ব্যাবিলনীয় বন্দিত্বের সমাপ্তি
1. পারস্যের রাজা কোরসের রাজত্বের প্রথম বছরেপ্রভু একটি ঘোষণা করবার জন্য তাঁকে উত্সাহিত করলেন
2. “পারস্যের রাজা কোরসের কাছ থেকে:স্বর্গের প্রভু আমায় পৃথিবীর সমস্ত রাজ্য উপহার দিয়েছেন
3. যদি তোমাদের মধ্যে তাঁর কোন লোক বাস করে তবে তারা য়েন তাদের যিহূদা দেশের জেরুশালেম শহরে গিয়ে ইস্রায়েলের ঈশ্বর, প্রভুর জন্য একটি মন্দির নির্মাণ করে য়েটি জেরুশালেমে আছে
4. সমস্ত জায়গায যেখানে বেঁচে যাওয়া ইস্রায়েলীযরা বাস করে তাদের সেখানকার অধিবাসীদের সমর্থন অবশ্যই পাওয়া দরকার
5. তখন যিহূদা ও বিন্যামীন উপজাতির পরিবারের অধিনায়করা প্রভুর মন্দির নির্মাণের জন্য জেরুশালেমে য়েতে প্রস্তুত হল
6. এই কাজের জন্য তাদের প্রতিবেশীরা সকলেই মুক্তহস্তে তাদের সোনা, রূপো, গবাদি পশুসহ আরো অন্যান্য বহুমূল্য উপহার দান করল
7. য়ে সমস্ত জিনিষ মূলতঃ জেরুশালেমে প্রভুর মন্দিরে ছিল সেগুলিও পারস্য-রাজ কোরস সেখান থেকে বের করে আনলেন
8. রাজা কোরস তাঁর কোষাধ্যক্ষ মিত্রদাতের হাত দিয়ে সেই সমস্ত সামগ্রী বের করে ইহুদী নেতা শেশ্বসরের হাতে প্রভুর মন্দিরের জন্য তুলে দিলেন
9. মিত্রদাত য়ে সমস্ত সামগ্রী এনেছিলেন তার মধ্যে ছিল:সোনার থালা 30 রূপোর থালা 1,000 ছুরি এবং চাটুসমূহ 29
10. সোনার বাটি 30 ঠিক সোনার বাটির মত রূপোর বাটি 410 এবং অন্যান্য পাত্র 1,000
11. সেখানে সব সমেত 5,400 টি সোনার এবং রূপোর জিনিষ ছিল