা;
33. পোড়ানো-উৎসর্গের জন্য একটা ষাঁড়, একটা ভেড়া, একটা এক বছরের বাচ্চা-ভেড়া;
34. পাপ-উৎসর্গের জন্য একটা পাঁঠা;
35. যোগাযোগ-উৎসর্গের জন্য দু’টা ষাঁড়, পাঁচটা ভেড়া, পাঁচটা পাঁঠা ও পাঁচটা এক বছরের বাচ্চা-ভেড়া। এগুলো ছিল শদেয়ূরের ছেলে ইলীষূরের উপহার।
36. পঞ্চম দিনে শিমিয়োন-গোষ্ঠীর নেতা সূরীশদ্দয়ের ছেলে শলুমীয়েল তাঁর উপহার নিয়ে আসলেন।
37. তাঁর উপহার ছিল শস্য-উৎসর্গের জন্য তেলের ময়ান দেওয়া মিহি ময়দায় ভরা ধর্মীয় মাপের এক কেজি তিনশো গ্রাম ওজনের একটা রূপার থালা এবং একই জিনিষে ভরা সাতশো গ্রাম ওজনের একটা রূপার বাটি;
38. ধূপে ভরা একশো গ্রাম ওজনের একটা সোনার ছোট থালা;
39. পোড়ানো-উৎসর্গের জন্য একটা ষাঁড়, একটা ভেড়া, একটা এক বছরের বাচ্চা-ভেড়া;
40. পাপ-উৎসর্গের জন্য একটা পাঁঠা;
41. যোগাযোগ-উৎসর্গের জন্য দু’টা ষাঁড়, পাঁচটা ভেড়া, পাঁচটা পাঁঠা ও পাঁচটা এক বছরের বাচ্চা-ভেড়া। এগুলো ছিল সূরীশদ্দয়ের ছেলে শলুমীয়েলের উপহার।
42. ষষ্ঠ দিনে গাদ-গোষ্ঠীর নেতা দ্যূয়েলের ছেলে ইলীয়াসফ তাঁর উপহার নিয়ে আসলেন।
43. তাঁর উপহার ছিল শস্য-উৎসর্গের জন্য তেলের ময়ান দেওয়া মিহি ময়দায় ভরা ধর্মীয় মাপের এক কেজি তিনশো গ্রাম ওজনের একটা রূপার থালা এবং একই জিনিষে ভরা সাতশো গ্রাম ওজনের একটা রূপার বাটি;
44. ধূপে ভরা একশো গ্রাম ওজনের একটা সোনার ছোট থালা;
45. পোড়ানো-উৎসর্গের জন্য একটা ষাঁড়, একটা ভেড়া, একটা এক বছরের বাচ্চা-ভেড়া;
46. পাপ-উৎসর্গের জন্য একটা পাঁঠা;
47. যোগাযোগ-উৎসর্গের জন্য দু’টা ষাঁড়, পাঁচটা ভেড়া, পাঁচটা পাঁঠা ও পাঁচটা এক বছরের বাচ্চা-ভেড়া। এগুলো ছিল দ্যূয়েলের ছেলে ইলীয়াসফের উপহার।
48. সপ্তম দিনে ইফ্রয়িম-গোষ্ঠীর নেতা অম্মীহূদের ছেলে ইলীশামা তাঁর উপহার নিয়ে আসলেন।
49. তাঁর উপহার ছিল শস্য-উৎসর্গের জন্য তেলের ময়ান দেওয়া মিহি ময়দায় ভরা ধর্মীয় মাপের এক কেজি তিনশো গ্রাম ওজনের একটা রূপার থালা এবং একই জিনিষে ভরা সাতশো গ্রাম ওজনের একটা রূপার বাটি;
50. ধূপে ভরা একশো গ্রাম ওজনের একটা সোনার ছোট থালা;
51. পোড়ানো-উৎসর্গের জন্য একটা ষাঁড়, একটা ভেড়া, একটা এক বছরের বাচ্চা-ভেড়া;
52. পাপ-উৎসর্গের জন্য একটা পাঁঠা;
53. যোগাযোগ-উৎসর্গের জন্য দু’টা ষাঁড়, পাঁচটা ভেড়া, পাঁচটা পাঁঠা ও পাঁচটা এক বছরের বাচ্চা-ভেড়া। এগুলো ছিল অম্মীহূদের ছেলে ইলীশামার উপহার।
54. অষ্টম দিনে মনঃশি-গোষ্ঠীর নেতা পদাহসূরের ছেলে গমলীয়েল তাঁর উপহার নিয়ে আসলেন।
55. তাঁর উপহার ছিল শস্য-উৎসর্গের জন্য তেলের ময়ান দেওয়া মিহি ময়দায় ভরা ধর্মীয় মাপের এক কেজি তিনশো গ্রাম ওজনের একটা রূপার থালা এবং একই জিনিষে ভরা সাতশো গ্রাম ওজনের একটা রূপার বাটি;
56. ধূপে ভরা একশো গ্রাম ওজনের একটা সোনার ছোট থালা;
57. পোড়ানো-উৎসর্গের জন্য একটা ষাঁড়, একটা ভেড়া, একটা এক বছরের বাচ্চা-ভেড়া;
58. পাপ-উৎসর্গের জন্য একটা পাঁঠা;
59. যোগাযোগ-উৎসর্গের জন্য দু’টা ষাঁড়, পাঁচটা ভেড়া, পাঁচটা পাঁঠা ও পাঁচটা এক বছরের বাচ্চা-ভেড়া। এগুলো ছিল পদাহসূরের ছেলে গমলীয়েলের উপহার।
60. নবম দিনে বিন্যামীন-গোষ্ঠীর নেতা গিদিয়োনির ছেলে অবীদান তাঁর উপহার নিয়ে আসলেন।
61. তাঁর উপহার ছিল শস্য-উৎসর্গের জন্য তেলের ময়ান দেওয়া মিহি ময়দায় ভরা ধর্মীয় মাপের এক কেজি তিনশো গ্রাম ওজনের একটা রূপার থালা এবং একই জিনিষে ভরা সাতশো গ্রাম ওজনের একটা রূপার বাটি;
62. ধূপে ভরা একশো গ্রাম ওজনের একটা সোনার ছোট থালা;
63. পোড়ানো-উৎসর্গের জন্য একটা ষাঁড়, একটা ভেড়া, একটা এক বছরের বাচ্চা-ভেড়া;
64. পাপ-উৎসর্গের জন্য একটা পাঁঠা;
65. যোগাযোগ-উৎসর্গের জন্য দু’টা ষাঁড়, পাঁচটা ভেড়া, পাঁচটা পাঁঠা ও পাঁচটা এক বছরের বাচ্চা-ভেড়া। এগুলো ছিল গিদিয়োনির ছেলে অবীদানের উপহার।
66. দশম দিনে দান-গোষ্ঠীর নেতা অম্মীশদ্দয়ের ছেলে অহীয়েষর তাঁর উপহার নিয়ে আসলেন।
67. তাঁর উপহার ছিল শস্য-উৎসর্গের জন্য তেলের ময়ান দেওয়া মিহি ময়দায় ভরা ধর্মীয় মাপের এক কেজি তিনশো গ্রাম ওজনের একটা রূপার থালা এবং একই জিনিষে ভরা সাতশো গ্রাম ওজনের একটা রূপার বাটি;
68. ধূপে ভরা একশো গ্রাম ওজনের একটা সোনার ছোট থালা;
69. পোড়ানো-উৎসর্গের জন্য একটা ষাঁড়, একটা ভেড়া, একটা এক বছরের বাচ্চা-ভেড়া;
70. পাপ-উৎসর্গের জন্য একটা পাঁঠা;
71. যোগাযোগ-উৎসর্গের জন্য দু’টা ষাঁড়, পাঁচটা ভেড়া, পাঁচটা পাঁঠা ও পাঁচটা এক বছরের বাচ্চা-ভেড়া। এগুলো ছিল অম্মীশদ্দয়ের ছেলে অহীয়েষরের উপহার।
72. একাদশ দিনে আশের-গোষ্ঠীর নেতা অক্রণের ছেলে পগীয়েল তাঁর উপহার নিয়ে আসলেন।
73. তাঁর উপহার ছিল শস্য-উৎসর্গের জন্য তেলের ময়ান দেওয়া মিহি ময়দায় ভরা ধর্মীয় মাপের এক কেজি তিনশো গ্রাম ওজনের একটা রূপার থালা এবং একই জিনিষে ভরা সাতশো গ্রাম ওজনের একটা রূপার বাটি;
74. ধূপে ভরা একশো গ্রাম ওজনের একটা সোনার ছোট থালা;
75. পোড়ানো-উৎসর্গের জন্য একটা ষাঁড়, একটা ভেড়া, একটা এক বছরের বাচ্চা-ভেড়া;
76. পাপ-উৎসর্গের জন্য একটা পাঁঠা;
77. যোগাযোগ-উৎসর্গের জন্য দু’টা ষাঁড়, পাঁচটা ভেড়া, পাঁচটা পাঁঠা ও পাঁচটা এক বছরের বাচ্চা-ভেড়া। এগুলো ছিল অক্রণের ছেলে পগীয়েলের উপহার।
78. দ্বাদশ দিনে নপ্তালি-গোষ্ঠীর নেতা ঐননের ছেলে অহীরঃ তাঁর উপহার নিয়ে আসলেন।
79. তাঁর উপহার ছিল শস্য-উৎসর্গের জন্য তেলের ময়ান দেওয়া মিহি ময়দায় ভরা ধর্মীয় মাপের এক কেজি তিনশো গ্রাম ওজনের একটা রূপার থালা এবং একই জিনিষে ভরা সাতশো গ্রাম ওজনের একটা রূপার বাটি;
80. ধূপে ভরা একশো গ্রাম ওজনের একটা সোনার ছোট থালা;
81. পোড়ানো-উৎসর্গের জন্য একটা ষাঁড়, একটা ভেড়া, একটা এক বছরের বাচ্চা-ভেড়া;
82. পাপ-উৎসর্গের জন্য একটা পাঁঠা;
83. যোগাযোগ-উৎসর্গের জন্য দু’টা ষাঁড়, পাঁচটা ভেড়া, পাঁচটা পাঁঠা ও পাঁচটা এক বছরের বাচ্চা-ভেড়া। এগুলো ছিল ঐননের ছেলে অহীরয়ের উপহার।
84. সুতরাং ঐসব দ্রব্যসামগ্রী ছিল ইস্রায়েলের লোকদের নেতাদের কাছ থেকে পাওয়া উপহারসামগ্রী
85. প্রত্যেকটি রূপোর থালা প্রায় 3-1/4 পাউণ্ড ওজনের ছিল
86. পবিত্র স্থানের মাপকাঠি অনুসারে সুগন্ধি ধূনোয পরিপূর্ণ 12 টি সোনার চামচের প্রত্যেকটির ওজন ছিল প্রায় 4 পাউণ্ড
87. হোমবলি উত্সর্গের জন্য পশুর মোট সংখ্যা ছিল 12 টি ষাঁড়, 12 টি মেষ এবং 12 টি এক বছর বয়স্ক পুরুষ মেষশাবক
88. এছাড়াও নেতারা মঙ্গল নৈবেদ্যর জন্য বলি হিসাবে উত্সর্গের জন্য পশুও দিয়েছিল
89. মোশি যখনই প্রভুর সাথে কথা বলার জন্য সমাগম তাঁবুতে যেত, সে প্রভুর কন্ঠস্বর শুনত, প্রভু তাঁর সঙ্গে কথা বলতেন