Jeremiah একটি মাঠ কিনছেন
1. যিহূদার রাজা সিদিকিযের রাজত্ব কালে প্রভুর বার্তা এল যিরমিয়র কাছে
2. সেই সময় বাবিলের সৈন্যরা জেরুশালেম শহরের চারদিকে ঘিরে ধরেছিল এবং যিরমিয় কয়েদ হিসেবে রক্ষীদের উঠোনে ছিল
3. (যিহূদার রাজা যিরমিয়কে সেখানে কারাবন্দী করে রেখেছিল কারণ সে তার পূর্ব থেকে করা ভাব্বাণী পছন্দ করত না
4. যিহূদার রাজা সিদিকিয়, বাবিলের সৈন্যদের হাত থেকে পালাতে সক্ষম হবে না
5. বাবিলের রাজা সিদিকিয়কে বাবিলে নিয়ে যাবে
6. যিরমিয় যখন বন্দী ছিল তখন সে বলেছিল, “প্রভুর বার্তা আমার কাছে এসেছিল
7. যিরমিয়, তোমার খুড়তুতো ভাই, হনমেল শীঘ্রই তোমার কাছে আসবে
8. “প্রভু যা বলেছিলেন তাই ঘটল
9. আমি হনমেলের কাছ সুক অনাথোত শহরের জমিটা কিনলাম
10. আমি সেই জমি বিক্রিীর চুক্তিপত্রে সই করে তা যত্ন করে তুলে রেখে দিলাম
11. তারপর আমি সীলমোহর করা একটি প্রত্যযিত নকল প্রমাণপত্র নিলাম আর একটি সীলমোহর বিহীন প্রতিলিপি নিলাম
12. এবং সেগুলি আমি বারূকের হাতে তুলে দিলাম
13. “তাদের প্রত্যেকের উপস্থিতিতে আমি বারূককে বললাম:
14. ‘ইস্রায়েলের ঈশ্বর, প্রভু সর্বশক্তিমান বলেছেন: ‘সীলমোহর করা ও সীলমোহর বিহীন দুটি প্রতিলিপিই নাও এবং দুটোকেই একটি মাটির পাত্রে রাখো
15. সর্বশক্তিমান প্রভু, ইস্রায়েলের ঈশ্বর বলেন, “ভবিষ্যতে আমার লোকরা আবার ইস্রায়েলে বাড়ি, জমি ও দ্রাক্ষাকুঞ্জ কিনবে
Jeremiah বোঝার জন্য প্রার্থনা
16. “বারূকের হাতে ঐ দলিল তুলে দেবার পর প্রভুর কাছে প্রার্থনা করে বলেছিলাম:
17. “প্রভু ঈশ্বর আপনি আপনার বিরাট শক্তি দিয়ে সৃষ্টি করেছেন এই আকাশ ও পৃথিবী
18. প্রভু আপনি হাজার হাজার লোকের প্রতি বিশ্বস্ত ও দযালু
19. আপনি পরিকল্পনা মত মহান কাজ করেছেন
20. প্রভু আপনি মিশরে শক্তিশালী অলৌকিক ঘটনা ঘটিযেছেন
21. আপনার ক্ষমতা কল্পনাতীত
22. “প্রভু আপনি ইস্রায়েলের লোকদের এই দেশ দিয়েছেন
23. ইস্রায়েলের লোকরা এই দেশে এসে দেশটিকে নিজেদের করে নিয়েছিল কিন্তু আপনাকে তারা মান্য করেনি
24. “এবং তখন এই শহর শএু পরিবেষ্টিত
25. “প্রভু আমার চারিদিকে এমন দুরবস্থা কিন্তু আপনি আমাকে বলেছেন, ‘যিরমিয়, সাক্ষীর উপস্থিতিতে রৌপ্য় মুদ্রার বিনিময়ে ঐ জমিটা কিনে নাও
মানুষের প্রত্যাবর্তনের ঈশ্বরের আশ্বাস
26. তখন প্রভুর বার্তা এল যিরমিয়র কাছে:
27. “যিরমিয়, আমি প্রভু, আমি প্রতিটি জীবন্ত বস্তুর ঈশ্বর
28. প্রভু আরো বলেছিলেন, “শীঘ্রই আমি বাবিলের রাজা নবূখদ্রিত্সরকে জেরুশালেম দিয়ে দেব
29. বাবিলের সৈন্যরা ইতিমধ্যেই আক্রমণ করেছে
30. আমি সবকিছু লক্ষ্য রাখছি
31. “জেরুশালেম নির্মিত হবার সময় থেকে আজ পর্য়ন্ত সেখানকার লোকরা আমাকে রুদ্ধ করেছে
32. আমি জেরুশালেমকে ধ্বংস করব কারণ যিহূদা এবং জেরুশালেমের লোকরা অনেক অসত্ কাজ করেছে
33. “আমার কাছে সাহায্যের জন্য ওই লোকদের আসা উচিত্ ছিল
34. তারা তাদের মূর্ত্তিগুলি গড়েছিল য়েটা আমি ঘৃণা করি
35. “তারা বিন-হিন্নোম উপত্যকায় বাল মূর্ত্তির জন্য উচ্চস্থানসমূহ গড়েছিল
36. তোমরা বলছো, ‘বাবিলের রাজা জেরুশালেম অধিগ্রহণ করবে
37. ‘আমি যিহূদা, ইস্রায়েলের লোকদের তাদের দেশ ছেড়ে চলে য়েতে বাধ্য করেছি
38. যিহূদা এবং ইস্রায়েলের লোকরা হবে আমার লোক আর আমি হব তাদের ঈশ্বর
39. আমি ঐ সব লোকেদের মধ্যে এক হবার ইচ্ছা আরোপ করব
40. “‘যিহূদা ও ইস্রায়েলের মানুষদের সঙ্গে আমি একটি চুক্তি করব
41. তারা আমাকে খুশী করবে
42. প্রভু যা বলেন তা হল এই: “ঠিক য়েমন আমি ইস্রায়েল ও যিহূদার লোকদের জীবনে বিপর্য়য এনেছিলাম সেই ভাবেই আমি তাদের ভালোও করব
43. তোমরা বলছো: ‘বাবিলের সৈন্য এদেশকে একটি শূন্য মরুভূমিতে পরিণত করেছে
44. মানুষ অর্থ ব্যয করে জমি কিনবে