জুডাতে পঙ্গপাল প্লেগ
1. পথূয়েলের পুত্র যোয়েলের কাছে প্রভুর এই বার্তা:
জমি বর্জ্য স্থাপন
2. হে প্রবীণেরা, কথাটা শোন! দেশে বসবাসকারী সকলে শোন
3. তোমাদের সন্তানদের এই সম্বন্ধে বলো
4. কাটুরে পঙ্গপাল যা রেখে গেছে তা ঝাঁকের পঙ্গপাল খেয়ে গেছে
5. ওহে মাতালরা ওঠ, কাঁদো! ওহে মদ্যপায়ীরা, মিষ্টি দ্রাক্ষারসের জন্য হা-হুতাশ কর! কারণ তা তোমাদের মুখ থেকে কেড়ে নেওয়া হয়েছে
6. এক বিশাল ও শক্তিশালী দেশ আমার দেশকে আক্রমণ করেছে
7. এটি আমার দ্রাক্ষা ক্ষেত্র ও ডুমুর গাছগুলো ধ্বংস করেছে
8. যার যুবক স্বামী মারা গেছে, সেই যুবতী মহিলার মত চটের পোষাক পরে কাঁদো
9. প্রভুর মন্দিরে আর নৈবেদ্য ও পানীয় উত্সর্গ করা হয় না
10. ক্ষেত্রগুলি বিনষ্ট হয়ে গেছে, মাটি শুকিয়ে গেছে
11. ওহে চাষীরা তোমরা দুঃখ কর! দ্রাক্ষা ক্ষেত্রের চাষীরা হাহাকার কর! গম ও যবের জন্য কাঁদো! কারণ ক্ষেতের ফসল ধ্বংস হয়ে গেছে
12. দ্রাক্ষালতা শুকিয়ে গেছে
জমির জন্য শোক
13. হে যাজকগণ, চটের পোষাক পরে উচ্চস্বরে কাঁদো
14. উপবাসের জন্য একটি বিশেষ সময় ঘোষণা করো
15. বিমর্ষ হও! কারণ প্রভুর সেই বিশেষ দিন সন্নিকট
16. একি সুস্পষ্ট নয় য়ে আমাদের কোন খাদ্য নেই? এটা কি সুস্পষ্ট নয় য়ে আনন্দ এবং সুখ আমাদের প্রভুর মন্দির থেকে চলে গিয়েছে?
17. আমাদের শস্য বীজ মাটিতে পচে নষ্ট হয়ে গিয়েছে
18. পশুগুলো কাঁদছিল! গরুর পাল ঘুরে ঘুরে বেড়াচ্ছে
19. প্রভু আমি সাহায্যের জন্য তোমায় ডাকছি, কারণ প্রান্তরের চারণভূমি আগুনে পুড়ে গেছে এবং খোলা মাঠের সমস্ত গাছ তাতে ঝলসে গেছে
20. এমনকি পশুরাও তোমার কাছে কাঁদবে কারণ জলের ঝর্ণাগুলো শুকিয়ে গেছে আর আগুন সবুজ ক্ষেত্রে ছড়িয়ে পড়ে তাদের মরুভূমিতে পরিণত করেছে