জনগণের অভিযোগ
1. লোকরা তাদের সমস্যা সম্পর্কে অভিয়োগ করা শুরু করলে প্রভু তাদের অভিয়োগ শুনলেন এবং ক্ষুদ্ধ হলেন
2. তখন লোকরা মোশির কাছে সাহায্যের জন্য ক্রন্দন করল
3. সুতরাং তারা ঐ জায়গাটির নাম রাখল তবেরা, কারণ প্রভুর আগুন তাদের শিবিরের মধ্যে জ্বলে উঠেছিল
4. বিদেশীরা যারা ইস্রায়েলের লোকদের সঙ্গে য়োগদান করেছিল, তারা অন্যান্য খাবার খেতে চাইল এবং ইস্রায়েলের লোকরা পুনরায অভিয়োগ করতে শুরু করল
5. আমরা মিশরে যে মাছ খেতাম তা মনে পড়ছে
6. কিন্তু এখন আমরা আমাদের শক্তি হারিযে ফেলেছি
7. (এই মান্না ছিল ধনিযা বীজের মত এবং এর রং ছিল গুগ্গুলের মতো
8. লোকরা এই মান্না এক জায়গায় জড়ো করত
9. প্রত্যেক রাত্রে যখন শিশির পড়ে শিবির ভিজে যেত সেই সময় এই মান্না মাটিতে পড়তো
10. মোশি লোকদের অভিয়োগ করতে শুনল
11. মোশি প্রভুকে জিজ্ঞেস করল, “প্রভু, আপনি কেন আমাকে এই সব সমস্যায় জড়িয়েছেন? আমি আপনার সেবক
12. আমি কি লোকদের গর্ভে ধারণ করেছি, আমি কি এদের জন্ম দিয়েছি? কিন্তু আমাকে তাদের যত্ন নিতে হয়, ঠিক যেমন ভাবে একজন সেবিকা তার দুই বাহুর মধ্যে একটি শিশুকে যত্ন করে
13. এই সব লোককে খাওয়াবার জন্যে আমি কোথায মাংস পাব? তারা সমানে আমার কাছে অভিয়োগ করে বলছে, ‘আমাদের খাবার জন্য মাংস দাও!’
14. আমি একা এই সমস্ত লোকর দেখাশুনো করতে পারবো না
15. আপনি যদি মনস্থ করে থাকেন যে আমার প্রতি এই রকম ব্যবহার করবেন তাহলে আমাকে এখনই হত্যা করুন
সত্তর প্রবীণ
16. প্রভু মোশিকে বললেন, “ইস্রায়েলের প্রাচীনদের মধ্য থেকে 70 জনকে আমার কাছে নিয়ে এসো
17. তখন আমি নীচে নেমে আসব এবং ওখানেই তোমার সঙ্গে কথা বলবো
18. “লোকদের বলো: তোমরা আগামীকালের জন্য নিজেদের তৈরী করো
19. একদিন অথবা দুইদিন অথবা পাঁচদিন অথবা দশদিন এমনকি কুড়িদিনেরও বেশী সময় ধরে তোমরা সেই মাংস খাবে
20. কিন্তু তোমরা তা এক মাস ধরে খাবে
21. মোশি বলল, “প্রভু এখানে 6,00,000 পুরুষ ঘুরে বেড়াচ্ছে আর আপনি বলছেন, ‘আমি তাদের এক মাস ধরে খাওয়ার জন্য য়থেষ্ট পরিমাণে মাংস দেব!
22. যদি আমরা সমস্ত গরু এবং মেষদের হত্যা করি তাহলেও এক মাস ধরে এই সমস্ত লোকদের খাওয়ানোর জন্য তা য়থেষ্ট হবে না
23. কিন্তু প্রভু মোশিকে বললেন, “প্রভুর ক্ষমতা কি সীমিত? তুমি দেখতে পাবে যে, আমি যা বলি সেটা তোমার কাছে ফলে কি না
24. সুতরাং মোশি লোকদের সঙ্গে কথা বলার জন্য বেরিয়ে গেলেন
25. তখন প্রভু মেঘের মধ্যে নেমে এসে মোশির সাথে কথা বললেন
26. প্রবীণদের মধ্যে দুজন, ইল্দদ এবং মেদদ তাদের তাঁবুর বাইরে যায় নি
27. একজন যুবক দৌড়ে গিয়ে মোশিকে এই খবর দিল
28. নূনের পুত্র যিহোশূয় (যিনি কিশোর বয়স থেকেই মোশির সহকারী ছিলেন) মোশিকে বলল, “হে আমার গুরু মোশি আপনি তাদের থামান্!”
29. কিন্তু মোশি উত্তর দিল, “তুমি কি ভয় পাচ্ছো যে লোকরা ভাববে আমি এখন আর নেতা নই? আমার ইচ্ছা প্রভুর সব প্রজাই যেন ভবিষ্যদ্বানী করতে সক্ষম হয়
30. এরপর মোশি এবং ইস্রায়েলের নেতারা শিবিরে ফিরে গেল
প্রভু কোয়েল পাঠান
31. এরপর প্রভু ঝড়ের সৃষ্টি করলেন যা সমুদ্র থেকে হঠাত্ এসে হাজির হল
32. তারা গিয়ে সারাদিন এবং সারারাত ধরে ভারুই পাখীগুলোকে জড়ো করল
33. যখন লোকরা মাংস খাওয়া শুরু করল প্রভু খুব ক্রুদ্ধ হলেন
34. এই কারণেই লোকরা ঐ জায়গার নাম রাখল কিব্রোত্-হত্তাবা
35. কিব্রোত্-হত্তাবা থেকে লোকরা হত্সেরোতের দিকে যাত্রা করল এবং সেখানেই থাকল