বন্ড এবং জোয়ালের প্রতীক
1. যিহূদার রাজা সিদিকিযের শাসনকালে যিরমিয়র কাছে প্রভুর একটি বার্তা এলো
2. প্রভু আমাকে যা বলেছিলেন তা হল এই: “যিরমিয় একটি জোযাল তৈরী করো এবং সেই জোযালটিকে তোমার কাঁধের ওপর স্থাপন কর
3. তারপর ইদোম, মোয়াব, অম্মোন, সোর এবং সীদোনের রাজাদের কাছে খবর পাঠিয়ে দাও
4. এই বার্তাবাহকদের বলো তাদের মনিবকে গিয়ে বলতে প্রভু সর্বশক্তিমান ইস্রায়েলের ঈশ্বর বলেছেন:
5. তোমাদের মনিবকে গিয়ে বলো আমি এই পৃথিবী এবং তার মানুষদের সৃষ্টি করেছি
6. এখন আমি পৃথিবীর সমস্ত দেশ বাবিলের রাজা নবূখদ্রিত্সরকে দিয়ে দিলাম
7. সবগুলো জাতি নবূখদ্রিত্সর তাঁর পুত্র এবং তাঁর পৌত্রদের সেবা করবে
8. “‘কিন্তু কয়েকটি দেশ হয়ত বাবিলের রাজা নবূখদ্রিত্সরের সেবা করতে অস্বীকার করবে
9. সুতরাং তোমরা ভাব্বাদীদের কথা শুনবে না
10. কিন্তু তারা তোমাদের মিথ্য়ে বলবে
11. “‘কিন্তু দেশগুলোর সমস্ত লোকরা যারা বাবিলের রাজার কাছে আত্মসমর্পন করবে, তাকে সেবা করতে রাজী হবে এবং তার জোযালে নিজেদের গলা দেবে, তারা বাঁচবে
12. “‘আমি যিহূদার রাজা সিদিকিযের কাছেও এই বার্তা পাঠিয়েছি
13. আর যদি তুমি রাজি না হও তাহলে তুমি ও তোমার দেশের মানুষ মারা যাবে শএুর তরবারির আঘাতে অথবা অনাহার ও মহামারীর দাপটে
14. কিন্তু ভ্রান্ত ভাব্বাদীরা বলতে থাকলো: তোমরা কখনও বাবিলের রাজার দাস হবে না
15. আমি তাদের পাঠাই নি
16. তখন আমি (যিরমিয়) যাজক এবং সাধারণ লোকেদের বলেছিলাম, “প্রভু বলেছেন: ঐ কপট ভাব্বাদীরা বলে বেড়াচ্ছে, ‘বাবিলের লোকেরা প্রভুর মন্দির থেকে অনেক কিছু নিয়ে গিয়েছে
17. ঐ ভাব্বাদীদের কথা শুনো না
18. যদি ঐ মানুষগুলোই ভাব্বাদী হয় এবং তারাই যদি প্রভুর বার্তা পেয়ে থাকে তাহলে তাদেরই প্রার্থনা করতে দাও
19. প্রভু সর্বশক্তিমান বলেন য়ে, জেরুশালেমের মন্দিরে কিছু জিনিষপত্র আছে: পড়ে থাকা জিনিষগুলির মধ্যে আছে স্তম্ভগুলো, পিতলের সমুদ্র, অস্থাবর দণ্ডসমূহ এবং অন্যান্য জিনিষপত্র
20. যিহূদার রাজা য়িকনিযকে যখন বাবিলের রাজা নবূখদ্রিত্সর বন্দী করে নিয়ে গিয়েছিল তখন সে আর ঐ জিনিসগুলো নিয়ে যায় নি
21. সর্বশক্তিমান প্রভু, ইস্রায়েলের ঈশ্বর বলেন য়ে প্রভুর মন্দিরে, রাজপ্রাসাদে এবং জেরুশালেমে পড়ে থাকা জিনিসপত্র বাবিলে নিয়ে যাওয়া হবে
22. যতদিন না সেই দিনটি আসে য়েদিন আমি যাব এবং সেগুলি নিয়ে আসব ততদিন পর্য়ন্ত এই সব জিনিষগুলি বাবিলে থাকবে