সেনাবাহিনী দ্বারা উপজাতি এবং নেতারা

1. প্রভু মোশি এবং হারোণকে বললেন:

2. “ইস্রায়েলীয়র সমাগম তাঁবুর চারপাশে কিছুটা দূরত্ব রেখে তাদের শিবির তৈরী করবে

3. “পূর্বদিকে, যে দিকে সূর্য়োদয হয়, সেদিকে থাকবে যিহূদার শিবিরের পতাকা

4. তার দলে পুরুষের সংখ্যা 74,600 জন

5. “যিহূদা পরিবারগোষ্ঠীর ঠিক পরেই ইষাখরের পরিবারগোষ্ঠী শিবির স্থাপন করবে

6. তার দলে পুরুষের সংখ্যা ছিল 54,400 জন

7. “যিহূদার পরিবারগোষ্ঠীর ঠিক পরেই সবূলূনের পরিবারগোষ্ঠীও শিবির স্থাপন করবে

8. তার দলে পুরুষের সংখ্যা 57,400 জন

9. “যিহূদার শিবিরের মোট লোকসংখ্যা 1,86,400 জন

10. “পবিত্র তাঁবুর দক্ষিণ দিকে রূবেণের শিবিরের পতাকা থাকবে

11. এই দলে পুরুষের সংখ্যা ছিল 46,500 জন

12. “রূবেণের পরিবারগোষ্ঠীর ঠিক পরেই শিমিযোনের পরিবারগোষ্ঠী শিবির স্থাপন করবে

13. এই দলে পুরুষের সংখ্যা ছিল 59,300 জন

14. “রূবেণের লোকদের শিবিরের ঠিক পরেই গাদের পরিবারগোষ্ঠী শিবির স্থাপন করবে

15. এই দলে পুরুষের সংখ্যা ছিল 45,650 জন

16. “রূবেণের শিবিরের এই গোষ্ঠীগুলির মোট পুরুষের সংখ্যা 1,51,450 জন

17. “ভ্রমণকালে লেবীয় লোকরা রূবেণের লোকদের ঠিক পরেই থাকবে

18. “ইফ্রয়িম শিবিরের পতাকা পশ্চিম দিকে থাকবে

19. এই দলে পুরুষের সংখ্যা 40,500 জন

20. “ইফ্রয়িমের পরিবারের ঠিক পরেই মনঃশি পরিবারগোষ্ঠী শিবির স্থাপন করবে

21. এই দলে পুরুষের সংখ্যা ছিল 32,200 জন

22. “ইফ্রয়িমের পরিবারের ঠিক পরেই বিন্যামীনের পরিবারগোষ্ঠীও শিবির স্থাপন করবে

23. এই দলে পুরুষের সংখ্যা ছিল 35,400 জন

24. “ইফ্রয়িমের শিবিরে সেনাদল হিসাবে যাদের গণনা করা হয়েছিল তাদের মোট পুরুষের সংখ্যা 1,08,100 জন

25. “দানের শিবিরের পতাকা তাঁবুর উত্তর দিকে থাকবে

26. এই গোষ্ঠীর পুরুষের সংখ্যা ছিল 62,700 জন

27. “আশের পরিবারগোষ্ঠীর লোকরা দানের পরিবারগোষ্ঠীর ঠিক পরেই শিবির স্থাপন করবে

28. এই দলে পুরুষের সংখ্যা ছিল 41,500 জন

29. “নপ্তালির পরিবারগোষ্ঠী দানের গোষ্ঠীর ঠিক পরেই শিবির স্থাপন করবে

30. এই দলে পুরুষের সংখ্যা ছিল 53,400 জন

31. দানের শিবিরের মোট পুরুষের সংখ্যা 1,57,600 জন

32. সুতরাং এরাই হল ইস্রায়েলের জনগণ

33. মোশি প্রভুর কথা মান্য করল এবং ইস্রায়েলের অন্যান্য লোকদের সঙ্গে লেবীয় লোকদের গণনা করল না

34. প্রভু মোশিকে যা যা বলেছিলেন, ইস্রায়েলের লোকরা তার প্রত্যেকটিই পালন করেছিল

Bibles

Books

Chapters