ইসরায়েল কেনানে প্রবেশ করতে অস্বীকার করে
1. সেই রাত্রে সমস্ত লোকরা শিবিরের মধ্যে প্রবল চিত্কার শুরু করল এবং কান্নাকাটিও করল
2. ইস্রায়েলের লোকরা মোশি ও হারোণের বিরুদ্ধে অভিয়োগ করতে লাগল
3. যুদ্ধে হত হওয়ার জন্যেই কি প্রভু আমাদের এই নতুন দেশে নিয়ে এলেন? শত্রুরা আমাদের হত্যা করবে এবং আমাদের স্ত্রী ও সন্তানদের নিয়ে যাবে
4. তখন লোকরা নিজেদের মধ্যে আলোচনা করে বলল, “এখন আমরা একজন নতুন নেতাকে নির্বাচন করবো এবং মিশরে ফিরে যাবো
5. মোশি এবং হারোণ সেখানে ইস্রায়েলের সমবেত সকলের সামনে মাটিতে উবুড় হয়ে পড়ল
6. নূনের পুত্র যিহোশূয় এবং য়িফুন্নির পুত্র কালেব, যারা সেই দেশ অনুসন্ধান করে দেখতে গিয়েছিলেন, এই ঘটনায় বিচলিত হয়ে নিজেদের কাপড় ছিঁড়ল
7. সেখানে ইস্রায়েলের সমস্ত লোকর সামনে ঐ দুইজন বলল, “আমরা যে দেশটি দেখেছি সেটি খুবই ভালো
8. প্রভু যদি আমাদের উপর খুশী হয়ে থাকেন, তাহলে তিনিই আমাদের নেতৃত্ব দিয়ে ঐ জায়গায় নিয়ে যাবেন
9. সুতরাং প্রভুর বিরুদ্ধে যেও না
10. সকলেই যখন যিহোশূয় এবং কালেবকে পাথর দিয়ে হত্যা করার কথা বলছিল, সেই সময় সমাগম তাঁবুর ওপরে তখনই প্রভুর মহিমা প্রকাশিত হল এবং সকলেই সেটা দেখতে পেল
মূসা মানুষের জন্য সুপারিশ
11. প্রভু মোশিকে তখনই বললেন, “এই সব লোকরা আর কতদিন আমার বিরুদ্ধাচরণ করবে? তাদের মধ্যে আমি যে সব নানা অলৌকিক কাজ করেছি তা দেখা সত্ত্বেও এরা কতদিন আমাকে অবিশ্বাস করবে?
12. আমি তাদের ভয়ঙ্করভাবে অসুস্থ করে দিয়ে হত্যা করবো
13. তখন মোশি প্রভুকে বলল, “আপনি যদি তা করেন তবে, মিশরীয়রা সে সম্পর্কে জানতে পারবে
14. এবং মিশরের লোকরা এ সম্পর্কে কনানের লোকদের কাছেও বলবে
15. সুতরাং আপনি যদি এদের সকলকে একসাথে হত্যা করেন, তাহলে সেই সব জাতি, যারা আপনার ক্ষমতা সম্পর্কে শুনেছে, তারা বলবে,
16. “প্রভু এই সব লোকদের এই দেশে আনতে সক্ষম হন নি, যার সম্বন্ধে তিনি তাদের কাছে প্রতিজ্ঞা করেছিলেন
17. “সুতরাং এখন হে প্রভু আপনি আপনার বাক্য় অনুসারে আপনার শক্তি প্রদর্শন করুন
18. আপনি বলেছিলেন, ‘প্রভু ধীরে ক্রুদ্ধ হন এবং প্রেমে মহান
19. তাই এখন আপনি এইসব লোকদের আপনার মহত্ ভালোবাসা দেখান
20. প্রভু উত্তর দিয়ে বললেন, “হ্যাঁ, তুমি যে ভাবে বলেছো, সেই ভাবেই আমি তাদের ক্ষমা করে দেবো
21. কিন্তু আমি তোমাকে সত্য কথাই বলছি
22. মিশর থেকে আমি যাদের নিয়ে এসেছিলাম, তাদের কেউই কনান দেশ দেখতে পাবে না
23. আমি তাদের পূর্বপুরুষদের কাছে প্রতিশ্রুতি করেছিলাম
24. তবে আমার সেবক কালেব একটু আলাদা রকমের; সে আমাকে পুরোপুরি অনুসরণ করেছে
25. অমালেকীয়রা এবং কনানীযরা উপত্যকায বাস করছে
বিদ্রোহীদের মৃত্যুদণ্ড
26. প্রভু মোশি এবং হারোণকে বললেন,
27. “এই সব দুষ্ট লোকরা আর কতদিন ধরে আমার বিরুদ্ধে অভিয়োগ করবে? আমি তাদের অভিয়োগ ও অসন্তোষ শুনেছি
28. সুতরাং তাদের বলে দাও, ‘তোমরা যে সব ব্যাপারে অভিয়োগ করেছিলে, প্রভু নিশ্চিতভাবেই তোমাদের সেই সব অভিয়োগগুলোর ব্যাপারে ব্যবস্থা নেবেন
29. মরুভূমিতেই তোমরা মারা যাবে
30. সুতরাং যে দেশ আমি তোমাদের দেবো বলে প্রতিজ্ঞা করেছিলাম সেখানে তোমাদের কেউই কোনোদিন প্রবেশ করতে এবং বাস করতে পারবে না
31. তোমরা ভয় পেয়েছিলে এবং অভিয়োগ করেছিলে যে নতুন দেশে তোমাদের শত্রুরা তোমাদের কাছ থেকে তোমাদের সন্তানদের ছিনিয়ে নিয়ে যাবে; কিন্তু আমি বলছি, আমি ঐ সন্তানদের সেই দেশে নিয়ে আসবো
32. কিন্তু তোমরা এই মরুভূমিতেই মারা যাবে
33. “তোমাদের সন্তানরা 40 বছর ধরে মরুভূমিতে মেষপালক হয়ে থাকবে
34. তোমরা 40 বছর ধরে তোমাদের পাপের জন্য শাস্তি ভোগ করবে
35. “আমি প্রভু এবং আমিই শপথ করছি, এই মন্দ লোকরা যারা একত্রে আমার বিরুদ্ধাচরণ করেছে তাদের বিরুদ্ধে আমি এই কাজগুলো করবো
36. মোশি যাদের নতুন দেশ অনুসন্ধান করতে পাঠিয়েছিল তারাই ফিরে এসে ইস্রায়েলের সমস্ত লোকদের মধ্যে অভিয়োগ ছড়িয়ে দিয়েছিল
37. সেই দেশের অখ্যাতিকারী এই লোকরাই মহামারীতে মারা পড়ল - প্রভুর ইচ্ছা অনুসারেই তা হল
38. কিন্তু যারা দেশ অনুসন্ধান করতে গিয়েছিল তাদের মধ্যে কেবল নূনের পুত্র যিহোশূয় এবং য়িফুন্নির পুত্র কালেব জীবিত থাকল
একটি নিরর্থক আক্রমণের প্রচেষ্টা
39. মোশি ইস্রায়েলের লোকদের এই সব কথা বললে ইস্রায়েলের সাধারণ লোকরা শোকে ভেঙে পড়ল
40. পরদিন খুব সকালে উঠে লোকরা পর্বতের চূড়ার দিকে এগোল
41. কিন্তু মোশি বলল, “তোমরা প্রভুর আদেশ পালন করছ না কেন? তোমরা সফল হবে না
42. তোমরা ঐ দেশে যেও না
43. সেখানে তোমাদের বিরুদ্ধে অমালেকীয়রা এবং কনানীযরা যুদ্ধ করবে
44. কিন্তু লোকরা মোশিকে বিশ্বাস করে নি
45. এরপর উঁচু পর্বতের ওপরে বসবাসকারী অমালেকীয়রা এবং কনানীযেরা নীচে নেমে এসে তাদের উপর আঘাত হানল এবং খুব সহজেই তাদের পরাস্ত করে হর্মা পর্য়ন্ত সমস্ত রাস্তা তাড়া করল