ঈশ্বরের কাছে দূষিত নৈবেদ্য

1. মালাখির মাধ্যমে ইস্রায়েলের প্রতি ঈশ্বরের এক ভাববাণীরূপ বার্তা

ইস্রায়েল ঈশ্বরের প্রিয়

2. প্রভু বলেছেন, “আমি তোমাদের ভালোবাসি

3. কিন্তু আমি এষৌকে ঘৃণা করতাম

4. ইদোমের লোকরা বলতে পারে, “যদিও আমরা ধ্বংস হয়েছিলাম কিন্তু আমরা ফিরে গিয়ে আবার আমাদের শহরগুলো গড়ব

5. তোমাদের চোখ তা দেখবে এবং তোমরা বলবে, “প্রভু মহান, এমন কি ইস্রায়েলের সীমার বাইরেও!”

দূষিত অফার

6. সর্বশক্তিমান প্রভু বলেন, “পুত্র তার পিতাকে সম্মান করে এবং দাস তার মনিবকে সম্মান করে

7. প্রভু বলেছেন, “তোমরা আমার বেদীতে অশুচি রুটি নিয়ে আসো

8. এটা কি খারাপ কাজ নয় য়ে তোমরা উত্সর্গ করার জন্য অন্ধ পশুদের নিয়ে আসো? তোমরা উত্সর্গের জন্য যখন খোঁড়া ও অসুস্থ পশু নিয়ে আসো, সেটা কি খারাপ কাজ নয়? তোমাদের রাজ্যপালকে অসুস্থ পশুসমূহ দেবার চেষ্টা করে দেখ তো, তিনি কি তা গ্রহণ করবেন? তিনি কি তোমাদের ওপর খুশী হবেন!” সর্বশক্তিমান প্রভু এই কথা বলেন

9. “যাজকরা, তোমরা প্রভুকে আমাদের প্রতি ভালো হতে অনুরোধ কর

10. “তোমাদের মধ্যে কেউ মন্দিরের দরজা বন্ধ করে দিক্ যাতে তোমরা আমার বেদীর ওপর অকেজো আলো জ্বালাতে না পারো

11. সর্বশক্তিমান প্রভু এই কথাগুলি বলেছেন: “সমস্ত পৃথিবীতে লোকে আমার নাম সম্মান করে এবং আমার জন্য শুদ্ধ ধূপ এবং নৈবেদ্য সমূহ নিয়ে আসে

12. “কিন্তু তোমরা ‘প্রভুর বেদী অশুদ্ধ’ একথা বলে দেখাও য়ে তোমরা আমার নামকে শ্রদ্ধা কর না এবং বেদীর ওপর নিবেদন করা খাদ্যও তোমরা চাও না, এতে তোমরা আমার নামের প্রতি অশ্রদ্ধা দেখাও

13. তোমরা এও বলো, কি আপদ! সর্বশক্তিমান প্রভু এই কথা বলেন, তোমরা এমন পশু উত্সর্গ করার জন্য উপহার স্বরূপ নিয়ে আস যা চুরি করা, খোঁড়া অথবা অসুস্থ

14. “সেই প্রতারক অভিশপ্ত, যার পালে পুরুষ পশু রযেছে আর তা দিতে মানত করা সত্ত্বেও সে প্রভুর উদ্দেশ্যে এমন পশু উত্সর্গ করে যা দোষ যুক্ত

Bibles

Books

Chapters