প্রারম্ভিক জীবনে ঈশ্বরের সন্ধান করুন

1. বৃদ্ধ বয়সে য়ে সময়ে তোমার জীবনকে ব্যর্থ মনে হবে সেই সময় আসার আগে তোমার য়ৌবনেই তুমি সৃষ্টিকর্তার কথা স্মরণ কর

2. চন্দ্র, সূর্য় এবং তারা তোমার কাছে অন্ধকার হয়ে আসার আগেই য়ৌবনকালে তুমি তোমার সৃষ্টিকর্তার কথা ভাবো

3. সেই সময় তোমার বাহুতে শক্তি থাকবে না

4. তোমার শ্রবণ ক্ষমতা কমে যাবে

5. তুমি উঁচু জায়গায় চড়তে ভয় পাবে, তুমি তোমার পথের ওপর পড়ে থাকা প্রত্যেকটি ক্ষুদ্র জিনিসের ওপর পা দিতে ভয় পাবে

6. য়ৌবনে রূপোর তার ছিঁড়ে যাওয়ার আগে, সোনার পাত্র ভেঙ্গে যাওয়ার আগে তুমি তোমার সৃষ্টিকর্তার কথা স্মরণ কর

7. তোমার শরীর মাটি থেকে এসেছে এবং তোমার মৃত্যুর পর তোমার শরীর আবার মাটিতেই মিশে যাবে, কিন্তু তোমার আত্মা এসেছে ঈশ্বরের কাছ থেকে, তোমার মৃত্যুর পর তা আবার ঈশ্বরের কাছেই ফিরে যাবে

8. সব কিছুই অর্থহীন, উপদেশক বলেছেন সবই সময়ের অপচয়

মানুষের সম্পূর্ণ দায়িত্ব

9. উপদেশক তাঁর প্রজ্ঞা অন্য লোকদের শিক্ষার কাজে লাগাতেন

10. উপদেশক সঠিক শব্দ খুঁজে পাওয়ার জন্য কঠোর পরিশ্রম করেছিলেন এবং তিনিসত্য ও নির্ভরযোগ্য নীতিকথা লিখে গিয়েছিলেন

11. জ্ঞানী ব্যক্তির কথা হল সেই তীক্ষ্ণ লাঠির মত যা মানুষ পশুদের সঠিক রাস্তায় নিয়ে যাওয়ার কাজে ব্যবহার করে

12. তাই ঐ বাণীগুলি পড় কিন্তু পুত্র ও অন্য বই সম্বন্ধে সাবধান থেকো

13. এই বইতে যা লেখা তার থেকে কি শিক্ষা আমরা নেবো? মানুষের কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ হল ঈশ্বরকে শ্রদ্ধা করা ও তার আদেশ মান্য করা

14. তিনি ভাল ও মন্দ সব বিষয়ই জানেন

Bibles

Books

Chapters