কেনানের নির্ধারিত সীমানা
1. প্রভু মোশিকে বললেন,
2. “ইস্রায়েলের লোকদের এই আদেশ দাও
3. দক্ষিণ দিকে তোমরা ইদোমের কাছে সীন মরুভূমির কিছু অংশ পাবে
4. এটি অক্রব্বীমের দক্ষিণ দিক অতিক্রম করবে
5. অস্মোন থেকে এই সীমান্ত মিশরের নদী পর্য়ন্ত বিস্তৃত হবে এবং এটি শেষ হবে ভূমধ্যসাগরে
6. তোমাদের পশ্চিম সীমান্ত হবে ভূমধ্যসাগর
7. তোমাদের উত্তর সীমান্ত শুরু হবে ভূমধ্যসাগর থেকে এবং এটি বিস্তৃত হবে, হোর পর্বত লিবানোন পর্য়ন্ত
8. হোর পর্বত থেকে এটি লেবো হমাত পর্য়ন্ত যাবে এবং তারপরে সদাদ পর্য়ন্ত
9. এরপর সেই সীমান্ত সিফ্রোণ পর্য়ন্ত যাবে এবং এটি শেষ হবে হত্সর-ঐননে
10. তোমাদের পূর্ব সীমান্ত শুরু হবে হত্সর-ঐননে এবং এটি শফাম পর্য়ন্ত যাবে
11. শফাম থেকে সীমান্তটি ঐনের পূর্ব দিকে রিব্লা পর্য়ন্ত যাবে
12. এরপর সীমান্তটি যর্দন নদীর সীমান্ত বরাবর বিস্তৃত থাকবে
13. সেই কারণে মোশি ইস্রায়েলের লোকদের এই আদেশ দিয়েছিলেন, “এই সেই দেশ যেটি তোমরা পাবে এবং নয়টি গোষ্ঠী ও মনঃশির গোষ্ঠীর অর্ধেকের মধ্যে ভূমিটিকে ভাগ করে দেওয়ার জন্য তোমরা ঘুঁটি চালবে
14. রূবেণ ও গাদের পরিবারগোষ্ঠী এবং মনঃশি পরিবারগোষ্ঠীর অর্ধেক তাদের দেশ বেছে নিয়েছে
15. ঐ দুটি এবং অর্ধেক পরিবারগোষ্ঠী যিরীহোর কাছের দেশ নিয়েছিল
ভূমি বিভাজনে নিযুক্ত নেতারা
16. এরপর প্রভু মোশিকে বললেন,
17. “দেশ ভাগ করে দেওয়ার কাজে, এই সমস্ত লোকরা তোমাকে সাহায্য করবে: যাজক ইলিয়াসর, নূনের পুত্র যিহোশূয় এবং
18. সমস্ত পরিবারগোষ্ঠীর নেতারা
19. এইগুলো হলো নেতাদের নাম:যিহূদা পরিবারগোষ্ঠী থেকে য়িফূন্নির পুত্র কালেব
20. শিমিযোনের পরিবারগোষ্ঠী থেকে অম্মীহূদের পুত্র শমূয়েল
21. বিন্যামীন পরিবারগোষ্ঠী থেকে কিশ্লোনের পুত্র ইলীদদ
22. দানের পরিবারগোষ্ঠী থেকে য়গ্লির পুত্র বুক্কি
23. য়োষেফের উত্তরপুরুষদের মধ্য থেকে মনঃশির পরিবারগোষ্ঠী থেকে এফোদের পুত্র হন্নীযেল
24. ইফ্রয়িম পরিবারগোষ্ঠী থেকে শিপ্তনের পুত্র কমূযেল
25. সবূলূন পরিবারগোষ্ঠী থেকে পর্ণকের পুত্র ইলীষাফণ
26. ইষাখর পরিবারগোষ্ঠী থেকে অস্সনের পুত্র পল্টিযেল
27. আশের পরিবারগোষ্ঠী থেকে শলোমির পুত্র অহীহূদ
28. নপ্তালি পরিবারগোষ্ঠী থেকে অম্মীহূদের পুত্র পদহেল
29. ইস্রায়েলের লোকদের মধ্যে কনানের জমি ভাগ করে দেওয়ার জন্য প্রভু ঐ সমস্ত লোকদের মনোনীত করেছিলেন