নাজিরাইট আইন
1. প্রভু মোশিকে বললেন,
2. “ইস্রায়েলের লোকদের বলো: কোন পুরুষ বা স্ত্রী নাসরীয হবার জন্য অর্থাত্ প্রভুর জন্য নিজেকে পৃথক করে তবে,
3. ঐ সময় সেই ব্যক্তি যেন কোনো দ্রাক্ষারস বা অন্য কোনো কড়া পানীয় পান না করে
4. আলাদা থাকার এই বিশেষ সময় দ্রাক্ষা থেকে তৈরী কোনো কিছুই সে খাবে না, এমনকি দ্রাক্ষার বীজ অথবা খোসাও নয়
5. “নাসরীয হয়ে থাকার এই বিশেষ সমযে সেই ব্যক্তি তার চুলও কাটবে না
6. “পৃথক থাকার এই বিশেষ সময় একজন নাসরীয কোনো মৃতদেহের কাছে অবশ্যই যাবে না
7. এমনকি যদি তার নিজের পিতামাতা কিংবা ভাই অথবা বোন মারা যায়, তাহলেও সে অবশ্যই তাদের স্পর্শ করবে না
8. পৃথক থাকার এই পুরো সমযে সে অবশ্যই সম্পূর্ণভাবে নিজেকে প্রভুর কাছে নিবেদন করবে
9. “এও হতে পারে যে, নাসরীয এমন একজনের সঙ্গে আছে যে অকস্মাত্ মারা গেছে
10. এরপর অষ্টম দিনে সেই নাসরীয অবশ্যই দুটি ঘুঘু এবং দুটি পায়রার বাচ্চা যাজকের কাছে নিয়ে আসবে
11. তখন যাজক এদের একটিকে পাপ থেকে শুচি হবার জন্য উত্সর্গ করবে
12. এর অর্থ হল, সেই ব্যক্তি আবার আলাদা থেকে ঈশ্বরের কাছে নিজেকে অবশ্যই সমর্পণ করবে
13. “তার পৃথক থাকার নির্দিষ্ট সময় শেষ হওয়ার পরে নাসরীয অবশ্যই সমাগম তাঁবুর প্রবেশ পথে যাবে
14. এবং প্রভুর কাছে তার যা কিছু উত্সর্গ করার তা করবে
15. এক ঝুড়ি রুটি যা খামিরবিহীনভাবে তৈরী (তেলের সঙ্গে খুব ভালো মযদা মিলিযে তৈরী কেক
16. “যাজক এই সকল দ্রব্যসামগ্রী প্রভুর সামনে উপস্থিত করে তখনই পাপস্খালনের জন্যে বলি এবং হোমবলি উত্সর্গ করবেন
17. যাজক খামিরবিহীন তৈরী এক ঝুড়ি রুটি প্রভুকে দেবেন
18. “এরপর নাসরীয সমাগম তাঁবুর প্রবেশ পথে যাবে
19. “নাসরীয তার চুল কেটে ফেলার পরে যাজক তাকে পুং মেষের একটি সেদ্ধ করা স্কন্ধ, একটি পিঠে আর একটি সরুচাকলী ঝুড়ি থেকে দেবেন
20. এর পর যাজক এইসব দ্রব্যসামগ্রী প্রভুর সামনে দোলাবেন
21. “যে ব্যক্তি নাসরীয শপথ করবে বলে মনস্থ করেছে তার জন্য ঐগুলোই হল নিয়ম
পুরোহিতের আশীর্বাদ
22. প্রভু মোশিকে বললেন,
23. “হারোণ এবং তার পুত্রদের বলে দাও যে, এভাবেই তারা ইস্রায়েলের লোকদের আশীর্বাদ করবে
24. প্রভু তোমাদের আশীর্বাদ করুন এবং রক্ষা করুন
25. প্রভু তোমাদের প্রতি সদয হোন এবং তোমাদের করুণা প্রদর্শন করুন
26. প্রভু তোমাদের প্রার্থনার উত্তর দিন এবং তোমাদের শান্তি দিন
27. এরপর প্রভু বললেন, “ইস্রায়েলের লোকদের আশীর্বাদ করার জন্য হারোণ এবং তার পুত্ররা আমার নাম ব্যবহার করবে এবং আমি তাদের আশীর্বাদ করবো